ঢাকা ০৮:৪৪ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষার্থীদের পতাকা মিছিল সাবেক প্রতিমন্ত্রী মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের শোক সরাইলে ইউপি সদস্য গ্রেপ্তার বিতর্কিত মামলায় ছাত্র দল নেতা গ্রেফতার; ওসির অপসারণের দাবিতে মানববন্ধন বিজয়নগরে গৃহবধূকে ধর্ষণ চেষ্টা মামলায় সাবেক ছাত্রদল নেতা মিলন গ্রেপ্তার নারীদের ভূমি অধিকার ও আইনি সচেতনতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সাইফুল ইসলাম রিপন স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন কৃষি ও ফ্যামিলি কার্ড বিতরণ বিষয়ক সচেতনতা বৃদ্ধিমূলক উঠান বৈঠক অনুষ্ঠিত। চাঁদা দাবি ও বাসে আগুন দেওয়ার হুমকিতে ৩ জনের বিরুদ্ধে আদালতে মামলা অপকর্মের দায়ে যমুনা হাসপাতালের পদ হারালেন জুলফিকার

ঢাবি সাংবাদিক সমিতির সভাপতি সাদীকে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের অভ্যর্থনা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১৬:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জুন ২০২৩ ৩১৩ বার পড়া হয়েছে

ঢাবি সাংবাদিক সমিতির সভাপতি সাদীকে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের ফুলের শুভেচ্ছা

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নব-নির্বাচিত সভাপতি ও জাগোনিউজের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিবেদক আল সাদী ভূঁইয়াকে নিজ জেলায় আগমন উপলক্ষ্যে অভ্যর্থনা জানিয়েছে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব নেতৃবৃন্দ। মঙ্গলবার (২৭ জুন) দুপুরে প্রেসক্লাব মিলনায়তনে এ অভ্যর্থনা দেওয়া হয়৷ এসময় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. বাহারুল ইসলাম মোল্লা সাংবাদিকদের পক্ষে আল সাদী ভূইয়াকে ফুলেল শুভেচ্ছা জানান।

অভ্যর্থনা বক্তব্যে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. বাহারুল ইসলাম মোল্লা বলেন, ব্রাহ্মণবাড়িয়ার সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির মতো একটি সংগঠনের নেতৃত্ব দেওয়ার জন্য নির্বাচিত হওয়া আমাদের জন্য গর্ব। ব্রাহ্মণবাড়িয়ার যেসকল ছেলে-মেয়েরা দেশের অন্যান্য জায়গায় সাংবাদিকতা করছে তাদেরকে নেতৃত্বস্থানীয় জায়গায় উঠে আসুক সেটি প্রত্যাশা করছি৷ সামনের দিনগুলোতে আমরা সাংবাদিকতার উন্নয়ন ও প্রসারে পরস্পরকে সহযোগিতা করবো।

ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নব-নির্বাচিত সভাপতি আল সাদী ভূঁইয়া বলেন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব একটি ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন। এ সংগঠনের সদস্যরা অসাধারণ ও সুন্দর মননের অধিকারী। তাদের মধ্যে সত্য ও সুন্দরকে গ্রহণ করার যে অনন্য গুণ তা রয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার সন্তান হিসেবে আমাকে খুঁজে বের করে এ অভ্যর্থনা জানানোর জন্য আমি তাদের প্রতি শ্রদ্ধাশীল ও কৃতজ্ঞ। সামনের দিনগুলোতে ঢাবি সাংবাদিক সমিতি ও ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের মধ্যে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক বজায় থাকবে৷ পরস্পর পরস্পরকে সহযোগিতা করবে বলে আশাবাদ ব্যক্ত করছি।

জাগোনিউজের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি আবুল হাসনাত মো. রাফি’র সঞ্চালনায় এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি দীপক চৌধুরী বাপ্পি, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মোশাররফ হোসেন বেলাল, আইসিটি সম্পাদক মোজাম্মেল হক, প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি মজিজুর রহমান লিমন, আশুগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি সেলিম পারভেজ ও ডিজিটাল ব্রাহ্মণবাড়িয়ার নির্বাহী সম্পাদক আব্দুল্লাহ আল নাঈম প্রমুখ।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নব-নির্বাচিত সভাপতি আল সাদী ভূঁইয়ার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর উপজেলার ভাদেশ্বরা গ্রামে। গত ২০১৯ সালে ডাকসু নির্বাচনে তিনি সূর্যসেন হলের সাহিত্য সম্পাদক নির্বাচিত হয়েছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ঢাবি সাংবাদিক সমিতির সভাপতি সাদীকে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের অভ্যর্থনা

আপডেট সময় : ১০:১৬:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জুন ২০২৩