ঢাকা ০২:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মূলগ্রাম কলেজে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ ৬০ বিজিবির অভিযান: ৩৩ লক্ষাধিক টাকার ভারতীয় পণ্য জব্দ কবির কলম’-এর ১৫ সদস্যের নতুন কমিটি গঠন: ব্রাহ্মণবাড়িয়ায় ২০০ রোগীকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দিল লায়ন্স ক্লাব ব্রাহ্মণবাড়িয়ার হাবলা উচ্চ বিদ্যালয়ে দুদকের অর্থায়নে ‘সততা স্টোর’ উদ্বোধন ৬০ বিজিবির অভিযান: ৩৫ লক্ষাধিক টাকার চোরাচালান পণ্য জব্দ ব্রাহ্মণবাড়িয়ায় ১২ বছরের মাদরাসাছাত্র নিখোঁজ, সন্ধান চায় পরিবার ব্রাহ্মণবাড়িয়ায় ১৮ মামলার আসামি কুখ্যাত ছিনতাইকারী চাঁন মিয়া গ্রেপ্তার ব্রাহ্মণবাড়িয়াতে স্থানীয় স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালা ‘গুণী শিক্ষক’ পুরস্কার পেলেন ব্রাহ্মণবাড়ীয়ার আহসান শাহরিয়ার

ভাতিজাদের হাতে মার খাওয়ায় অভিমান চাচার বিষপানে মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩৬:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২ জুন ২০২৩ ৩৯৬ বার পড়া হয়েছে

বিষপানে মৃত্যু

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃনিয়ামুল ইসলাম আকন্ঞ্জিঃ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ভাতিজাদের হাতে মার খাওয়ায় অভিমানে বিষপানে শাহজাহান মিয়া (৬০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বৃহষ্পতিবার (১ জুন) দুপুরে উপজেলার বুধন্তি ইউনিয়নের কেনা গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যেক্ষদর্শীরা জানান, উপজেলার কেনা গ্রামের শাহজাহান মিয়ার সাথে তার ভাতিজা মৃত ফয়েজ উদ্দিনের ছেলে আউশ মিয়া, গিয়াস মিয়া ও সুজন মিয়ার দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল।

বৃহস্পতিবার দুপুরে সার্ভেয়ার এনে বিবাদমান জমি মাপামাপি করার সময় শাহজাহান মিয়ার সাথে তার ভাতিজাদে বাক-বিতন্ডা হয়। এসময় কথা কাটাকাটির এক পর্যায়ে ভাতিজারা চাচা শাহজাহান মিয়াকে মারধর করে। এতে ঘৃণা ও অভিমানে চাচা শাহজাহান মিয়া বিষপান করে ফেলে। পরে এলাকার লোকজন শাহজাহান মিয়াকে হবিগঞ্জ জেলার মাধবপুর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

এব্যাপারে বিজয়নগর থানাধীন ইসলামপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর রঞ্জন কুমার ঘোষ বলেন, জমি সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘ দিন ধরে তাদের মাঝে ঝামেলা চলছিল, আজকে সাভেয়ার দিয়ে জমি মাপামাপি চলছিল এসময় কথা-কাটাকাটির একপর্যায়ে শাহজাহান মিয়াকে তার ভাতিজারা মারধর করলে অভিমানে সে বিষ পান করলে পরিবারের লোকজন হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়। ময়না তদন্ত ও নিহতের পরিবারের অভিযোগের আলোকে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

তবে নিহতের স্ত্রীর দাবি ভাতিজারা তাকে মারধর করে বিষ খাইয়ে দিয়েছে। এ ব্যাপারে মামলা করবেন বলে নিহতের স্ত্রী জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ভাতিজাদের হাতে মার খাওয়ায় অভিমান চাচার বিষপানে মৃত্যু

আপডেট সময় : ১২:৩৬:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২ জুন ২০২৩