ঢাকা ১০:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাসুদ রানা-নবীনগর পৌরসভার ‘মেয়র’পদে নির্বাচন করার ঘোষণা! ট্রেনের ছাদে লুকিয়ে রাখা স্কুলব্যাগ থেকে মিলল ১২ কেজি গাঁজা হাসপাতালে নারী কর্মচারীকে মারধর ও শ্লীলতাহানি; হাসপাতাল ভাঙচুর নাসিরনগরে হত্যা মামলার ১ জন আসামি গ্রেফতার সরাইলে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের বিক্ষোভ মিছিল, এলাকায় চাঞ্চল্য। আশুগঞ্জে পৃথক পৃথক অভিযানে শুল্কবিহীন সিগারেট মাদকসহ ৫ জনকে গ্রেফতার মৃত্যুর পর পুলিশ ও বাতিঘরের উদ্যোগে স্বজনদের কাছে কামালের মরদেহ হস্তান্তর ব্রাহ্মণবাড়িয়ায় হিউম্যান রাইটস ডিফেন্ডার্স সোসাইটির নেতৃত্বে মাহমুদ ও সুজন ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগের ঝটিকা মিছিল: সন্ত্রাসবিরোধী আইনে মামলা, গ্রেফতার ১ ব্রাহ্মণবাড়িয়ায় জোরপূর্বক জায়গা দখল ও দেয়াল নির্মাণের অভিযোগ দু’পক্ষের পাল্টাপাল্টি দাবি

ব্রাহ্মণবাড়িয়ায় ভিটামিন ‘এ’ ক্যাম্পেইনের উদ্বোধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২১:৫৬ অপরাহ্ন, সোমবার, ২০ ফেব্রুয়ারী ২০২৩ ৯৯৮ বার পড়া হয়েছে

ভিটামিন এ ক্যাম্পেইনের উদ্বোধন

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অন্ধত্বরোধে ব্রাহ্মণবাড়িয়ায় ৫ লক্ষাধিক শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নিয়ে দিনব্যাপী ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার সকালে জেলা স্বাস্থ্যবিভাগের উদ্যোগে শহরের মৌড়াইলস্থ সাহেরা গফুর উচ্চ বিদ্যালয় চত্বরে ক্যাম্পেইনের উদ্বোধন করেন সিভিল সার্জন ডাক্তার মোঃ একরামউল্লাহ। এ সময় ৬ মাস থেকে ১১ মাস বয়সী শিশুকে নীল রঙ ও ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুকে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর পাশাপাশি স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন পরামর্শ দেয়া হয়। ক্যাম্পেইনের উদ্বোধনকালে সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাক্তার মাহমুদুল হাছান, জেলা স্বাস্থ্য তত্বাবধায়ক খাইরুল ইসলাম, পৌরসভার টিকা সুপারভাইজার নুরুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন। ক্যাম্পেইনের আওতায় জেলার ৯৮টি ইউনিয়নের ২৪শ ৩৩ টি কেন্দ্রে ১২ থেকে ৫৯ মাস বয়সী ৪ লাখ ৫৭ হাজার ৬৯২ শিশু ও ৬ মাস থেকে ১১ মাস বয়সী ৫৪ হাজার ১৭০ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ব্রাহ্মণবাড়িয়ায় ভিটামিন ‘এ’ ক্যাম্পেইনের উদ্বোধন

আপডেট সময় : ০৩:২১:৫৬ অপরাহ্ন, সোমবার, ২০ ফেব্রুয়ারী ২০২৩