ঢাকা ০৪:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
”লাউ গেল, কদু এল– বদলালো কী? মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে নবীনগরে বৃক্ষরোপণ ও সচেতনতামূলক সমাবেশ ‘তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিস্ট হাসিনাকে বিদায় করেছি: এমপি শ্যামল ব্রাহ্মণবাড়িয়া পাসপোর্ট অফিসে ‘চ্যানেল’ সিন্ডিকেট: হয়রানিতে সাধারণ গ্রাহক। শিক্ষাসেবার মানোন্নয়নে অভিভাবকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত দু’বছর পর ব্রাহ্মণবাড়িয়ায় আয়োজন হচ্ছে নৌকাবাইচ সীমান্তে বিজিবির অভিযানে ২৫ লাখ টাকার ভারতীয় পণ্য ও মাদক জব্দ ৬০ বিজিবির অভিযান: ৩০ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ এক কর্মকর্তা দুই পদে, মাঠপর্যায়ে স্বাস্থ্যসেবায় ব্যাঘাতের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় ‘বিজ্ঞান ক্লাব টেকসইকরণ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত।

সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৫৮:০৬ অপরাহ্ন, বুধবার, ২৩ নভেম্বর ২০২২ ৩৭৬ বার পড়া হয়েছে

সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী পায়েল সরদার নিহত

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়ায় সুলতানপুরে কাভার্ডভ্যান চাপায় মোটরসাইকেল আরোহী পায়েল সরদার (২৮) নিহত হয়েছেন। আজ বুধবার (২৩ নভেম্বর) সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের সুলতানপুর নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেলচালক। নিহত পায়েল সরদার জেলার কসবা উপজেলার খাড়েরা ইউনিয়নের দেলী গ্রামের কাইয়ূম সরদারের ছেলে। তিনি কুয়েত থেকে আড়াই মাস আগে দেশে ফিরেছেন। তবে তাৎক্ষণিকভাবে এই ঘটনায় আহত মোটরসাইকেলচালকের পরিচয় জানা যায়নি। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সদর থানার ওসি জানান, ব্রাহ্মণবাড়িয়া জেলা শহর থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন পায়েল। পথিমধ্যে সুলতানপুরে পেছন দিক থেকে একটি কাভার্ডভ্যান এসে তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই পায়েল নিহত হন। আহত মোটরসাইকেল চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পরপরই কাভার্ডভ্যান নিয়ে চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট সময় : ০১:৫৮:০৬ অপরাহ্ন, বুধবার, ২৩ নভেম্বর ২০২২