ঢাকা ০৫:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আখাউড়ায় ট্রেনের নিচে ঝাঁপিয়ে শাহীন নামের পথচারীর আত্মহত্যা ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্র-গুলি-ইয়াবাসহ গ্রেপ্তার ৪, কারাগারে ২১; আটক ৯ কিশোর ৬০ বিজিবির অভিযানে ২৫ লক্ষাধিক টাকার ভারতীয় পণ্য ও বিয়ার জব্দ ভাষা সৈনিক অলি আহাদ’র ১৪তম মৃত্যুবার্ষিকী আজ মিলাদ ও দোয়া মাহফিল বিজয়নগরে জেলা পরিষদের উন্নয়ন প্রকল্পের প্রথম কিস্তির চেক হস্তান্তর। বাবার বিরুদ্ধে মামলা ষড়যন্ত্রমূলক: ফেসবুকে মেয়ের প্রতিবাদ, উল্টো হুমকির অভিযোগ মূলগ্রাম কলেজে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ ৬০ বিজিবির অভিযান: ৩৩ লক্ষাধিক টাকার ভারতীয় পণ্য জব্দ কবির কলম’-এর ১৫ সদস্যের নতুন কমিটি গঠন: ব্রাহ্মণবাড়িয়ায় ২০০ রোগীকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দিল লায়ন্স ক্লাব

ব্রিটিশ বিপ্লবী উল্লাসকর দত্তের বাড়ি সংরক্ষণ দাবীতে জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৭:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ নভেম্বর ২০২২ ৩৫০ বার পড়া হয়েছে

1111

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের কালিকচ্ছে অবস্থিত ব্রিটিশ বিরোধী আন্দোলনের অগ্নি পুরুষ বিপ্লবী উল্লাসকর দত্তের জন্মভিটা সংরক্ষণের দাবীতে স্মারকলিপি প্রদান করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের সংস্কৃতি ও সামাজিক অঙ্গনের বিশিষ্টজনদের পক্ষ থেকে জেলা প্রশাসক বরাবর এ স্মারকলিপি প্রদান করা হয়। জেলা প্রশাসক মো.শাহাগীর আলম চট্টগ্রামে অফিশিয়াল কাজে থাকায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো.রুহুল আমিন স্মারকলিপিটি গ্রহণ করেন। স্মারকলিপি প্রদানকালে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সাহিত্য একাডেমী ও ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি কবি জয়দুল হোসেন,সম্মিলিত সাংস্কৃতিক জোট আহবায়ক আবদুন নূর,তিতাস আবৃত্তি সংগঠন পরিচালক মো.মনির হোসেন,উদীচী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক ফেরদৌস রহমান,ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক এড.অসীম কুমার বর্দ্ধন,বিশিষ্ট কবি ও কথাশিল্পী এড.মানিক রতন শর্মা,নদী সুরক্ষা সামাজিক সংগঠন নোঙর সভাপতি শামীম আহমেদ,সাধারণ সম্পাদক খালেদা মুন্নী,সংস্কৃতিকর্মী এড.ফারুক আহমেদ,কবি রিপন দেবনাথ। সাহিত্য একাডেমী সভাপতি কবি জয়দুল হোসেন বলেন,আমরা অনেকদিন ধরেই মহান বিপ্লবী উল্লাসকর দত্তের বাড়িটি সংরক্ষণের দাবী জানিয়ে আসছি। সাম্প্রতিক সময়ে একটি প্রভাবশালী চক্র বাড়িটি পুরো অবৈধভাবে দখলের নানা অপচেষ্টা করছে। আশংকা করছি দ্রুততম সময়ের মধ্যে উল্লাসকর দত্তের জন্মভিটার সামনে স্থাপনা নির্মাণ করে ভিটিটি আড়াল করে দিয়ে পরে ভেঙ্গে ফেলতে পারে। তাই বাড়িটি সংরক্ষণের দাবীতে আজ স্মারকলিপি দিয়েছে। আগামী অন্যান্য জোরালো কর্মসূচী পালন করবো। উদীচী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক ফেরদৌস রহমান বলেন,বিপ্লবী উল্লাসকর দত্তের বাড়িটি ধ্বংসপ্রায়। বাড়ির উঠোনজুড়ে স্থানীয় প্রভাবশালী কয়েকজন নতুন স্থাপনা তৈরী করছে। এতে করে উল্লাসকর দত্তের বাড়িটি নিশ্চিহ্ন হয়ে যাবে। এ বাড়িটি আমাদের গর্ব ও অহংকারের। তাই বাড়িটি দ্রুত পদক্ষেপে সংরক্ষণ করা হউক। এ ব্যাপারে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো.রুহুল আমিন বলেন,আমরা স্মারকলিপি পেয়েছে। যথাযথ আইনি পদক্ষেপ নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ব্রিটিশ বিপ্লবী উল্লাসকর দত্তের বাড়ি সংরক্ষণ দাবীতে জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান

আপডেট সময় : ০৯:৪৭:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ নভেম্বর ২০২২