ঢাকা ০৩:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আখাউড়ায় ট্রেনের নিচে ঝাঁপিয়ে শাহীন নামের পথচারীর আত্মহত্যা ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্র-গুলি-ইয়াবাসহ গ্রেপ্তার ৪, কারাগারে ২১; আটক ৯ কিশোর ৬০ বিজিবির অভিযানে ২৫ লক্ষাধিক টাকার ভারতীয় পণ্য ও বিয়ার জব্দ ভাষা সৈনিক অলি আহাদ’র ১৪তম মৃত্যুবার্ষিকী আজ মিলাদ ও দোয়া মাহফিল বিজয়নগরে জেলা পরিষদের উন্নয়ন প্রকল্পের প্রথম কিস্তির চেক হস্তান্তর। বাবার বিরুদ্ধে মামলা ষড়যন্ত্রমূলক: ফেসবুকে মেয়ের প্রতিবাদ, উল্টো হুমকির অভিযোগ মূলগ্রাম কলেজে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ ৬০ বিজিবির অভিযান: ৩৩ লক্ষাধিক টাকার ভারতীয় পণ্য জব্দ কবির কলম’-এর ১৫ সদস্যের নতুন কমিটি গঠন: ব্রাহ্মণবাড়িয়ায় ২০০ রোগীকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দিল লায়ন্স ক্লাব

ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিক হয়রানির প্রতিবাদে এবং মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০১:০৩ অপরাহ্ন, শনিবার, ১ অক্টোবর ২০২২ ৫৭৮ বার পড়া হয়েছে

asad

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভুল চিকিৎসা, রোগীকে হয়রানি ও সাংবাদিককের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে ‘সচেতন ব্রাহ্মণবাড়িয়াবাসী’র ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে প্রায় ৫ শতাধিক বিভিন্ন শ্রেণি পেশার নারী-পুরুষ অংশগ্রহণ করে।মানববন্ধনের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন জিটিভির জেলা প্রতিনিধি জহির রায়হান। এসময় বক্তব্য রাখেন জেলা শ্রমিক লীগের সভাপতি আব্দুল মালেক, সাধারণ সম্পাদক আশরাফ খান আশা, দৈনিক আজকের ব্রাহ্মণবাড়িয়া পত্রিকার সম্পাদক রতন আহমেদ, আজকের বিজনেস বাংলাদেশ পত্রিকার জেলা প্রতিনিধি হালিমা খানম, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সাবেক ভিপি হাসান সারোয়ার, ভুক্তভোগী সাংবাদিক আসাদুজ্জামান আসাদ, সাংবাদিক হালিমা খানম, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জিদনী ইসলাম, শ্রমিক লীগে সহ-সভাপতি দুলাল মিয়া,ভুক্তভোগী রোগীর ছোট ভাই তৌফিক, যুবলীগ নেতা এহতেশাম চৌধুরী জনি ও আব্দুল্লাহ আল মামুন প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, ভুল চিকিৎসার অভিযোগের বিষয়ে ভুক্তভোগী রোগীকে নিয়ে ট্রমা হাসপাতালে গিয়েছিলেন সাংবাদিক আসাদ। অভিযুক্ত চিকিৎসক ফয়সাল আহসানের অনুমতি নিয়েই অন-রেকর্ডে অভিযোগের বিষয়ে জানতে চেয়েছিলেন। কিন্তু রেকর্ড শুরুর পর পরই সেই বদমেজাজি চিকিৎসক ফয়সাল আহসান সাংবাদিক আসাদের মুঠোফোন ছিনিয়ে নিয়ে যায়। যা সম্পূর্ণ শিষ্টাচার বহির্ভূত। এর পরদিন সদর হাসপাতালের তত্বাবদায়ক ও চিকিৎসকের সাথে কথা বলে ফিরে আসেন, কিন্তু সেই চিকিৎসক মিথ্যা অভিযোগ তুলেন তাকে আটকে রাখা হয়েছে। এসব ঘটনায় সাংবাদিক আসাদ ও ভুক্তভোগী রোগী সিভিল সার্জন, থানাসহ ৩টি অভিযোগ দিয়েছেন। সেই অভিযোগ গুলোর ব্যবস্থা নেওয়া হয়নি। উল্টো ডাক্তার ও ট্রমা হাসপাতাল থেকে সাংবাদিক আসাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়। আমরা এসব ঘটনার নিন্দা জানাই। পাশাপাশি সরকারি হাসপাতালে চিকিৎসকদের পেশাদারিত্ব বজায় রেখে চিকিৎসা প্রদান এবং অপচিকিৎসা বন্ধের আহবান জানান। মানববন্ধন শেষে সাংবাদিকের বিরুদ্ধে করা মিথ্যা মামলার প্রত্যাহারের দাবিতে হাসপাতাল রোড সড়কে মিছিল করেন মানববন্ধনকারীরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিক হয়রানির প্রতিবাদে এবং মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন।

আপডেট সময় : ০৬:০১:০৩ অপরাহ্ন, শনিবার, ১ অক্টোবর ২০২২