ঢাকা ০৮:৪০ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ট্রেনের ছাদে লুকিয়ে রাখা স্কুলব্যাগ থেকে মিলল ১২ কেজি গাঁজা হাসপাতালে নারী কর্মচারীকে মারধর ও শ্লীলতাহানি; হাসপাতাল ভাঙচুর নাসিরনগরে হত্যা মামলার ১ জন আসামি গ্রেফতার সরাইলে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের বিক্ষোভ মিছিল, এলাকায় চাঞ্চল্য। আশুগঞ্জে পৃথক পৃথক অভিযানে শুল্কবিহীন সিগারেট মাদকসহ ৫ জনকে গ্রেফতার মৃত্যুর পর পুলিশ ও বাতিঘরের উদ্যোগে স্বজনদের কাছে কামালের মরদেহ হস্তান্তর ব্রাহ্মণবাড়িয়ায় হিউম্যান রাইটস ডিফেন্ডার্স সোসাইটির নেতৃত্বে মাহমুদ ও সুজন ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগের ঝটিকা মিছিল: সন্ত্রাসবিরোধী আইনে মামলা, গ্রেফতার ১ ব্রাহ্মণবাড়িয়ায় জোরপূর্বক জায়গা দখল ও দেয়াল নির্মাণের অভিযোগ দু’পক্ষের পাল্টাপাল্টি দাবি পর্তুগালে কবীর আহমেদ ভূঁইয়ার আগমন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটির সংবর্ধনা

উদ্দেশ্য প্রণোদিত ভাবে বিএনপির নেতা-কর্মীদের নির্বিচারে গ্রেফতার করা হচ্ছে।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৫:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর ২০২২ ৩৩০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

উদ্দেশ্য প্রণোদিত ভাবে ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের ঘটনায় বিএনপির নেতা-কর্মীদের নির্বিচারে গ্রেফতার করা হচ্ছে। জেলা বিএনপির আহ্বায়ক মোঃ জিল্লুর রহমান সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন।

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি’র সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা বিএনপির আহ্বায়ক মোঃ জিল্লুর রহমান। লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, দেশে এখন গণতন্ত্রের লেশ মাত্র নেই। জনগনের মৌলিক অধিকার সম্পূর্ণভাবে হরন করে বর্তমান কর্তৃত্ববাদী একদলীয় বাকশালী সরকার সবকিছু তছনছ করে দিয়েছে। সাধারণ মানুষের বাকস্বাধীনতা নেই, জনগণের জানমালের নিরাপত্তা নেই, আইনের শাসন নাই, তেল, গ্যাস, বিদ্যুৎ, পানিসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের চরম উর্ধ্বগতিতে জনজীবনে ত্রাহী ত্রাহী অবস্থা। এই অবৈধ ফ্যাসিবাদী সরকার ক্ষমতাকে চিরস্থায়ী ও নিরংকুশ করার জন্য সারা দেশে নির্যাতন, নিপীড়ন, মিথ্যা মামলা, হামলা, গ্রেফতার, অপহরণ, গায়েবী মামলা, খুন, গুম নিত্য দিনের খেলা হিসেবে চালাচ্ছে। সেই সাথে ব্রাহ্মণবাড়িয়া বিএনপি-কে নিধন করার লক্ষ্যে মূল হাতিয়ার হিসাবে হেফাজত এর মামলা গুলোকে ব্যবহার করে যাচ্ছে। এ সময় তিনি জানান, প্রকৃত দোষীদের আড়াল করে সুকৌশলে নিরীহ জনগণ ও বিএনপি দলীয় নেতাকর্মীদের নির্বিচারে গ্রেফতার করা হচ্ছে। এ পর্যন্ত বিএনপির ২ থেকে আড়াইশ লোকজনকে এসব হয়রানি মূলক মামলায় গ্রেফতার করা হয়েছে। তারা অবিলম্বে গনতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল হবার পাশাপাশি প্রতিহিংসার খেলা বন্ধ করে আইনের শাসন প্রতিষ্ঠার দাবি জানান। এ সময় তারা হেফাজতের ঘটনায় প্রকৃতভাবে জড়িতের ভিডিও ফুটেজ স্থির চিত্র দেখে সুষ্ঠ নিপেক্ষ বিচার বিভাগী তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শাস্তির দাবি জানান। এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক মোঃ জিল্লুর রহমান, সাবেক জেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি, সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

উদ্দেশ্য প্রণোদিত ভাবে বিএনপির নেতা-কর্মীদের নির্বিচারে গ্রেফতার করা হচ্ছে।

আপডেট সময় : ০৯:৩৫:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর ২০২২