ঢাকা ০১:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষার্থীদের পতাকা মিছিল সাবেক প্রতিমন্ত্রী মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের শোক সরাইলে ইউপি সদস্য গ্রেপ্তার বিতর্কিত মামলায় ছাত্র দল নেতা গ্রেফতার; ওসির অপসারণের দাবিতে মানববন্ধন বিজয়নগরে গৃহবধূকে ধর্ষণ চেষ্টা মামলায় সাবেক ছাত্রদল নেতা মিলন গ্রেপ্তার নারীদের ভূমি অধিকার ও আইনি সচেতনতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সাইফুল ইসলাম রিপন স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন কৃষি ও ফ্যামিলি কার্ড বিতরণ বিষয়ক সচেতনতা বৃদ্ধিমূলক উঠান বৈঠক অনুষ্ঠিত। চাঁদা দাবি ও বাসে আগুন দেওয়ার হুমকিতে ৩ জনের বিরুদ্ধে আদালতে মামলা অপকর্মের দায়ে যমুনা হাসপাতালের পদ হারালেন জুলফিকার

রাষ্টীয় পৃষ্টপোষকতায় সংখ্যালঘুরা বারবারই হামলা-নির্যাতনের শিকার হয়- হিন্দু মহাজোট

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১৫:০৬ অপরাহ্ন, বুধবার, ২০ জুলাই ২০২২ ৩৩৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নড়াইলে হিন্দুদের ঘরবাড়ি, দোকানপাট, মন্দিরে হামলা-ভাংচুর-লুটপাট-অগ্নিসংযোগের প্রতিবাদে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির উদ্যোগে মানববন্দন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ ২০ জুলাই সকালে ব্রাহ্মণবাড়িয়ায় প্রেসক্লাবের সামনে জেলা হিন্দু মহাজোটের সভাপতি জয় শংকর চক্রবর্তীর সভাপতিত্বে মানববন্দনে বক্তব্য রাখেন জেলা হিন্দু মহাজোটের নির্বাহী সভাপতি এডঃ জয়লাল বিশ্বাস, সাধারন সম্পাদক প্রবীর চৌধূরী রিপন, জেলা পুজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক পরিতোষ রায়, প্রগতিশীল জোটের আহবায়ক কমরেড নজরুল ইসলাম, বাংলাদেশ জাসদের জেলা সাধারন সম্পাদক জিয়া কারদার নিয়ন,জেলা বাসদের সাধারন সম্পাদক আবু সোহেল সরকার,জেলা হিন্দু মহাজোটের সহ-সভাপতি সুমন সাহা,জেলা যুব মহাজোটের নেতা বিকাশ সুত্রধর আইয়ুশ, সুবল দাস প্রমুখ। মানববন্দন ও সমাবেশে বক্তারা বলেন, রাষ্টীয় পৃষ্টপোষকতায় আমরা সংখ্যালঘুরা বারবারই হামলা-নির্যাতনের শিকার হয়ে আসছি। অতীতে হিন্দুদের উপর হামলার কোনো ঘটনার বিচার ও অপরাধীদের শাস্তি না হওয়ায় হিন্দুদের উপর হামলার ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে। হিন্দুদের হামলার ঘটনা বিচারহীনতার সংস্কৃতিতে পরিনত হয়েছে। তারা আরোও বলেন, ক্ষমতাসীন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা নিজেরাই হিন্দুদের উপর হামলার মত জঘন্য অপরাধে প্রত্যক্ষভাবে যুক্ত হয়ে পরছে। তারা প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলেন, হিন্দুদের উপর হামলাকারীদের দল এবং সরকার-প্রশাসনের ছায়ার নিচ থেকে বের করে দিতে হবে। হিন্দুদের উপর হামলাকারীদের মূখ না দেখে দল না দেখে অপরাধীদের গ্রেফতার করে বিচারের সম্মুখীন করে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।

এনই আকন্ঞ্জি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রাষ্টীয় পৃষ্টপোষকতায় সংখ্যালঘুরা বারবারই হামলা-নির্যাতনের শিকার হয়- হিন্দু মহাজোট

আপডেট সময় : ০৩:১৫:০৬ অপরাহ্ন, বুধবার, ২০ জুলাই ২০২২