ঢাকা ০৩:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
”লাউ গেল, কদু এল– বদলালো কী? মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে নবীনগরে বৃক্ষরোপণ ও সচেতনতামূলক সমাবেশ ‘তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিস্ট হাসিনাকে বিদায় করেছি: এমপি শ্যামল ব্রাহ্মণবাড়িয়া পাসপোর্ট অফিসে ‘চ্যানেল’ সিন্ডিকেট: হয়রানিতে সাধারণ গ্রাহক। শিক্ষাসেবার মানোন্নয়নে অভিভাবকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত দু’বছর পর ব্রাহ্মণবাড়িয়ায় আয়োজন হচ্ছে নৌকাবাইচ সীমান্তে বিজিবির অভিযানে ২৫ লাখ টাকার ভারতীয় পণ্য ও মাদক জব্দ ৬০ বিজিবির অভিযান: ৩০ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ এক কর্মকর্তা দুই পদে, মাঠপর্যায়ে স্বাস্থ্যসেবায় ব্যাঘাতের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় ‘বিজ্ঞান ক্লাব টেকসইকরণ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত।

প্রাইভেটকার ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ও আহত ৪

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৫২:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৬ জুলাই ২০২২ ৩৯৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ায় প্রাইভেটকার ও সিএনজি চালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ও পুলিশ সদস্যসহ ৪ জন আহত হয়েছে। আজ শনিবার দুপুরে মহাসড়কে সদর উপজেলার উজানিসা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হলেন -সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের মজলিশপুর গ্রামের বাসিন্দা অটোরিকশা চালক চাঁন মিয়া (৫০)ও সিএনজি যাত্রী উপজেলার কসবা খাড়েরা মধ্যপাড়া গ্রামের মৃত আবদু মিয়ার ছেলে বিল্লাল হোসেন । আহতরা হলেন একই পরিবারের সিএনজি যাত্রী শাকিল আহমেদ (২৭), মাতা শিরিন আক্তার (৫০) ও স্ত্রী মিতু আক্তার (২৫)। এছাড়াও এ ঘটনায় সিএনজির অপর যাত্রী পুলিশ সদস্য হাসিবুল হাসান (২৫) আহত হয়। সে আখাউড়া উপজেলার ছতুরা শরীফ গ্রামের ফজলু ভুইয়ার ছেলে। আহতরা জানান, সকালে কসবা উপজেলার খাড়েরা থেকে সিএনজি চালিত অটোরিক্সাটি ব্রাহ্মণবাড়িয়ায় আসছিল। অটোরিক্সাটি ব্রাহ্মণবাড়িয়ার উজানিসার এলাকায় আসার পর অপর দিক থেকে একটি প্রাইভেটকার এসে সিএনজিটিকে মুখোমুখি চাপা দেয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক বিল্লাল হোসেনকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুখেন্দু বসু জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে। অভিযোগ স্বাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

প্রাইভেটকার ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ও আহত ৪

আপডেট সময় : ০২:৫২:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৬ জুলাই ২০২২