ঢাকা ১০:১২ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষার্থীদের পতাকা মিছিল সাবেক প্রতিমন্ত্রী মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের শোক সরাইলে ইউপি সদস্য গ্রেপ্তার বিতর্কিত মামলায় ছাত্র দল নেতা গ্রেফতার; ওসির অপসারণের দাবিতে মানববন্ধন বিজয়নগরে গৃহবধূকে ধর্ষণ চেষ্টা মামলায় সাবেক ছাত্রদল নেতা মিলন গ্রেপ্তার নারীদের ভূমি অধিকার ও আইনি সচেতনতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সাইফুল ইসলাম রিপন স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন কৃষি ও ফ্যামিলি কার্ড বিতরণ বিষয়ক সচেতনতা বৃদ্ধিমূলক উঠান বৈঠক অনুষ্ঠিত। চাঁদা দাবি ও বাসে আগুন দেওয়ার হুমকিতে ৩ জনের বিরুদ্ধে আদালতে মামলা অপকর্মের দায়ে যমুনা হাসপাতালের পদ হারালেন জুলফিকার

বন্যায় ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়াতে আজ সিলেট যাচ্ছেন সরাইলের ওলামারা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৫৮:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৫ জুন ২০২২ ৩৮৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

‘মানুষ মানুষের জন্য।’ ‘জীবন জীবনের জন্য’-এই স্লোগানকে মনে ধারণ করেই আজ ২৫ জুন শনিবার ভোরে সিলেটের উদ্যেশ্যে যাত্রা করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলের একদল ওলামা। তাদের উদ্যেশ্য সেখানে বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দাঁড়ানো। সাথে নিয়ে যাচ্ছেন ৫’শত ব্যাগ শুকনো খাবার। ভয়াবহ বন্যার তান্ডবে সবকিছু হারিয়ে সহায় সম্বলহীন মানুষ গুলোর মুখে এক মুঠো আহার তুলে দেওয়ার লক্ষ্যেই উনারা ছুটছেন সিলেটের পথে। তারা সাধ্যমত চেষ্টা করেছেন খাবারের ব্যাগটি ভারি করার। প্রতিটি ব্যাগে রয়েছে-চিড়া, মুড়ি, বিস্কুট, আলু, পেয়াজ, চিনি, পানি, মোমবাতি, গ্যাস লাইট, ওরস্যালাইন ও প্রাথমিক চিকিৎসার ঔষধ সামগ্রি। বিশিষ্ট আলেমে দ্বীন জেলার প্রবীণ ওয়াইজ আল্লামা শায়েখ আজিজুল ইসলাম জালালীর উদ্যোগে মহৎ এ আয়োজনে সার্বিক সহযোগিতা করেছেন সৌদী প্রবাসী বাবু বেপারী। দলটির সাথে বিশেষ অতিথি হিসেবে রয়েছেন সরাইল মহিলা কলেজের প্রভাষক, সরাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, দৈনিক মানবজমিন পত্রিকার সরাইল প্রতিনিধি ও মিতালীর সভাপতি মোহাম্মদ মাহবুব খান। দলের ওলামারা হলেন , মাও. ফরিদ উদ্দিন আজিজী, মাও. জানে আলম সিদ্দিকী,হযরত মাওলানা আবুল বাশার, হযরত মাওলানা নুরে আলম আশরাফী, মাওলানা মুতাসিম বিল্লাহ আতিকী, মাও. মাহবুবুর রহমান গাজী, মাও. নুরুজ্জামান আশরাফী,হযরত মাওলানা জাহিদুল ইসলাম আরকামি, মাওলানা আব্দুল কুদ্দুছ, মাও. সাইফুল আলম খুরশেদী, মাও.উবায়দুল্লাহ আরেফী, মাও. এনায়েত উল্লাহ রাহমানী, মাও. মনিরুল ইসলাম বছরী,ডাঃ মুফ্তি রিদওয়ান হক সরাইলী, হাফেজ ইদ্রিস মুহাম্মদ খান,হাফেজ মাওলানা উবায়দুল্লাহ বিন আরেফী, মো. আশরাফুল হাসান সানী, সার্বিক সহযোগিতায়- সৌদী প্রবাসী বাবু বেপারী ও আব্দুস ছালাম খোকন। ওলামারা বলেন, এই কঠিন বিপদের সময়ে অসহায় মানুষদের পাশে দাঁড়ানো আমাদের প্রত্যেকের দায়িত্ব। সাধ্যমত তাদের মুখে খাবার তুলে দেয়া। তাদেরকে সহায়তা করার মধ্যে রয়েছে শান্তি ও স্বস্থি। এতে আল্লাহ পাক ও খুশি হবেন। আমরা সকলকে অনুরোধ করব শুধু সিলেট নয়। দেশের যেকোন প্রান্তে বন্যা, দূর্যোগ ও মহামারীর শিকার হলে মানুষের পাশে দাঁড়াতে হবে। সহযোগিতা করতে হবে সাধ্যমত। কারণ এমন সব দূর্যোগে শুধু সরকারকেই একা সহায়তা করতে হবে এমন চিন্তা ঠিক নয়। সরকারের পাশাপাশি দেশের নাগরিক হিসেবে আমাদের প্রত্যেকের দায়িত্ব রয়েছে।

মাহবুব খান বাবুল

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বন্যায় ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়াতে আজ সিলেট যাচ্ছেন সরাইলের ওলামারা

আপডেট সময় : ০৭:৫৮:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৫ জুন ২০২২