সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় ডেলটা লাইফ ইনসিওরেন্স কোম্পানীর বীমার মেয়াদ পূর্তির চেক প্রদান
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১১:১২:২৬ অপরাহ্ন, বুধবার, ৮ জুন ২০২২ ৩৪২ বার পড়া হয়েছে
ডেলটা লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিঃ ব্রাহ্মণবাড়িয়া শহরের টি এ রোডস্থ এজেন্সি অফিসে গতকাল বুধবার ডেলটা লাইফ ইনসিওরেন্স কোম্পানী এর গ্রাহক ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ভাদুঘরের সেলিনাকে বীমার মেয়াদ পূর্তির এক লক্ষ ১ হাজার ৫৩৯ টাকার চেক প্রদান করা হয়েছে। ডেলটা লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিঃ এর জিএম স্বপন কুমার মজুমদার চেক প্রদান করেন। এসময় ব্রাহ্মণবাড়িয়া এজেন্সি অফিসের ইনচার্জ মোহাম্মদ আরজু ,ব্রাঞ্চ ম্যানেজার সৈয়দ মোহাম্মদ আকরাম, ইউনিট ম্যানেজারএ টি এম শামসুজ্জামান,আয়েশা আক্তার লিজা,এফ এ মুজিবুর রহমান,নাজমা বেগম ,ডাঃ ইমলাক আহমেদ প্রমুখ উপসি’ত ছিলেন।

















