ঢাকা ১০:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সন্তানের অবহেলায় হাসপাতালের বিছানায় বৃদ্ধা মা, দায়িত্ব নিল ‘ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর’ কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযান: ৩৫ লক্ষাধিক টাকার অবৈধ ভারতীয় পণ্য জব্দ ব্রাহ্মণবাড়িয়ায় ভূমি সেবার মানোন্নয়নে এসিজি ও ভূমি কর্তৃপক্ষের মতবিনিময় সভা শিক্ষা, স্বাস্থ্য, ভূমি ও পরিবেশ সেবার মানোন্নয়নে জেলা পরিষদ ও সনাকের মতবিনিময় সভা সাংবাদিক ফরহাদুল ইসলাম পারভেজ এর চাচা ব্যাংকার লিয়াকত আলীর ইন্তেকাল জানাযা ও দাফন সম্পন্ন স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে হলে বাড়ির আঙ্গিনাসহ চারপাশ নিজ দায়িত্বে পরিচ্ছন্ন রাখতে হবে জেলা পরিষদ প্রশাসকের উদ্যোগে চাকরি ফিরে পেলেন প্রতিবন্ধী পাপন কনিকাড়া কেন্দ্রীয় কবরস্থানের উন্নয়ন ও সৌন্দর্যবর্ধনে পরামর্শ সভা অনুষ্ঠিত জেলা পরিষদ প্রশাসককে নোঙর বাংলাদেশের ফুলেল শুভেচ্ছা তরী বাংলাদেশের সবুজ অভিযাত্রা: শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ

নবীনগরে মরহুম জহিরুল হক খসরুমাস্টার চ্যারিটেবল ট্রাস্টের মেধা বৃত্তি প্রদান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৫:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৮ মে ২০২২ ৪৭২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মরহুম জহিরুল হক খসরু মাস্টার চ্যারিটেবল ট্রাস্টের আয়োজনে আলিম পরীক্ষা-২০২১ সালের বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক বৃত্তিপ্রাপ্তদের মাঝে মেধা বৃত্তি ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। আজ শনিবার ইব্রাহিমপুর সুফিয়াবাদ শাহ সুফি সাইয়েদ আজমত উল্লাহ (রঃ) ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা প্রাঙ্গণে প্রাত্যহিক সমাবেশ অনুষ্ঠানে মাদ্রাসার ৫ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে এ বৃত্তি প্রদান করা হয়। এছাড়াও জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ হামদ-নাত প্রতিযোগিতা ব্রাহ্মণবাড়িয়ায় (জেলা পর্যায়) প্রথম স্থান অর্জনকারী তন্নি আক্তার (নবীনগর ইচ্ছাময়ী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়) কেও মেধাবৃত্তি দেওয়া হয় । অনুষ্ঠানের উদ্বোধন করেন ট্রাস্টের চেয়ারম্যান মোঃ রিফাতুল হক। ট্রাস্টের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও আশরাফুল আলমের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, মাদ্রাসার উপাধ্যক্ষ শেখ মোঃ আবুল খায়ের। মাদ্রাসার পক্ষে শুভেচ্ছা বক্তব্য রাখেন, সহকারী অধ্যাপক মোঃ ইব্রাহীম খলিল, ট্রাস্টের পক্ষে বক্তব্য রাখেন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জামাল হোসেন পান্না। এসময় উপস্থিত ছিলেন, সিটিভির সিইও রবিন সাইফ, ট্রাস্টের সহসভাপতি শফিউল্লাহ অপন, সাধারণ সম্পাদক মোঃ মিন্টু মিয়া, সাংগঠনিক সম্পাদক মাসুদ আল মামুন রানা, সদস্য- এম এ হালিম জনি, সাংবাদিক দেলোয়ার হোসেন ও এস এ রুবেলসহ মাদ্রাসার শিক্ষকবৃন্দ। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস্ট ও জনপ্রতি এককালীন দুই হাজার টাকা প্রদান করা হয়। মরহুম জহিরুল হক খসরু মাস্টার চ্যারিটেবল ট্রাস্টের চেয়ারম্যান রিফাতুল হক জানান, মাদ্রাসা শিক্ষাকে উৎসাহিত করার জন্য ট্রাস্টের এই কার্যক্রম অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নবীনগরে মরহুম জহিরুল হক খসরুমাস্টার চ্যারিটেবল ট্রাস্টের মেধা বৃত্তি প্রদান

আপডেট সময় : ০৯:৫৫:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৮ মে ২০২২