ঢাকা ০৪:০৩ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নবীনগরে সন্ধানী চক্ষুদান সমিতির সহযোগিতায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা প্রদান কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিতে ব্রাহ্মণবাড়িয়ায় ‘মার্কেট অ্যাক্টরস বিজনেস স্কুল’ গঠন নিখোঁজের দুইদিন পর মিলল শিশু শিক্ষার্থীর বস্তাবন্দী লাশ সাঁতার জানত দুই খেলার সাথী, হাঁটু সমান পানিতে মিলল লাশ সাহিত্য একাডেমির আয়োজনে বৈশাখী উৎসব এর তৃতীয় দিনের আয়োজন অনুষ্ঠান ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসবে বজলুর রহমান পাঠাগারের আবৃত্তি পরিবেশন নবীনগররে ভূমি অফিসে তিন সাংবাদিককে অফিসের ভেতরে ‘তালাবদ্ধ’ করে আটক রাখার অভিযোগ কসবার তিন লাখ পীর এলাকায় ইপিজেড: ব্রাহ্মণবাড়িয়ার ৫ লাখ মানুষের কর্মসংস্থানের স্বপ্ন যমুনা টিভির সাংবাদিক আল আমিনকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি ডিজিটাল ব্রাহ্মণবাড়িয়ায় সংবাদ প্রকাশে কাজের মান নিয়ে প্রশ্ন: নবীনগরে ঠিকাদার প্রকৌশলীকে বাঁশ দিয়ে দাওয়া

ব্রাহ্মণবাড়িয়ায় ভাষা শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করেছে তিতাস আবৃত্তি সংগঠন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫৭:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মে ২০২২ ৩২০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতের আসাম রাজ্যের শিলচরের ১১ বাংলা ভাষা শহীদকে শ্রদ্ধাভরে স্মরণ করেছে ব্রাহ্মণবাড়িয়ার তিতাস আবৃত্তি সংগঠন। আজ বৃহস্পতিবার (১৯ মে) দুপুর সোয়া ১২টায় ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের শহীদ মিনারে ফুল দিয়ে ১১ বীর শহীদের প্রতি শ্রদ্ধা জানায় সংগঠনটি। ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা থেকে আসা শ্রুতি আবৃত্তি সংগঠনের ১৩ সদস্যের প্রতিনিধি দলও শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ভাষা শহীদদের। এরপর সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও আবৃত্তি অনুষ্ঠান। কর্মসূচী উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া সাহিত্য একাডেমির সভাপতি কবি জয়দুল হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ এ. এস. এম. শফিকুল্লাহ। শ্রদ্ধা নিবেদন করে বক্তব্য রাখেন সরকারি মহিলা কলেজ উপাধ্যক্ষ ড.মো.ইব্রাহিম ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি, সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন, সহসভাপতি ইব্রাহিম খান সাদাত, তিতাস সাহিত্য-সংস্কৃতি পরিষদ সহসভাপতি ফরহাদুল ইসলাম পারভেজ,নোঙর সভাপতি শামীম আহমেদ, আবরণী আবৃত্তি চর্চা কেন্দ্রের নির্বাহী পরিচালক হাবিবুর রহমান পারভেজ,সোনালী সকাল পরিচালক ফাহিম মুনতাসির। আলোচনার আগে তিতাস আবৃত্তি সংগঠনের ছোটদল ও মধ্যমদল ও আগরতলার শ্রুতি আবৃত্তি সংগঠনের সদস্যরা বৃন্দ আবৃত্তি পরিবেশন করেন। এসময় একক আবৃত্তি পরিবেশন করেন শ্রুতি সংগঠনের মৃনাল দেবনাথ ও সায়ন্তিকা সাহা। অনুষ্ঠান সঞ্চালনা করেন আবৃত্তিশিল্পী রেজা এ রাব্বী ও তাসফিয়া ইসলাম প্রমি।

উল্লেখ্য, ১৯৬১ সালের ১৯ মে আসামের শিলচরে বাংলা ভাষার অধিকার আদায়ের লড়াাইয়ে পুলিশের গুলিতে প্রাণ হারান এক নারীসহ ১১ জন। গত ৮/৯ বছর ধরে তিতাস আবৃত্তি সংগঠন ব্রাহ্মণবাড়িয়ায় শ্রদ্ধা-ভালোবাসায় ১৯ মে উদযাপন করে আসছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ব্রাহ্মণবাড়িয়ায় ভাষা শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করেছে তিতাস আবৃত্তি সংগঠন

আপডেট সময় : ০৮:৫৭:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মে ২০২২