ঢাকা ০১:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিক্ষাসেবার মানোন্নয়নে অভিভাবকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত দু’বছর পর ব্রাহ্মণবাড়িয়ায় আয়োজন হচ্ছে নৌকাবাইচ সীমান্তে বিজিবির অভিযানে ২৫ লাখ টাকার ভারতীয় পণ্য ও মাদক জব্দ ৬০ বিজিবির অভিযান: ৩০ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ এক কর্মকর্তা দুই পদে, মাঠপর্যায়ে স্বাস্থ্যসেবায় ব্যাঘাতের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় ‘বিজ্ঞান ক্লাব টেকসইকরণ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযান: ৪০ লাখ টাকার অবৈধ ভারতীয় পণ্য জব্দ নবীনগরের শিবপুর ইউপি’র চেয়ারম্যানর বিরুদ্ধে ৯জন ইউপির সদস্য আনীত অভিযোগ প্রত্যাহার। সদর উপজেলা পরিষদের সিও দীঘি পরিদর্শনকালে এমপি শ্যামল ভূমি জটিলতা নিরসনে গণশুনানি অনুষ্ঠিত।

ব্রাহ্মণবাড়িয়ায় ধানবোঝাই নৌকাডুবি; শ্রমিকের লাশ উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৫৪:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ এপ্রিল ২০২২ ৪০৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদী দিয়ে চাপুইর থেকে ধানবোঝাই একটি নৌকা বাসুদেব ইউনিয়নের পাইকপাড়া গ্রামের যাওয়ার পথে চাপুইর এলাকায় এসে নৌকাটি ডুবে যায়। এতে মো. বিল্লাল (২৭) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। ঘটনার প্রায় সাত ঘণ্টা পর ওই শ্রমিকের লাশ উদ্ধার হয়। উদ্ধার হওয়া শ্রমিক বিল্লাল ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার বড়জোড়া গ্রামের আব্দুল বারেকের ছেলে। তাকে উদ্ধারে ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের একটি দল তৎপরতা চালায়। পরে কিশোরগঞ্জের ডুবুরিদল এসে বেলা সাড়ে ৫টায় তার লাশ উদ্ধার করে। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, সকালে মাছিহাতার চাপুইর থেকে ধান বোঝাই করে একটি নৌকা তিতাস নদী দিয়ে পার্শ্ববর্তী বাসুদেব ইউনিয়নের পাইকপাড়ায় যাচ্ছিল। চাপুইর এলাকায় কিছুদূর যাওয়ার পর নৌকাটি ডুবে গেলে তিনজন সাঁতরে তীরে এলেও বিল্লাল নিখোঁজ রয়ে যান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ব্রাহ্মণবাড়িয়ায় ধানবোঝাই নৌকাডুবি; শ্রমিকের লাশ উদ্ধার

আপডেট সময় : ০৭:৫৪:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ এপ্রিল ২০২২