ঢাকা ১০:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় তরী বাংলাদেশের উদ্যোগে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ। কবি জয়দুল হোসেনের ‘পাখপাখালির মিলনমেলা’ গ্রন্থের প্রকাশনা উৎসব চুরির দায়ে সুলতানপুরের বোরহান উদ্দিন গ্রেপ্তার, কারাগারে প্রেরণ সরাইলে সাংবাদিক মাসুদের বিরুদ্ধে মিথ্যা মামলার তীব্র নিন্দা: দ্রুত প্রত্যাহারের দাবি ঢেউ’র আহবায়ক সোহেল সদস্য সচিব আইফাত ডায়াবেটিক সমিতির ভূমি অধিগ্রহণের টাকা আত্মসাৎ অভিযোগে গ্রেফতারী পরোয়ানা জারী। তিতাস নদী ও বিলে অবৈধ জালবিরোধী অভিযান: নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস দাতা ওয়ারিশদের পাশ কাটিয়ে শ্রী শ্রী দক্ষিণ কালীবাড়ি মন্দিরের কমিটি গঠনে প্রতিবাদ সভা ব্রাহ্মণবাড়িয়ায় প্রবর্তকের আয়োজনে রবীন্দ্র নজরুল জন্মজয়ন্তী উদযাপিত চিকিৎসাসেবা শিকেয় তুলে স্বাস্থ্যকর্মীদের বিদায় সংবর্ধনা ও আনন্দ ভ্রমণ: চরম ভোগান্তিতে রোগীরা

আদালতে জবানবন্দিতে রীমার মতোই জবানবন্দি দিলেন প্রেমিক সফিউল্লা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৫:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ মার্চ ২০২২ ৩৭৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে দুই শিশুকে বিষ মাখানো মিষ্টি খাইয়ে হত্যার ঘটনায় জড়িত থাকার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন গ্রেপ্তার মোঃ সফিউল্লা ওরফে সোফাই সর্দার (৪৮)। মঙ্গলবার (২৯ মার্চ) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিম (দ্বিতীয় আদলত) আফরিন আহমেদ হ্যাপীর আদালতে জবানবন্দি দেন তিনি। সফিউল্লা আশুগঞ্জ উপজেলার মৈশার গ্রামের শামছু মিয়ার ছেলে। এর আগে গতকাল সোমবার (২৮ মার্চ) বিকেল পৌনে ৫টায় ঢাকার আব্দুল্লাহপুর এলাকার একটি বাস কাউন্টারের সামনে থেকে সফিউল্লাকে গ্রেপ্তার করে আশুগঞ্জ থানা পুলিশের একটি দল। পরে রাতে তাকে ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ে আসা হয়।
ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোল্লা মোহাম্মদ শাহীন জানান, সফিউল্লা তার জবানবন্দিতে আদালতকে জানান- তার এবং ওই দুই শিশুর মা রীমা বেগমের মধ্যে পরকীয়া প্রেমের সম্পর্ক ছিল। দুই শিশুকে হত্যা করলে তাদের দুইজনের বিয়ে করতে সুবিধা হবে। সেজন্য তারা দুইজন মিলে দুই শিশুকে হত্যার পরিকল্পনা করেন। পরিকল্পনা অনুযায়ী রীমাকে তেলাপোকা মারার বিষ মেশানো মিষ্টি এনে দেন সফিউল্লা। মোল্লা মোহাম্মদ শাহীন আরও বলেন, দুই শিশুর মা রীমা বেগম হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততা স্বীকার করে যে জবানবন্দি দিয়েছেন, সফিউল্লার জবানবন্দিও ঠিক একই। তারা নিজেরা বিয়ে করার জন্যই দুই শিশুকে পূর্বপরিকল্পনা অনুযায়ী হত্যা করেন এবং ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করার জন্য নাপা সিরাপ খেয়ে দুই শিশুর মৃত্যু হয় বলে প্রচার করেন। উল্লেখ্য, গত ১০ মার্চ আশুগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের ইসমাইল হোসেনের দুই শিশু সন্তান ইয়াছিন খান (৭) ও মোরসালিন খানের (৫) রহস্যজনক মৃত্যু হয়। প্রথমে পরিবারের অভিযোগ ছিল জ্বরাক্রান্ত ওই দুই শিশুকে নাপা সিরাপ খাওয়ানোর পর তাদের মৃত্যু হয়। পরে পুলিশের তদন্তে বেরিয়ে আসে দুই শিশুর মা রীমা বেগমই পরকীয়ার জেরে প্রেমিক ও চালকলের শ্রমিক সর্দার সফিউল্লার দেওয়া বিষমাখা মিষ্টি খাইয়ে তাদের হত্যা করেন। রীমা ও সফিউল্লা স্থানীয় খড়িয়ালা এলাকার একটি চালকলে কাজ করতেন। এ ঘটনায় রীমা ও সফিউল্লার বিরুদ্ধে থানায় হত্যা মামলা করেন মৃত দুই শিশুর বাবা ইসমাইল হোসেন। পরে ১৬ মার্চ রাতে রিমাকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আদালতে জবানবন্দিতে রীমার মতোই জবানবন্দি দিলেন প্রেমিক সফিউল্লা

আপডেট সময় : ১০:০৫:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ মার্চ ২০২২