ঢাকা ০২:১০ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডায়াবেটিক সমিতির ভূমি অধিগ্রহণের টাকা আত্মসাৎ অভিযোগে গ্রেফতারী পরোয়ানা জারী। তিতাস নদী ও বিলে অবৈধ জালবিরোধী অভিযান: নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস দাতা ওয়ারিশদের পাশ কাটিয়ে শ্রী শ্রী দক্ষিণ কালীবাড়ি মন্দিরের কমিটি গঠনে প্রতিবাদ সভা ব্রাহ্মণবাড়িয়ায় প্রবর্তকের আয়োজনে রবীন্দ্র নজরুল জন্মজয়ন্তী উদযাপিত চিকিৎসাসেবা শিকেয় তুলে স্বাস্থ্যকর্মীদের বিদায় সংবর্ধনা ও আনন্দ ভ্রমণ: চরম ভোগান্তিতে রোগীরা ধর্ষণ মামলা থেকে বাঁচতে জাল কাবিন তৈরি: ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষানবিশ আইনজীবী কারাগারে স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজনের হামলায় সৌদি প্রবাসী নিহতের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়া মডেল গার্লস হাই স্কুলে চালু হলো ডিজিটাল স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষার্থীদের পতাকা মিছিল সাবেক প্রতিমন্ত্রী মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের শোক

সৌদী আরবে পাঠানোর কথা বলে নেওয়া টাকা ফেরত চাওয়ায় মারধর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২০:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫ ৭১২ বার পড়া হয়েছে

সৌদী আরবে পাঠানোর কথা বলে নেওয়া টাকা ফেরত চাওয়ায় মারধর

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সৌদী আরবে পাঠানোর কথা বলে নেওয়া টাকা ফেরত চাওয়ায় মারধর, মোটর সাইকেল ও নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগে মামলা করেছেন ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার মধ্যমেড্ডার মৃত ছিদ্দিকুর রহমানের পুত্র বেলাল সিদ্দিকি (৪০)।আদালত মামলাটি আমলে নিয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশকে তদন্ত করে রিপোর্ট দিতে আদেশ দেন। চলতি বছরের ১৬ জুন ব্রাহ্মণবাড়িয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্টেট সদর আদালতে দায়ের করা মামলার আসামীরা হলেন- সদর উপজেলার সেন্দ গ্রামের মৃত রহিম সর্দারের পুত্র খোকন মিয়া (৩৫), মামুন মিয়া (৩০), মোঃ সেলিম মিয়া (৫০), ফরু সর্দারের পুত্র আলিম মিয়া (৪৮) ও সফিল মিয়ার পুত্র মোঃ জালাল মিয়া (৪৯)।

জানা গেছে, বাদী বেলাল সিদ্দিকির আত্মীয় নয়ন মিয়াকে সৌদি আরব নিয়ে আকামা ও চাকরি প্রদান করবে মর্মে শর্ত দিয়ে ৪ লাখ ৫০ হাজার টাকা নেয় আদম ব্যবসায়ী মোঃ সেলিম মিয়াসহ অন্যান্যরা। পরবর্তীতে নয়ন মিয়াকে সৌদি আরবে না নিয়া পুরো টাকা আত্মসাত করে তারা। পরে টাকা ফেরত চাইলে দেম-দিচ্ছি করে সময়ক্ষেপন করতে থাকে। এ বিষয়ে বাদী বেলাল সিদ্দিকি বারবার তাগাদা দিলে আসামীরা তার উপর ক্ষিপ্ত হয়। গত ১২ জুন সন্ধ্যার দিকে বাদী বেলাল সিদ্দিকি সদর উপজেলার সেন্দ গ্রামে তার নানার বাড়ি থেকে বের হওয়ার পর পূর্বপরিকল্পনামতে বেলালের পথরোধ করে তার মোটর সাইকেল ভাংচুর করে এবং নগদ ১ লাখ টাকাসহ মোটর সাইকেল ছিনতাই করে। পরে বাদী বেলালকে সেন্দ বাজারে এনে মবজাস্টিস সৃষ্টি করে এলোপাথারী মারধর করে। মারধরে বাদী বেলাল সিদ্দিকির মুখের ঠোট রক্তাক্ত জখম হয়। ধারালো অস্ত্রের আঘাতে তার ডান চোখের রেটিনা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয়। একই সময়ে বাদীর পকেটে থাকা একটি আইফোন চুরি করে নেয় আসামীরা। রক্তাক্ত আহত বেলাল সিদ্দিকি পড়ে থাকাবস্থায় আসামীরা ৩০০ টাকার ব্ল্যাঙ্ক ননজুডিশিয়াল ষ্ট্যাম্পে সুকৌশলে ও জোরপূর্বক বাদীর স্বাক্ষর গ্রহণ করে। বাদীর শোর-চিৎকার ও আসামীদের এহেন কার্যকলাপ দেখিয়া বাজারে থাকা লোকজন আগাইয়া আসলে আসামীরা বাদীকে মামলা করলে প্রাণে হত্যা ও খালি ষ্ট্যাম্পে টাকার অঙ্ক বসাইয়া মিথ্যা মামলা করবে বজেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়ে ব্রাহ্মণবাড়িয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্টেট সদর আদালতে ৩৪১/৩২৩/৩২৪/৩০৭/৩৭৯/৪২৭/৩৬৩/৩৮৬/৫০৬(২)/৩৪ ধারায় মামলা দায়ের করেন।

বাদী বেলাল সিদ্দিকি বলেন- বিদেশে না পাঠাইয়া তারা টাকা আত্মসাত করে। সেই টাকা ফেরত চাইলে তারা আমার উপর ক্ষিপ্ত হয়ে এমন হামলা করেছে। এর আগেও তারা আমাকে হত্যার হুমকি দিত। আমি ন্যায় বিচারের জন্য আদালতের দ্বারস্থ হয়েছি।

তদন্তকারী কর্মকর্তা সদর মডেল থানার এস আই ফারুক আহমেদ জানান,মেডিকেল রিপোর্ট পেতে দেরী হওয়ায় তদন্ত রিপোর্ট দিতে দেরী হয়ে গেছে। আগামী এক সপ্তাহের মধ্যে সঠিক তদন্তের মাধ্যমে রিপোর্ট পেশ করবো।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সৌদী আরবে পাঠানোর কথা বলে নেওয়া টাকা ফেরত চাওয়ায় মারধর

আপডেট সময় : ০৯:২০:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫