ঢাকা ০২:১৮ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কবি জয়দুল হোসেনের ‘পাখপাখালির মিলনমেলা’ গ্রন্থের প্রকাশনা উৎসব চুরির দায়ে সুলতানপুরের বোরহান উদ্দিন গ্রেপ্তার, কারাগারে প্রেরণ সরাইলে সাংবাদিক মাসুদের বিরুদ্ধে মিথ্যা মামলার তীব্র নিন্দা: দ্রুত প্রত্যাহারের দাবি ঢেউ’র আহবায়ক সোহেল সদস্য সচিব আইফাত ডায়াবেটিক সমিতির ভূমি অধিগ্রহণের টাকা আত্মসাৎ অভিযোগে গ্রেফতারী পরোয়ানা জারী। তিতাস নদী ও বিলে অবৈধ জালবিরোধী অভিযান: নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস দাতা ওয়ারিশদের পাশ কাটিয়ে শ্রী শ্রী দক্ষিণ কালীবাড়ি মন্দিরের কমিটি গঠনে প্রতিবাদ সভা ব্রাহ্মণবাড়িয়ায় প্রবর্তকের আয়োজনে রবীন্দ্র নজরুল জন্মজয়ন্তী উদযাপিত চিকিৎসাসেবা শিকেয় তুলে স্বাস্থ্যকর্মীদের বিদায় সংবর্ধনা ও আনন্দ ভ্রমণ: চরম ভোগান্তিতে রোগীরা ধর্ষণ মামলা থেকে বাঁচতে জাল কাবিন তৈরি: ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষানবিশ আইনজীবী কারাগারে

সরাইলে পৃথক অভিযানে ৮ মাদক কারবারি ও সেবনকারী গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০৫:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুন ২০২২ ৬৪০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সরাইলে পৃথক অভিযানে ৮ মাদক কারবারি ও সেকনকারীকে গ্রেফতার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বিকেলে সরাইল সদরের মোগলটুলা এলাকায় অভিযান চালিয়ে ৫ জন মাদক কারবারি ও সেবনকারীকে গ্রেফতার করা হয়। এর আগে গতকাল বুধবার দুপুরে বিশেষ অভিযান চালিয়ে সরাইল থানা পুলিশ ঢাকা-সিলেট মহাসড়কের বাড়িউড়া বাজারের যাত্রী ছাউনির সামনে থেকে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে কুখ্যাত ৩ মাদক কারবারিকে। পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ বৃহস্পতিবার বিকেল সোয়া ২টার দিকে পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শেহাবুব রহমান ও এস আই মিজানুর রহমানের নেতৃত্বে সরাইল সদর ইউনিয়নের মোগলটুলা হানিফ মিয়ার বাড়িতে অভিযান চালায়। অভিযানকালে পুলিশ মোগলটুলা গ্রামের হানিফ মিয়া (৩৫), মনির আলী (২০), ছোট দেওয়ান পাড়ার বিল্লাল খান প্রকাশ মিল্লাত (৩৪), দক্ষিণ আরিফাইলের হাসিবুল হোসেন (২২) ও আতিকুল ইসলাম রনি (১৫)। তাদের কাছ থেকে ১৫২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বাড়িউড়া এলাকায় অভিযান চালিয়ে সরাইল থানা পুলিশ ব্রাহ্মণবাড়িয়া সদরের সুহিলপুরের প্রয়াত আব্দুর রাজ্জাকের ছেলে মো. কবির হোসেন (৪৩), সরাইল সদরের প্রয়াত ইনু মিয়ার ছেলে মো. বিল্লাল মিয়া (৩৪) ও নিজ সরাইল গ্রামের আবু সাঈদের ছেলে সোহেল (২৮) নামের কুখ্যাত ৩ মাদক কারবারিকে গ্রেফতার করেন। তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তাদের বিরূদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসলাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কুখ্যাত মাদক কারবারি বিল্লালের বিরূদ্ধে মাদকের একাধিক মামলা রয়েছে। সরাইলের কোথাও মাদক ব্যবসা ও সেবন করতে দিব না। মাদকের সাথে কোন ধরণের আপোষ নেই। পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

মাহবুব খান বাবুল

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সরাইলে পৃথক অভিযানে ৮ মাদক কারবারি ও সেবনকারী গ্রেফতার

আপডেট সময় : ০৯:০৫:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুন ২০২২