ঢাকা ১১:১৬ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাংবাদিক ফরহাদুল ইসলাম পারভেজ এর চাচা ব্যাংকার লিয়াকত আলীর ইন্তেকাল জানাযা ও দাফন সম্পন্ন স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে হলে বাড়ির আঙ্গিনাসহ চারপাশ নিজ দায়িত্বে পরিচ্ছন্ন রাখতে হবে জেলা পরিষদ প্রশাসকের উদ্যোগে চাকরি ফিরে পেলেন প্রতিবন্ধী পাপন কনিকাড়া কেন্দ্রীয় কবরস্থানের উন্নয়ন ও সৌন্দর্যবর্ধনে পরামর্শ সভা অনুষ্ঠিত জেলা পরিষদ প্রশাসককে নোঙর বাংলাদেশের ফুলেল শুভেচ্ছা তরী বাংলাদেশের সবুজ অভিযাত্রা: শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ নোঙর বাংলাদেশের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার আহ্বান এমপি শ্যামলের চেক জালিয়াতি মামলায় ব্যবসায়ীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ”লাউ গেল, কদু এল– বদলালো কী? মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে নবীনগরে বৃক্ষরোপণ ও সচেতনতামূলক সমাবেশ

সরাইলে গলায় ফাঁস লাগিয়ে বৃদ্ধার আত্মহত্যা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৪৭:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৬ জুলাই ২০২৩ ৩৮৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহবুব খান বাবুলঃ সরাইল থেকেঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন সৌদী প্রবাসী দুই ছেলের মা ৭৮ বছরের বৃদ্ধা শমলা বেগম। গত মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার পাকশিমুল ইউনিয়নের পরমানন্দপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। শমলা বেগম প্রয়াত তালু হোসেনের স্ত্রী। আজ বুধবার সকালে পুলিশ শমলা বেগমের মৃতদেহ উদ্ধার করেছেন। পুলিশ ও নিহতের পাবিবারিক সূত্র জানায়, শমলা বেগমের ৪ ছেলে। বড় ছেলে সুলমান মিয়া (৫১) ও ছোট ছেলে ইসা মিয়া (৩৬) বাড়িতে থাকেন। আর দ্বিতীয় ছেলে কালা মিয়া (৪৮) ও তৃতীয় ছেলে ইব্রাহিম মিয়া (৪০) থাকেন সৌদী আরবে। প্রবাসী কালা মিয়ার স্ত্রীর সাথেই থাকতেন শমলা বেগম। নিহতের প্রবাসী ছেলে কালা মিয়া মুঠোফোনে জানান, মঙ্গলবার রাতে এশার নামাজ আদায় করেই শমলা বেগম তার কক্ষে ঘুমিয়ে পড়েন। আজ বুধবার সকাল ৮টার দিকে বড় ভাই সুলমান মিয়া নাস্তা খেতে মাকে ডাকতে যান। কক্ষে প্রবেশ করে দেখেন মা ফাঁসিতে ঝুলছে। জীবিত আছেন ভেবে তারা বৃদ্ধাকে ফাঁসির রশি থেকে খুলে নামিয়ে দেখেন মৃত। আমার মা খুব রাগী ছিলেন। মানসিক রোগী বললেও ভুল হবে না। পাগলামির বশবতী হয়েও এই কাজ করে থাকতে পারেন। এস আই পঙ্কজ বলেন, শমলা বেগম তার সৌদী প্রবাসী ছেলে কালা মিয়ার স্ত্রীর সঙ্গেই থাকতেন। প্রাথমিক অবস্থায় বুঝা যাচ্ছে বয়সের ভারে উনার চলাফেরা ছিল অনেকটা এলামেলো। মানসিক ভারসাম্য হারিয়ে এই ঘটনা ঘটিয়ে থাকতে পারেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সরাইলে গলায় ফাঁস লাগিয়ে বৃদ্ধার আত্মহত্যা

আপডেট সময় : ০৭:৪৭:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৬ জুলাই ২০২৩