ঢাকা ০৮:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় তরী বাংলাদেশের উদ্যোগে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ। কবি জয়দুল হোসেনের ‘পাখপাখালির মিলনমেলা’ গ্রন্থের প্রকাশনা উৎসব চুরির দায়ে সুলতানপুরের বোরহান উদ্দিন গ্রেপ্তার, কারাগারে প্রেরণ সরাইলে সাংবাদিক মাসুদের বিরুদ্ধে মিথ্যা মামলার তীব্র নিন্দা: দ্রুত প্রত্যাহারের দাবি ঢেউ’র আহবায়ক সোহেল সদস্য সচিব আইফাত ডায়াবেটিক সমিতির ভূমি অধিগ্রহণের টাকা আত্মসাৎ অভিযোগে গ্রেফতারী পরোয়ানা জারী। তিতাস নদী ও বিলে অবৈধ জালবিরোধী অভিযান: নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস দাতা ওয়ারিশদের পাশ কাটিয়ে শ্রী শ্রী দক্ষিণ কালীবাড়ি মন্দিরের কমিটি গঠনে প্রতিবাদ সভা ব্রাহ্মণবাড়িয়ায় প্রবর্তকের আয়োজনে রবীন্দ্র নজরুল জন্মজয়ন্তী উদযাপিত চিকিৎসাসেবা শিকেয় তুলে স্বাস্থ্যকর্মীদের বিদায় সংবর্ধনা ও আনন্দ ভ্রমণ: চরম ভোগান্তিতে রোগীরা

সরাইলের শাহবাজপুরে দুই গোত্রের সংঘর্ষ পুলিশসহ আহত-১৫, আটক-১২

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪৩:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৬ জুলাই ২০২২ ৩৩৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সরাইলের শাহবাজপুর বন্দের হাটি এলাকায় দুই গোত্রের মধ্যে পরপর দুইদিন সংঘর্ষ হয়েছে। জাল দিয়ে মাছ ধরার ঘটনায় ইদন মিয়া ও মঞ্জু মিয়ার গোত্রের লোকজন আজ শনিবার সকালে আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ৫ রাউন্ড রাবার বুলেট ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। ততক্ষণে কন্সটেবল মো. নাজমুল ও মেহেদী হাসানসহ দুই পুলিশ সদস্য আহত হয়। পুলিশ দাঙ্গার সাথে জড়িত সন্দেহে ১২ জনকে আটক করেছেন। এর আগে গত শুক্রবারও জুমআর নামাজের আগে উভয় দলের লোকজন সংঘর্ষ করেছে। ওই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৩-১৪ জন আহত হয়েছে। পুলিশ ও এলাকাবাসী জানায়, গত শুক্রবারের সংঘর্ষের জের ধরে আজ শনিবার সকালে শাহবাজপুর বন্দের হাটি এলাকার দুই গোত্রের কয়েকশত লোক দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে দ্বিতীয় দফা সংঘর্ষে জড়িয়ে পড়ে। সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত চলে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ। সরাইল থানা পুলিশ পরিস্থিতি সামাল দিতে মৃদু লাঠিচার্জ করে। তারপরও সংঘর্ষের ভয়াবহতা বৃদ্ধি পেতে থাকলে পুলিশ ৫ রাউন্ড রাবার বুলেট ছুঁড়তে বাধ্য হয়। এতে পরিস্থিতি স্বাভাবিক হলেও দুই পুলিশ সদস্য আহত হয়। পুলিশ অভিযান চালিয়ে দাঙ্গার সাথে জড়িত সন্দেহে ১২ জনকে আটক করেন। আটককৃতরা হলো- ইদন মিয়া (৪০), মঞ্জু মিয়া (৩৯), খায়ের (৩৫), মস্তু (৪৫), ইমরান (৩৫), এনামুল (৩৫), মোবারক (৩৩), বাদল (৪০), সবুজ (২০), এমরান (৩৫), আনু (৪০) ও সাজু (২৫)। সরাইল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শিহাবুর রহমান বলেন, বর্তমানে সেখানের পরিস্থিতি শান্ত আছে। সরকারি দায়িত্ব পালনকালে দুই পুলিশ সদস্যকে আহত করার বিষয়টি আইন পরিপন্থী। যারা আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টা করবে তাদের বিরূদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নিব।

মাহবুব খান বাবুল

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সরাইলের শাহবাজপুরে দুই গোত্রের সংঘর্ষ পুলিশসহ আহত-১৫, আটক-১২

আপডেট সময় : ০৮:৪৩:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৬ জুলাই ২০২২