ঢাকা ০২:০৬ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় ২ জনকে কুপিয়ে জখম, টাকা লুট; প্রধান আসামি গ্রেফতার মাসুদ রানা-নবীনগর পৌরসভার ‘মেয়র’পদে নির্বাচন করার ঘোষণা! ট্রেনের ছাদে লুকিয়ে রাখা স্কুলব্যাগ থেকে মিলল ১২ কেজি গাঁজা হাসপাতালে নারী কর্মচারীকে মারধর ও শ্লীলতাহানি; হাসপাতাল ভাঙচুর নাসিরনগরে হত্যা মামলার ১ জন আসামি গ্রেফতার সরাইলে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের বিক্ষোভ মিছিল, এলাকায় চাঞ্চল্য। আশুগঞ্জে পৃথক পৃথক অভিযানে শুল্কবিহীন সিগারেট মাদকসহ ৫ জনকে গ্রেফতার মৃত্যুর পর পুলিশ ও বাতিঘরের উদ্যোগে স্বজনদের কাছে কামালের মরদেহ হস্তান্তর ব্রাহ্মণবাড়িয়ায় হিউম্যান রাইটস ডিফেন্ডার্স সোসাইটির নেতৃত্বে মাহমুদ ও সুজন ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগের ঝটিকা মিছিল: সন্ত্রাসবিরোধী আইনে মামলা, গ্রেফতার ১

শিল্পপতি নুরূল ইসলামের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে সরাইলে স্বরণসভা ও দোয়া মাহফিল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২৯:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৮ জুলাই ২০২২ ৪৪৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

‘যমুনা গ্রূপ অব ইন্ডাষ্ট্রিজ’ এর মালিক, পাঠক নন্দিত দৈনিক যুগান্তর পত্রিকা ও যমুনা টেলিভিশনের প্রতিষ্ঠাতা শিল্পপতি বীর মুক্তিযোদ্ধা নুরূল ইসলামের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষ্যে যুগান্তর স্বজন সমাবেশ ও যুগান্তরের স্থানীয় প্রতিনিধি মুরাদ খানের উদ্যোগে আজ সোমবার সকালে মুরাদ খান গণপাঠাগারে অনুষ্ঠিত হয়েছে স্বরণসভা ও দোয়া মাহফিল। সরাইল প্রেসক্লাবের অর্থসম্পাদক আব্দুল করিমের সঞ্চালনায় ও প্রেসক্লাবের সভাপতি মো. আইয়ুব খানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক এমপি এডভোকেট জিয়াউল হক মৃধা। স্বাগত বক্তব্য রাখেন যুগান্তরের স্থানীয় প্রতিনিধি মুরাদ খান। বক্তব্য রাখেন-নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যন মো. মনসুর আহমেদ, প্রভাষক ও সরাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবু্‌ব খান, ইউপি আ’লীগের যুগ্ম আহবায়ক মো. শামুল হক, সাংবাদিক শেখ মো: সিরাজুল ইসলাম, দীপক কুমার দেবনাথ, মাহবুবুর রহমান খন্দকার ও সমাজ কর্মী সৈয়দ নাদির হোসেন প্রমূখ। বক্তারা বলেন, নুরূল ইসলাম শুধু একজন ব্যক্তি ছিলেন না। ছিলেন একটি প্রতিষ্ঠান। তিনি ছিলেন জাতীয় বুর্জোয়া। নিজের চিন্তায় গড়ে তুলেছিলেন দেশের সর্ববৃহৎ শিল্প প্রতিষ্ঠান ‘যমুনা গ্রূপ অব ইন্ডাষ্ট্রিজ।’ দেশের উন্নয়নের পাশাপাশি সেখানে হাজার হাজার নারী পুরূষের কর্মসংস্থান হয়েছে। কর্মবীর ও পরিশ্রমী এই মানুষটির সাথে পল্লী বন্ধু হুসাঈন মোহাম্মদ এরশাদের খুবই ঘনিষ্ট সম্পর্ক ছিল। তিনি করোনার প্রথম দাপটের সময়ে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। উনার এই মৃত্যুকে আল্লাহ শহীদ হিসাবে কবুল করূন। সেই সাথে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক প্রয়াত আব্দুল হালিমের স্মৃতি রক্ষার্থে কিছু একটা করার প্রস্তাব করেন সরাইল প্রেসক্লাবের সভাপতি মো. আইয়ুব খান। সবশেষে নুরূল ইসলামসহ দেশের সকল মুক্তিযোদ্ধার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মোখতার হোসেন।

মাহবুব খান বাবুল

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

শিল্পপতি নুরূল ইসলামের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে সরাইলে স্বরণসভা ও দোয়া মাহফিল

আপডেট সময় : ০৫:২৯:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৮ জুলাই ২০২২