ঢাকা ০৭:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিক্ষা, স্বাস্থ্য, ভূমি ও পরিবেশ সেবার মানোন্নয়নে জেলা পরিষদ ও সনাকের মতবিনিময় সভা সাংবাদিক ফরহাদুল ইসলাম পারভেজ এর চাচা ব্যাংকার লিয়াকত আলীর ইন্তেকাল জানাযা ও দাফন সম্পন্ন স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে হলে বাড়ির আঙ্গিনাসহ চারপাশ নিজ দায়িত্বে পরিচ্ছন্ন রাখতে হবে জেলা পরিষদ প্রশাসকের উদ্যোগে চাকরি ফিরে পেলেন প্রতিবন্ধী পাপন কনিকাড়া কেন্দ্রীয় কবরস্থানের উন্নয়ন ও সৌন্দর্যবর্ধনে পরামর্শ সভা অনুষ্ঠিত জেলা পরিষদ প্রশাসককে নোঙর বাংলাদেশের ফুলেল শুভেচ্ছা তরী বাংলাদেশের সবুজ অভিযাত্রা: শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ নোঙর বাংলাদেশের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার আহ্বান এমপি শ্যামলের চেক জালিয়াতি মামলায় ব্যবসায়ীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ”লাউ গেল, কদু এল– বদলালো কী?

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক চাপায় এক জন নিহত আহত ৫

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৫৬:৩৭ অপরাহ্ন, বুধবার, ২০ জুলাই ২০২২ ৯৩২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বুধবার সকালে ট্রাকচাপায় সিরাজ মিয়া (৬৮) নামের একজন বৃদ্ধ নিহত হয়েছেন। নিহত সিরাজ মিয়া সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের মহিউদ্দিন নগর গ্রামের মৃত মুসলিম মিয়ার ছেলে। তিনি অটোরিকশার যাত্রী ছিলেন। দুর্ঘটনায় আহতরা হলেন, সিরাজ মিয়ার স্ত্রী মর্জিনা বেগম, খেওড়া গ্রামের জালাল মিয়া (৩২) ও তার স্ত্রী নূপুর (২২), তাদের সন্তান জিলানী (৬) এবং বাবুল মিয়া (৫২)। এর মধ্যে মর্জিনা বেগমকে ঢাকায় পাঠানো হয়েছে। বাকিরা ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, তিনলাখপীর এলাকায় কুমিল্লাগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে একজন নিহত হয়েছেন। খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সুখেন্দু বসু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সড়কে যান চলাচল স্বাভাবিক আছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক চাপায় এক জন নিহত আহত ৫

আপডেট সময় : ০২:৫৬:৩৭ অপরাহ্ন, বুধবার, ২০ জুলাই ২০২২