ঢাকা ০২:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাংবাদিক ফরহাদুল ইসলাম পারভেজ এর চাচা ব্যাংকার লিয়াকত আলীর ইন্তেকাল জানাযা ও দাফন সম্পন্ন স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে হলে বাড়ির আঙ্গিনাসহ চারপাশ নিজ দায়িত্বে পরিচ্ছন্ন রাখতে হবে জেলা পরিষদ প্রশাসকের উদ্যোগে চাকরি ফিরে পেলেন প্রতিবন্ধী পাপন কনিকাড়া কেন্দ্রীয় কবরস্থানের উন্নয়ন ও সৌন্দর্যবর্ধনে পরামর্শ সভা অনুষ্ঠিত জেলা পরিষদ প্রশাসককে নোঙর বাংলাদেশের ফুলেল শুভেচ্ছা তরী বাংলাদেশের সবুজ অভিযাত্রা: শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ নোঙর বাংলাদেশের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার আহ্বান এমপি শ্যামলের চেক জালিয়াতি মামলায় ব্যবসায়ীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ”লাউ গেল, কদু এল– বদলালো কী? মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে নবীনগরে বৃক্ষরোপণ ও সচেতনতামূলক সমাবেশ

ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আবদুল আজিজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৪৩:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০২৩ ৩৯২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃনিয়ামুল ইসলাম আকন্ঞ্জিঃ

ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছেন মোহাম্মদ আবদুল আজিজ। তিনি জেলা পরিষদের নির্বাচিত সদস্য ও প্যানেল চেয়ারম্যান। বৃহস্পতিবার (১৩ জুলাই) দুপুরে আনুষ্ঠানিকভাবে দায়িত্বগ্রহণ করেন। মোহাম্মদ আবদুল আজিজ ছাত্রজীবন থেকে রাজনীতির সঙ্গে যুক্ত। জেলা পরিষদের চেয়ারম্যান আল মামুন সরকার চিকিৎসার জন্য বিদেশ গমন করেছেন। তার অনুপস্থিতিতে আগামী ২৪ জুলাই পর্যন্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন আবদুল আজিজ।
দায়িত্বগ্রহণের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুল আজিজ বলেন, পরিষদের চেয়ারম্যান আমাকে ভারপ্রাপ্ত হিসেবে যে গুরুদায়িত্ব দিয়ে গেছেন- তা আমি নিষ্ঠার সঙ্গে পালনে সচেষ্ট থাকব। পরিষদের সকল সদস্য, কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে সম্মিলিতভাবে পরিষদের কর্মকাণ্ড পরিচালনা করব। আমি চেয়ারম্যানের দ্রুত আরোগ্যের জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করি। পাশাপাশি আমাকে কসবা থেকে নির্বাচিত করা এবং এ পর্যন্ত আসার সুযোগ দেয়ায় আইনমন্ত্রী আনিসুল হকের প্রতি কৃতজ্ঞতা জানাই। ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্বগ্রহণের পর পরিষদের সদস্যরা আবদুল আজিজকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় জেলা পরিষদের আরেক প্যানেল চেয়ারম্যান নাসির উদ্দিন, সাধারণ সদস্য শামসুল কিবরিয়া রেজা, সংরক্ষিত সদস্য সোনিয়া আক্তার সূচি ও রুমানুল ফেরদৌসী রুমা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আবদুল আজিজ

আপডেট সময় : ০৬:৪৩:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০২৩