ঢাকা ০৩:০৮ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়া পাসপোর্ট অফিসে ‘চ্যানেল’ সিন্ডিকেট: হয়রানিতে সাধারণ গ্রাহক। শিক্ষাসেবার মানোন্নয়নে অভিভাবকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত দু’বছর পর ব্রাহ্মণবাড়িয়ায় আয়োজন হচ্ছে নৌকাবাইচ সীমান্তে বিজিবির অভিযানে ২৫ লাখ টাকার ভারতীয় পণ্য ও মাদক জব্দ ৬০ বিজিবির অভিযান: ৩০ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ এক কর্মকর্তা দুই পদে, মাঠপর্যায়ে স্বাস্থ্যসেবায় ব্যাঘাতের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় ‘বিজ্ঞান ক্লাব টেকসইকরণ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযান: ৪০ লাখ টাকার অবৈধ ভারতীয় পণ্য জব্দ নবীনগরের শিবপুর ইউপি’র চেয়ারম্যানর বিরুদ্ধে ৯জন ইউপির সদস্য আনীত অভিযোগ প্রত্যাহার। সদর উপজেলা পরিষদের সিও দীঘি পরিদর্শনকালে এমপি শ্যামল

ব্রাহ্মণবাড়িয়ায় পাকিস্তানের ডেপুটি হাই কমিশনারের গাড়িকে বাসের চাপা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০৩:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৬ মে ২০২৩ ৯০৮ বার পড়া হয়েছে

পাকিস্তানের ডেপুটি হাই কমিশনারের গাড়িকে বাস চাপা

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিয়ামুল ইসলাম আকঞ্জিঃ

বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের ডেপুটি হাই কমিশনারসহ তার পরিবারের সদস্যরা ব্রাহ্মণবাড়িয়ায় অল্পের জন্য রক্ষা পেয়েছে। শুক্রবার দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গল যাবার পথে ঢাকা-সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার রামপুর এলাকায় তার গাড়িটিকে চাপা দেয় একটি যাত্রীবাহী বাস। এতে ডেপুটি হাই কমিশনারের গাড়িটি দুমড়ে মুচড়ে গেলেও স্বপরিবারে প্রাণে রক্ষা পান তারা।

সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকুল চন্দ্র বিশ্বাস জানান, ঢাকা থেকে পাকিস্তানের ডিপুটি হাই কমিশনার কামার আব্বাস খোখর নিজে প্রাইভেটকার চালিয়ে তার স্ত্রী রেহেনা সারোয়ার খোকার এবং ছেলে মোহাম্মদ খোখর ও কন্যা হুদা আব্বাস খোখর শ্রীমঙ্গলের মৌলভীবাজারে যাচ্ছিলেন। তাদের বহন করা গাড়িটি মহাসড়কের রামপুর ব্রিজের পাশে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা হবিগঞ্জ থেকে ঢাকাগামী দুরন্ত পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব-১৩-১৯-৩২) ডেপুটি হাই কমিশনার গাড়িটির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় গাড়িটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। খবর পেয়ে দ্রুত হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে। এ ঘটনায় বাসের চালক মোঃ সাইফুল ইসলাম (৩০)কে বাসসহ আটক করা হয়। সে হবিগঞ্জ জেলার মোঃ শফিকুল ইসলামের ছেলে। পরে অন্য একটি গাড়ির মাধ্যমে ডেপুটি হাই কমিশনার ও তার পরিবারের সদস্যরা মৌলভীবাজারের উদ্দেশ্যে রওনা দেন। এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন ওসি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ব্রাহ্মণবাড়িয়ায় পাকিস্তানের ডেপুটি হাই কমিশনারের গাড়িকে বাসের চাপা

আপডেট সময় : ০৮:০৩:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৬ মে ২০২৩