ঢাকা ০২:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাংবাদিক ফরহাদুল ইসলাম পারভেজ এর চাচা ব্যাংকার লিয়াকত আলীর ইন্তেকাল জানাযা ও দাফন সম্পন্ন স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে হলে বাড়ির আঙ্গিনাসহ চারপাশ নিজ দায়িত্বে পরিচ্ছন্ন রাখতে হবে জেলা পরিষদ প্রশাসকের উদ্যোগে চাকরি ফিরে পেলেন প্রতিবন্ধী পাপন কনিকাড়া কেন্দ্রীয় কবরস্থানের উন্নয়ন ও সৌন্দর্যবর্ধনে পরামর্শ সভা অনুষ্ঠিত জেলা পরিষদ প্রশাসককে নোঙর বাংলাদেশের ফুলেল শুভেচ্ছা তরী বাংলাদেশের সবুজ অভিযাত্রা: শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ নোঙর বাংলাদেশের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার আহ্বান এমপি শ্যামলের চেক জালিয়াতি মামলায় ব্যবসায়ীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ”লাউ গেল, কদু এল– বদলালো কী? মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে নবীনগরে বৃক্ষরোপণ ও সচেতনতামূলক সমাবেশ

বিশ্ব টিকাদান সপ্তাহ ২০২৩ উপলক্ষে সরাইলে এ্যাডভোকেসী সভা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩০:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুলাই ২০২৩ ৩৭০ বার পড়া হয়েছে

বিশ্ব টিকাদান সপ্তাহ ২০২৩ উপলক্ষে সরাইলে এ্যাডভোকেসী সভা

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহবুব খান বাবুলঃ সরাইল থেকেঃ

বিশ্ব টিকাদান সপ্তাহ-২০২৩ উপলক্ষে সরাইলে এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে। ‘বাদ পড়া শিশু, আংশিক টিকাপ্রাপ্ত শিশু এবং মিসড কম্যুনিটি সনাক্ত করে টিকা প্রাপ্তি নিশ্চিত করতে পারলে আমরা সবাই একত্রে সুরক্ষিত থাকতে পারবো’-এই প্রতিপাদ্যকে সফল করার লক্ষেই এবার শুরূ হয়েছে টিকা প্রদান কার্যক্রম। শিশুদেরকে খুঁজে বের করে টিকা প্রদান নিশ্চিত করতে সরাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো. নোমান মিয়ার সভাপতিত্বে উনার দফতরে অনুষ্ঠিত এ্যাডভোকেসী সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সরওয়ার উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসলাম হোসেন, হাসপাতালের কার্ডিওলোজি কন্সালটেন্ট ডা. একরামুল রেজা, মেডিকেল অফিসার ডা: ফজলে রাব্বি, ডা: সুমাইয়া, সরাইল মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুব খান, সহসভাপতি মো. জুলকার নাঈন, টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি মো. শফিকুর রহমান, স্বাস্থ্য পরিদর্শক মো. হাবিবুর রহমান ও সহকারী স্বাস্থ্য পরিদর্শক প্রদীপ কুমার প্রমূখ। বক্তারা বলেন, দেশের শিশুদের পোলিও সহ মোট ১০টি রোগের জন্য ৭ টি টিকা হয়েছে। বর্তমানে আমরা অনেকটাই পোলিও মুক্ত। তারপরও বিমানবন্দরসহ ভিনদেশের লোকজনের প্রবেশ ও বাহির হওয়ার স্থান সমূহে সচেতনতা অবলম্বন করতে হবে। এবার যত কষ্টই হউক প্রত্যেকের ঘরে গিয়ে বাদ পড়া শিশু খুঁজে বের করে টিকার আওতায় আনতে হবে। মূল লক্ষ হবে একটি শিশুও টিকা থেকে বাদ যাবে না। তাই প্রত্যেকে বিষয়টি গুরূত্ব সহকারে বহুল প্রচারেরও ব্যবস্থা করতে হবে। ইপিআই এর পাশাপাশি কোভিড-এর টিকাও ৮০ ভাগ কাভার হয়ে গেছে। কোভিড-এর দ্বিতীয় ও তৃতীয় ডোজে আমরা কিছুটা পিছিয়ে আছি। কাজ চলছে। সেটাও কাভার হয়ে যাবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বিশ্ব টিকাদান সপ্তাহ ২০২৩ উপলক্ষে সরাইলে এ্যাডভোকেসী সভা

আপডেট সময় : ০৮:৩০:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুলাই ২০২৩