ঢাকা ০৬:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কাজের মান নিয়ে প্রশ্ন চাঞ্চল্যকর মামলায় অভিযুক্তকারীকে চট্টগ্রাম থেকে গ্রেফতার নবীনগরে সন্ধানী চক্ষুদান সমিতির সহযোগিতায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা প্রদান কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিতে ব্রাহ্মণবাড়িয়ায় ‘মার্কেট অ্যাক্টরস বিজনেস স্কুল’ গঠন নিখোঁজের দুইদিন পর মিলল শিশু শিক্ষার্থীর বস্তাবন্দী লাশ সাঁতার জানত দুই খেলার সাথী, হাঁটু সমান পানিতে মিলল লাশ সাহিত্য একাডেমির আয়োজনে বৈশাখী উৎসব এর তৃতীয় দিনের আয়োজন অনুষ্ঠান ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসবে বজলুর রহমান পাঠাগারের আবৃত্তি পরিবেশন নবীনগররে ভূমি অফিসে তিন সাংবাদিককে অফিসের ভেতরে ‘তালাবদ্ধ’ করে আটক রাখার অভিযোগ কসবার তিন লাখ পীর এলাকায় ইপিজেড: ব্রাহ্মণবাড়িয়ার ৫ লাখ মানুষের কর্মসংস্থানের স্বপ্ন যমুনা টিভির সাংবাদিক আল আমিনকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

বিজয়নগরে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদে মানববন্ধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩১:২৬ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫ ৩৫১ বার পড়া হয়েছে

বিজয়নগরে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদে মানববন্ধন

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা বিএনপির নেতা মুন্সি আসাদুজ্জামান আসাদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা সংবাদের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। আজ বুধবার দুপুর ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বিজয়নগরের ইসলামপুর এলাকায় এই মানববন্ধনের আয়োজন করা হয়। মুন্সি আসাদুজ্জামান আসাদ উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও উপজেলার বুধন্তি ইউনিয়নের বাসিন্দা। বিজয়নগর উপজেলার তিতাস নদী থেকে বালু উত্তোলন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদ প্রকাশ করা হয়। সেখানে বালু উত্তোলনের সঙ্গে বিএনপির নেতা মুন্সী আসাদুজ্জামান আসাদ জড়িত বলে উল্লেখ করা হয়।
উপজেলার বুধন্তি ইউনিয়নের বিভিন্ন গ্রামের লোকজন, বিএনপিসহ অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা সংবাদটিকে মিথ্যা দাবি করে প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়কের ইসলামপুরে মানববন্ধন করেন। মানববন্ধনে উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য চমক ভুইয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মহিবুর সরকার, বুধন্তি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রফিকুল ইসলাম, বুধন্তি ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাসুম, কৃষক দলের সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন, ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বাবুল সরকার, জেলা ওলামাদলের আহবায়ক কমিটির সদস্য মাওলানা মো. আইয়ুব খান, ইসলামপুর নতুন প্রজন্মের সভাপতি সালাউদ্দিন মিশু ও সাধারণ সম্পাদক জাবেদ মিয়া ও বিএনপির নেতা মুন্সি আসাদুজ্জামান আসাদ। বক্তারা বলেন, তিতাস নদীর বুধন্তি এলাকায় বালু উত্তোলন নিয়ে আসাদুজ্জামানে বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদ প্রকাশ করা হয়। সংবাদটি মিথ্যা। আসাদুজ্জামান বিএনপির একজন পরীক্ষিত ও জনপ্রিয় নেতা। তার প্রতিপক্ষরা রাজনৈতিক প্রতিহিংসার কারণে এসব করিয়েছেন। ফেসবুকে ফেক আইডি দিয়ে শশই গ্রামের লোকজন ও আসাদুজ্জামানের প্রতিপক্ষরা এসব করাচ্ছেন। আমরা এই সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।
মানববন্ধনে উপস্থিত থাকা মুন্সি আসাদুজ্জামান আসাদ বলেন, তিতাসের যে জায়গায় বালু উত্তোলন নিয়ে সংবাদ প্রকাশ করা হয়েছে সেখানো কোনো বালু উত্তোলন হচ্ছে না। আমার বিরুদ্ধে চক্রান্ত করতেই এসব সংবাদ করানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বিজয়নগরে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদে মানববন্ধন

আপডেট সময় : ০৪:৩১:২৬ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫