ঢাকা ০৫:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৬০ বিজিবির অভিযান: ৩৩ লক্ষাধিক টাকার ভারতীয় পণ্য জব্দ কবির কলম’-এর ১৫ সদস্যের নতুন কমিটি গঠন: ব্রাহ্মণবাড়িয়ায় ২০০ রোগীকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দিল লায়ন্স ক্লাব ব্রাহ্মণবাড়িয়ার হাবলা উচ্চ বিদ্যালয়ে দুদকের অর্থায়নে ‘সততা স্টোর’ উদ্বোধন ৬০ বিজিবির অভিযান: ৩৫ লক্ষাধিক টাকার চোরাচালান পণ্য জব্দ ব্রাহ্মণবাড়িয়ায় ১২ বছরের মাদরাসাছাত্র নিখোঁজ, সন্ধান চায় পরিবার ব্রাহ্মণবাড়িয়ায় ১৮ মামলার আসামি কুখ্যাত ছিনতাইকারী চাঁন মিয়া গ্রেপ্তার ব্রাহ্মণবাড়িয়াতে স্থানীয় স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালা ‘গুণী শিক্ষক’ পুরস্কার পেলেন ব্রাহ্মণবাড়ীয়ার আহসান শাহরিয়ার শিক্ষা, গবেষণা, রাজনীতি ও মানবসেবায় এক বহুমাত্রিক ব্যক্তিত্ব অধ্যাপক ড. মো. তৌফিকুল ইসলাম মিথিল

বিজয়নগরে এক প্রবাসীকে কুপিয়ে আহত

মোঃনিয়ামুল ইসলাম আকঞ্জি
  • আপডেট সময় : ০৯:২৭:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫ ৭৫৬ বার পড়া হয়েছে

বিজয়নগরে এক প্রবাসীকে কুপিয়ে আহত

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর চান্দুরা ইউনিয়নের মিরপুর গ্রামের মো. কামাল মিয়া, প্রবাসে যাওয়ার এক সপ্তাহ আগে হামলার শিকার হয়ে বর্তমানে হাসপাতালে ভর্তি হয়ে আছেন। সরকারি জমিতে দেয়াল নির্মাণের প্রতিবাদ করার জের ধরে তাকে কুপিয়ে ও পিটিয়ে আহত করা হয়। প্রথমে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হলেও অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় আইসিইউতে পাঠানো হয়।

ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার স্থানীয়রা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল পালন করেন। আমতলী বাজার থেকে থানায় গিয়ে তারা ঘটনার নিন্দা জানান। বিজয়নগর থানার ওসি মো. শহিদুল ইসলাম বিক্ষোভকারীদের আশ্বস্ত করে জানান, মামলার একজন আসামি গ্রেপ্তার করা হয়েছে, বাকি আসামিদেরও দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে। আহত কামালের স্ত্রী বাদী হয়ে মামলা করেছেন। মানববন্ধনে কামালের ভাই মোহাম্মদ নজরুল মিয়া, উপজেলা তাঁতি দলের আহ্বায়ক জহিরুল ইসলাম খান ও স্থানীয় আরো কয়েকজন বক্তব্য দেন। স্থানীয়রা আশা প্রকাশ করেন, দ্রুত বিচার ও নিরাপত্তা নিশ্চিত করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বিজয়নগরে এক প্রবাসীকে কুপিয়ে আহত

আপডেট সময় : ০৯:২৭:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫