ঢাকা ০৬:৫১ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কবি জয়দুল হোসেনের ‘পাখপাখালির মিলনমেলা’ গ্রন্থের প্রকাশনা উৎসব চুরির দায়ে সুলতানপুরের বোরহান উদ্দিন গ্রেপ্তার, কারাগারে প্রেরণ সরাইলে সাংবাদিক মাসুদের বিরুদ্ধে মিথ্যা মামলার তীব্র নিন্দা: দ্রুত প্রত্যাহারের দাবি ঢেউ’র আহবায়ক সোহেল সদস্য সচিব আইফাত ডায়াবেটিক সমিতির ভূমি অধিগ্রহণের টাকা আত্মসাৎ অভিযোগে গ্রেফতারী পরোয়ানা জারী। তিতাস নদী ও বিলে অবৈধ জালবিরোধী অভিযান: নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস দাতা ওয়ারিশদের পাশ কাটিয়ে শ্রী শ্রী দক্ষিণ কালীবাড়ি মন্দিরের কমিটি গঠনে প্রতিবাদ সভা ব্রাহ্মণবাড়িয়ায় প্রবর্তকের আয়োজনে রবীন্দ্র নজরুল জন্মজয়ন্তী উদযাপিত চিকিৎসাসেবা শিকেয় তুলে স্বাস্থ্যকর্মীদের বিদায় সংবর্ধনা ও আনন্দ ভ্রমণ: চরম ভোগান্তিতে রোগীরা ধর্ষণ মামলা থেকে বাঁচতে জাল কাবিন তৈরি: ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষানবিশ আইনজীবী কারাগারে

পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তার সাথে সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১৬:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ জুলাই ২০২২ ৩৫৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা, বিশিষ্ট কবি ও গীতিকার মোঃ আঃ কুদ্‌দূস এর সাথে ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে। গত ১৮ জুলাই সোমবার সন্ধ্যায় পৌরসভা কার্যালয়ে অনুষ্ঠিত এই সাহিত্য আড্ডায় উপস্থিত ছিলেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাংগঠনিক সম্পাদক (সিলেট অঞ্চল), বাচিকশিল্পী মনির হোসেন, জেলা নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রতন কান্তি দত্ত, মাসিক তিতাস বার্তার প্রকাশক ও সম্পাদক এমএ মতিন শানু, বিশিষ্ট কবি ও গীতিকার দেওয়ান দিদারুল আলম মারুফ, সাহিত্য একাডেমির সহ-সভাপতি কবি ও কথাসাহিত্যিক এড. মানিক রতন শর্মা, আশুগঞ্জ ফিরোজ মিয়া সরকারি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক কবি এম এ হানিফ, সাবেরা সোবহান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক, কবি ও গীতিকার মোঃ আব্দুর রহিম, নদী নিরাপত্তার সামাজিক সংগঠন নোঙরের জেলা কমিটির সভাপতি শামীম আহমেদ, পৌরসভার বাজার পরিদর্শক কবি এডভোকেট মোঃ হুমায়ুন কবির, আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ জসিম উদ্দিন বেপারী, দৈনিক ফন্টিয়ারের বার্তা সম্পাদক কবি রুদ্র মোহাম্মদ ইদ্রিস, প্রর্বতক আবৃত্তি সংসদের সাধারণ সম্পাদক নির্জয় হাসান সোহেল, প্লাটফর্ম সম্পাদক প্রকাশক-সম্পাদক কবি হেলাল উদ্দিন হৃদয়, পথিক টিভির ব্যবস্থাপনার পরিচালক কবি লিটন হোসেন জিহাদ, কবির কলম প্রতিষ্ঠাতা-সভাপতি মনিরুল ইসলাম শ্রাবণ, সুনামগঞ্জ সাহিত্য সংসদ এর সাধারণ সম্পাদক কবি ও লেখক উবায়দুল হক মুন্সী, নোঙেরর সদস্য শিপন কর্মকার, মুক্তধারা সাহিত্য অঙ্গন এর প্রতিষ্ঠাতা-সভাপতি মাজহারুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক কবি কহিনূর আক্তার প্রমুখ। সভায় মোঃ আঃ কুদ্‌দূস বলেন, “বর্তমান সরকার ও ব্রাহ্মণবাড়িয়া পৌর পরিষদ জনগণকে নাগরিক সেবা প্রদানে বদ্ধপরিকর। আমরা সেই লক্ষ্য বাস্তবায়নে কাজ করে যাচ্ছি। তিনি শহরের পরিবেশ সুরক্ষায় রাস্তা, ড্রেণে ময়লা-আবর্জনা না ফেলা, নদী, পুকুর-খালকে দখল-দুষণ না করা, রাস্তা-ফুটপাত দখল না করাসহ বিভিন্ন বিষয়ে জনসচেতনতামূলক লেখা লিখার জন্য ব্রাহ্মণবাড়িয়ার লেখক, কবি, সাহিত্যিকদের প্রতি উদাত্ত আহবান জানান। সভায় তিনি শিল্প-সাহিত্য ও সংস্কৃতির রাজধানী হিসেবে ব্রাহ্মণবাড়িয়ার সুনাম অক্ষুন্ন রাখতে বিভিন্ন কর্মকাণ্ড বাস্তবায়নের পরিকল্পনা উপস্থাপন করেন। যার মধ্যে অমর কথা সাহিত্যিক অদ্বৈত মল্ল বর্মণ এর নামে একটি গণগন্থাগার প্রতিষ্ঠা করা, বিভিন্ন দিবসে সাহিত্য সাময়িকী প্রকাশ, আউটডোর সাহিত্য আড্ডা, নৌকা ভ্রমণ আয়োজনসহ বিভিন্ন বিষয়ে মতামত উপস্থাপন করেন। সভায় উপস্থিত বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উল্লেখিত কর্মকাণ্ড বাস্তবায়নে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আশাবাদ ব্যক্ত করেন। তারা পৌরসভার বিভিন্ন নাগরিক সমস্যা ও তার সমাধান কল্পে বিভিন্ন প্রস্তাব ও মতামত উপস্থাপন করেন। তারা প্রধান নির্বাহী কর্মকর্তাকে বিভিন্ন সাহিত্য সাময়িকী উপহার প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তার সাথে সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

আপডেট সময় : ১০:১৬:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ জুলাই ২০২২