ঢাকা ০৪:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডায়াবেটিক সমিতির ভূমি অধিগ্রহণের টাকা আত্মসাৎ অভিযোগে গ্রেফতারী পরোয়ানা জারী। তিতাস নদী ও বিলে অবৈধ জালবিরোধী অভিযান: নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস দাতা ওয়ারিশদের পাশ কাটিয়ে শ্রী শ্রী দক্ষিণ কালীবাড়ি মন্দিরের কমিটি গঠনে প্রতিবাদ সভা ব্রাহ্মণবাড়িয়ায় প্রবর্তকের আয়োজনে রবীন্দ্র নজরুল জন্মজয়ন্তী উদযাপিত চিকিৎসাসেবা শিকেয় তুলে স্বাস্থ্যকর্মীদের বিদায় সংবর্ধনা ও আনন্দ ভ্রমণ: চরম ভোগান্তিতে রোগীরা ধর্ষণ মামলা থেকে বাঁচতে জাল কাবিন তৈরি: ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষানবিশ আইনজীবী কারাগারে স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজনের হামলায় সৌদি প্রবাসী নিহতের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়া মডেল গার্লস হাই স্কুলে চালু হলো ডিজিটাল স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষার্থীদের পতাকা মিছিল সাবেক প্রতিমন্ত্রী মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের শোক

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া

মোঃনিয়ামুল ইসলাম আকঞ্জি
  • আপডেট সময় : ০৮:০৯:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬ ৬৪৬ বার পড়া হয়েছে

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুটি কেন্দ্রীয় জামে মসজিদে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া এবং কুটি ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস পারসেজারের জানাজা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) জুম্মা নামাজ শেষে দোয়া মাহফিল ও জানাজায় হাজারো মানুষ আবেগঘন পরিবেশে অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে ধানের শীষের চুড়ান্ত মনোনয়ন প্রাপ্ত আলহাজ্ব কবীর আহমেদ ভূঁইয়া। এছাড়া আরও উপস্থিত ছিলেনব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির যুগ্ম সম্পাদক বেলাল উদ্দিন সরকার তুহিন, আখাউড়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন আব্দু, কসবা উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট ফকর উদ্দিন খান, সাধারণ সম্পাদক শরিফুল হক স্বপন, কসবা পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম ভূঁইয়া, সাধারণ সম্পাদক মোঃ আইয়ুম খান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ কামাল উদ্দিন সহ কসবা উপজেলা, পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ বিপুল সংখ্যক মুসুল্লি অংশ গ্রহণ করেন।

দোয়া ও জানাজা শেষে সংক্ষিপ্ত বক্তব্যে আলহাজ্ব কবীর আহমেদ ভূঁইয়া বলেন, “ দেশনত্রী বেগম খালেদা জিয়া ছিলেন, গণতন্ত্রের অতন্দ্র প্রহরী। বাংলাদেশের গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য তিনি আমৃত্যু সংগ্রাম করে গেছেন। তিনি ছিলেন, জাতীয়তাবাদী রাজনীতির সাহসী মুখ এবং বাংলাদেশের নারী শিক্ষার অগ্রযাত্রার অদম্য কণ্ঠস্বর। বেগম জিয়ার মতো মহীয়সী নারী কয়েক শতাব্দীতে একবার জন্ম নেয়।”

তিনি আরও বলেন, “তার আদর্শকে ধারণ করে এগিয়ে যেতে পারলে বাংলাদেশে প্রকৃত জাতীয়তাবাদ প্রতিষ্ঠিত হবে এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ থাকবে।”

মরহুম পারছেজার সাহেবের প্রতি শোক ও শ্রদ্ধা বিএনপি নেতৃবৃন্দ মরহুম আব্দুল কুদ্দুস পারছেজারের রাজনৈতিক অবদান স্মরণ করেন এবং তার আত্মার মাগফিরাত কামনা করেন। পারছেজার সাহেব দীর্ঘদিন ধরে কুটি ইউনিয়নে বিএনপির সাংগঠনিক নেতৃত্বে ছিলেন এবং স্থানীয় রাজনৈতিক সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। স্থানীয় নেতারা জানান, তার মৃত্যুতে কসবা উপজেলা বিএনপি একজন নিবেদিত প্রাণ সংগঠককে হারালো।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া

আপডেট সময় : ০৮:০৯:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬