ঢাকা ০২:৫৯ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তিতাস রক্ষায় সাকার মাছ ধ্বংসের ডাক: ব্রাহ্মণবাড়িয়ায় মৎস্য বিভাগের জরুরি অভিযান কাজের মান নিয়ে প্রশ্ন চাঞ্চল্যকর মামলায় অভিযুক্তকারীকে চট্টগ্রাম থেকে গ্রেফতার নবীনগরে সন্ধানী চক্ষুদান সমিতির সহযোগিতায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা প্রদান কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিতে ব্রাহ্মণবাড়িয়ায় ‘মার্কেট অ্যাক্টরস বিজনেস স্কুল’ গঠন নিখোঁজের দুইদিন পর মিলল শিশু শিক্ষার্থীর বস্তাবন্দী লাশ সাঁতার জানত দুই খেলার সাথী, হাঁটু সমান পানিতে মিলল লাশ সাহিত্য একাডেমির আয়োজনে বৈশাখী উৎসব এর তৃতীয় দিনের আয়োজন অনুষ্ঠান ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসবে বজলুর রহমান পাঠাগারের আবৃত্তি পরিবেশন নবীনগররে ভূমি অফিসে তিন সাংবাদিককে অফিসের ভেতরে ‘তালাবদ্ধ’ করে আটক রাখার অভিযোগ কসবার তিন লাখ পীর এলাকায় ইপিজেড: ব্রাহ্মণবাড়িয়ার ৫ লাখ মানুষের কর্মসংস্থানের স্বপ্ন

“তিতাস বন্দনা” কাব্যগ্রন্থের মোড়ক উম্মোচন অনুষ্ঠিত।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩৭:০১ অপরাহ্ন, শনিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২২ ৪১০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তিতাস নদীর ঐতিহ্য রক্ষায় লেখনীর মাধ্যমে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহবান।

চল্লিশ জন প্রবীণ ও নবীন কবিদের কবিতা নিয়ে প্রকাশিত হয়েছে “তিতাস বন্দনা” শীর্ষক কাব্যগ্রন্থ। গতকাল শুক্রবার বিকেলে স্থানীয় শহিদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে এই কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানবিক বিশ্ব গড়ার আহবায়ক, আন্তর্জাতিক মানবাধিকার দুর্নীতি প্রতিরোধ সোসাইটির মহাসচিব আলহাজ্ব ডক্টর শরীফ শাকী।

চেতনায় স্বদেশ গণগ্রন্থাগারের প্রতিষ্ঠাতা সভাপতি কবি ও কথাসাহিত্যক আমির হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চিনাইর বঙ্গবন্ধু শেখ মুজিব অনার্স কলেজের বাংলা বিভাগের অধ্যাপক, লোকসাহিত্য গবেষক কবি মহিবুর রহিম, সরাইল সাহিত্য ভূবন গণগ্রন্থাগারের প্রতিষ্ঠাতা সভাপতি কবি আবুল কাশেম তালুকদার, সাহিত্য একাডেমির পরিচালক মন্ডলী সদস্য, কবি ও কথাসাহিত্যিক মানিক রতন শর্মা, আশুগঞ্জ ফিরোজ মিয়া সরকারি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক কবি এম এ হানিফ, কবি ও গল্পকার শৌমিক ছাত্তার।

কবির কলমের সভাপতি মনিরুল ইসলাম শ্রাবণের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি কবি হুমায়ুন কবির। শুভেচ্ছা বক্তব্য রাখেন গ্রন্থের প্রচ্ছদ শিল্পী রুপম ধর। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কবি মহিউদ্দিন তানভীর ইকরাম, কবি সিরাজুম মুনিরা শশী, কবি মোঃ শরিফ উদ্দিন, কবি সাইমন মৃধা, কবি রিয়াজুল মোর্শেদ মোয়াজ প্রমুখ।

সভায় বক্তাগণ বলেন, ব্রাহ্মণবাড়িয়াবাসীর প্রাণের নদী তিতাস। ব্রাহ্মণবাড়িয়ার মানুষের জীবন ও জীবিকার অন্যতম উৎস তিতাস। ব্রাহ্মণবাড়িয়ার কবি-সাহিত্যিকদের হৃদয়ের স্পন্দন এই তিতাস। আবহমান কাল থেকে এই তিতাস নদীকে উপজিব্যকরে রচিত হয়েছে অনেক ছড়া, কবিতা, গল্প, উপন্যাস, নাটক ও চলচ্চিত্র। প্রকাশিত হয়েছে বই ও স্মরণিকা। তারই ধারাবাহিকতায় ব্রাহ্মণবাড়িয়ার এই সময়ের কবিদের কবিতা নিয়ে প্রকাশিত হয়েছে “তিতাস বন্দনা” শীর্ষক কাব্যগ্রন’টি।

বক্তাগণ বলেন, কবি সাহিত্যিকগণ তাদের লেখনীর মাধ্যমে সমাজকে আলোর পথে ধাবিত করেন, ভালো পথে ধাবিত করেন। ব্রাহ্মণবাড়িয়ার প্রতিটি উপজেলাকে মায়ের মত বেষ্টন করে রাখা ঐতিহ্যবাহী তিতাস নদী নানান স্থানে দখল ও দূষণের শিকার হয়ে তার ঐতিহ্য হারাচ্ছে। বক্তাগণ তিতাস নদী-কে দখল-দূষণ মুক্ত করাসহ এর ঐতিহ্য রক্ষায় ক্ষুরধার লেখনীর মাধ্যমে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। গ্রন’টি যৌথভাবে সম্পাদনা করেছেন কবি ও কথাসাহিত্যিক আমির হোসেন ও ছড়াকার হুমায়ুন কবির।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

“তিতাস বন্দনা” কাব্যগ্রন্থের মোড়ক উম্মোচন অনুষ্ঠিত।

আপডেট সময় : ০৮:৩৭:০১ অপরাহ্ন, শনিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২২