ঢাকা ০১:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় ভূমি সেবার মানোন্নয়নে এসিজি ও ভূমি কর্তৃপক্ষের মতবিনিময় সভা শিক্ষা, স্বাস্থ্য, ভূমি ও পরিবেশ সেবার মানোন্নয়নে জেলা পরিষদ ও সনাকের মতবিনিময় সভা সাংবাদিক ফরহাদুল ইসলাম পারভেজ এর চাচা ব্যাংকার লিয়াকত আলীর ইন্তেকাল জানাযা ও দাফন সম্পন্ন স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে হলে বাড়ির আঙ্গিনাসহ চারপাশ নিজ দায়িত্বে পরিচ্ছন্ন রাখতে হবে জেলা পরিষদ প্রশাসকের উদ্যোগে চাকরি ফিরে পেলেন প্রতিবন্ধী পাপন কনিকাড়া কেন্দ্রীয় কবরস্থানের উন্নয়ন ও সৌন্দর্যবর্ধনে পরামর্শ সভা অনুষ্ঠিত জেলা পরিষদ প্রশাসককে নোঙর বাংলাদেশের ফুলেল শুভেচ্ছা তরী বাংলাদেশের সবুজ অভিযাত্রা: শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ নোঙর বাংলাদেশের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার আহ্বান এমপি শ্যামলের চেক জালিয়াতি মামলায় ব্যবসায়ীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

আগামী ১১ সেপ্টেম্বর তিতাস নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১২:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ অগাস্ট ২০২২ ৩৩০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়া শহরের ঐতিহ্যবাহী তিতাস নদীতে আগামী ১১ সেপ্টেম্বর রোববার বিকেল ৩টায় নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় এমন তথ্য জানান জেলা প্রশাসক মো: শাহগীর আলম। সভায় জেলা প্রশাসক মো:শাহগীর আলম জানান, বিগত দুই বছর করোনা ভাইরাসের প্রভাবের কারণে নৌকা বাইচ প্রতিযোগীতা করা সম্ভব হয়নি। এ বছর আমরা বেশ আড়ম্বরপূর্ণ ভাবে ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতাটি করতে চাচ্ছি। তিনি জানান, প্রতিযোগীতার স্পন্সর করবেন বহুজাতিক প্রতিষ্ঠান দারাজ বাংলাদেশ। এছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ীকমিটির সভাপতি ব্রাহ্মণবাড়িয়া সদর-৩ আসনের সংসদ সদস্য র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী প্রতিযোগীতায় দুই লাখ টাকা প্রদান করবেন বলে তিনি ইতোমধ্যে ঘোষনা দিয়েছেন। এছাড়া বাংলাদেশ গ্যাস ফিল্ডস্‌ কোম্পানী লিমিটেড সহ আরো বিভিন্ন প্রতিষ্ঠান আর্থিক ভাবে সহযোগীতার আশ্বাস দিয়েছেন। সভায় নৌকা বাইচ প্রতিযোগিতাকে সফল করার লক্ষ্যে একাধিক উপকমিটি গঠন করা হয়েছে। সভায় সভাপতিত্ব করেনজেলা প্রশাসক মো: শাহগীর আলম। অন্যানের মাঝে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা, মো: আমিনুল ইসলাম, সিভিল সার্জন একরাম উল্লাহ্‌, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: রুহুল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোঃ শাহিন, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো: আব্দুল কুদ্দুস, জেলা প্রশাসনের কর্মকর্তা ছাড়াও বিভিন্ন সরকারী দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় নৌকা বাইচ প্রতিযোগিতাকে প্রাণবন্তকরে তোলার লক্ষ্যে তিতাস নদীর দুই তীর পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান সহ নদীতে থাকা কচুরিপানার এবং মাছ ধরার ঘের অপসারণ করা সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আগামী ১১ সেপ্টেম্বর তিতাস নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতা

আপডেট সময় : ০৯:১২:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ অগাস্ট ২০২২