ঢাকা ১১:০১ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কৃষি ব্যাংক, নুরপুর বাজার শাখার ঋণ খেলাপী আবদুল কাদির গ্রেফতার কাটা চুল ও রক্তাক্ত দেহ নিয়ে থানায় গৃহবধূ: যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতন বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় পরিদর্শক সমিতি ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটি গঠন ব্রাহ্মণবাড়িয়ার সোহাগ ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটিতে জায়গা পেলেন ব্রাহ্মণবাড়িয়ার সোহেল ব্রাহ্মণবাড়ীয়ার দুলাল আহমেদ ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সভাপতি মনোনীত আন্তর্জাতিক শ্রমিক দিবসে প্রবর্তকের আবৃত্তি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত শহীদ বুদ্ধিজীবী অধ্যাপক লুৎফুর রহমান স্মারকগ্রন্থের প্রকাশনা উৎসব আয়োজন সরাইলে বিকল ট্রাক মেরামতের সময় কাভার্ডভ্যানের ধাক্কায় হেলপার নিহত কালবৈশাখীর তাণ্ডব: ফসল ও ঘরবাড়ির ক্ষতি, ভেঙ্গে পড়েছে মোবাইল টাওয়ার

সাড়ে ৪ লক্ষাধিক টাকার মাদকসহ সরাইলে দুই মাদক ব্যবসায়ি গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১৩:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১২ অগাস্ট ২০২২ ২৮৭ বার পড়া হয়েছে

ভারতীয় মাদক উদ্ধার

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সরাইলে সাড়ে চার লক্ষাধিক টাকা মূল্যের মাদকসহ রাজিব মিয়া (২২) ও সৈয়দ আমিনুল ইসলাম ইমন (৩০) নামের দুই মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪ এর সদস্যরা। জব্দ করা হয়েছে মাদকদ্রব্য বহনকারী নম্বর বিহীন মোটরবাইকটিও। আজ শুক্রবার ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইলের কুট্রাপাড়া এলাকার ফ্লামিংগো সিএনজি ফিলিং স্টেশনের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় র‌্যাব-১৪ এর এস আই মো. ফখরূল হক বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সরাইল থানায় মামলা করেছেন। র‌্যাব ও মামলা সূত্র জানায়, জেলার বিজয়নগর উপজেলার কালিসীমা গ্রামের তারা মিয়ার ছেলে রাজিব ও সরাইলের শাহবাজপুর গ্রামের সৈয়দ আনোয়ারূল ইসলামের ছেলে আমিনুল ইসলাম একটি মোটরবাইকে করে মাদক নিয়ে ভৈরবের দিকে রওনা দেয়। গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইলের কুট্রাপাড়ার এলাকার ফ্লামিংগো ফিলিং স্টেশনের সামনে অবস’ান নেন এস আই ফখরূল হকের নেতৃত্বে র‌্যাব সদস্যরা। আজ শুক্রবার ভোর ৪টার দিকে দুইজন আরোহীসহ ভৈরবগামী একটি মোটরবাইক আটক করেন তারা। ওই দুইজনের দেহ ও বাইকটি তল্লাশি করে ২০৮ বোতল ফেন্সিডিল যার মূল্য ৪ লাখ ১৬ হাজার টাকা। ২ কেজি গাঁজা যার মূল্য ৬০ হাজার টাকা ও মাদক বিক্রির ২ হাজার টাকা উদ্ধার করেন। জব্দ করেন মাদকদ্রব্য বহনের কাজে ব্যবহৃত ৩ লাখ ৫০ হাজার টাকা মূল্যের নম্বর বিহীন একটি মোটরবাইক। আজ সকালে উদ্ধারকৃত মাদকদ্রব্য, মোটরবাইকসহ দুই আসামীকে সরাইল থানায় হস্তান্তর করেছেন র‌্যাব সদস্যরা।

মাহবুব খান বাবুল

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সাড়ে ৪ লক্ষাধিক টাকার মাদকসহ সরাইলে দুই মাদক ব্যবসায়ি গ্রেপ্তার

আপডেট সময় : ০৯:১৩:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১২ অগাস্ট ২০২২