ঢাকা ১১:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় ২ জনকে কুপিয়ে জখম, টাকা লুট; প্রধান আসামি গ্রেফতার মাসুদ রানা-নবীনগর পৌরসভার ‘মেয়র’পদে নির্বাচন করার ঘোষণা! ট্রেনের ছাদে লুকিয়ে রাখা স্কুলব্যাগ থেকে মিলল ১২ কেজি গাঁজা হাসপাতালে নারী কর্মচারীকে মারধর ও শ্লীলতাহানি; হাসপাতাল ভাঙচুর নাসিরনগরে হত্যা মামলার ১ জন আসামি গ্রেফতার সরাইলে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের বিক্ষোভ মিছিল, এলাকায় চাঞ্চল্য। আশুগঞ্জে পৃথক পৃথক অভিযানে শুল্কবিহীন সিগারেট মাদকসহ ৫ জনকে গ্রেফতার মৃত্যুর পর পুলিশ ও বাতিঘরের উদ্যোগে স্বজনদের কাছে কামালের মরদেহ হস্তান্তর ব্রাহ্মণবাড়িয়ায় হিউম্যান রাইটস ডিফেন্ডার্স সোসাইটির নেতৃত্বে মাহমুদ ও সুজন ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগের ঝটিকা মিছিল: সন্ত্রাসবিরোধী আইনে মামলা, গ্রেফতার ১

ব্রাহ্মণবাড়িয়ায় ২ জনকে কুপিয়ে জখম, টাকা লুট; প্রধান আসামি গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৪:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬ ১২ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ায় ২ জনকে কুপিয়ে জখম, টাকা লুট; প্রধান আসামি গ্রেফতার

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রামরাইল ইউনিয়নে ড্রেন পরিষ্কারের টাকা চাওয়াকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে এক ব্যবসায়ী ও তাঁর ভাইকে কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক জখম করার অভিযোগ উঠেছে। গত ২৩ মে (শনিবার) রাত আনুমানিক ৯:১০ ঘটিকায় রামরাইল ইউনিয়নের বিজেশ্বর মুন্সীবাড়ির মোড় এলাকায় এই বর্বরোচিত হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় গত ২৭ মে মামলার ১নং আসামি জাভেদকে গ্রেফতার করেছে পুলিশ। ​আহতরা হলেন— বিজেশ্বর (সাবরের বাড়ি) এলাকার মৃত আবু তাহের মিয়ার ছেলে এবং শহরের মসজিদ রোডের ব্যবসায়ী উসমান গনি ওরফে উজ্জ্বল (৩৭) এবং তাঁর চাচাতো ভাই রেলস্টেশনের ব্যবসায়ী বেলাল (৩৮)। গুরুতর আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

​এ ঘটনায় আহত ব্যবসায়ী উসমান গনি বাদী হয়ে প্রতিবেশী জাভেদ মিয়া (৩৬), শাহীন মিয়া (২৭), আনিছ মিয়া (৪৮), ফরহাদ মিয়া (৪৫), মানিক মিয়া (২২) ও হিরা মিয়া (৫৫)-সহ অজ্ঞাতনামা আরও ১০/১২ জনের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছেন। ​এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন কোনো অনুমতি ছাড়াই আসামিপক্ষের হিরা মিয়া বাদী উসমান গনির বাড়ির ময়লা আবর্জনা যাওয়ার ড্রেন পরিষ্কার করে টাকা দাবি করে। বিষয়টি না জানার কারণে উসমান গনি টাকা দিতে অস্বীকৃতি জানালে উভয়ের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে হিরা মিয়া ও আনিস মিয়া দেখে নেওয়ার হুমকি দিয়ে চলে যায়। ​এরই জেরে ২৩ মে রাতে উসমান গনি বাড়ি থেকে বের হয়ে স্থানীয় একটি দোকানের সামনে পৌঁছালে পূর্ব পরিকল্পিতভাবে ওত পেতে থাকা আসামিরা ধারালো দা, লোহার রড, শাবল ও ক্রিকেট স্ট্যাম্প নিয়ে তাঁর ওপর ঝাঁপিয়ে পড়ে। হিরা মিয়ার হুকুমে ১নং আসামি জাভেদ মিয়া উসমান গনিকে হত্যার উদ্দেশ্যে মাথায় দা দিয়ে কোপ মারলে তিনি সামান্য সরে যান। এতে কোপটি তাঁর বাম পায়ের হাঁটুতে লেগে হাড় ও মাংস কেটে মারাত্মক রক্তাক্ত জখম হয়। উসমান গনি মাটিতে লুটিয়ে পড়লে অন্য আসামিরা তাঁকে এলোপাতাড়ি পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর নীলাফুলা জখম করে। ​এ সময় উসমান গনির চিৎকার শুনে তাঁর চাচাতো ভাই বেলাল বাঁচাতে এগিয়ে এলে আসামিরা তাকেও হত্যার উদ্দেশ্যে শ্বাসরোধ করার চেষ্টা করে এবং লোহার শাবল ও রড দিয়ে পিটিয়ে রক্তাক্ত করে। হামলার একপর্যায়ে আসামিরা বেলালের পকেট থেকে ব্যবসায়িক নগদ ৫৫,০০০ টাকা এবং উসমান গনির পাঞ্জাবির পকেট থেকে নগদ ১,৪০,০০০ টাকা লুটে নেয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। ​পরবর্তীতে আশেপাশের লোকজন ছুটে আসলে হামলাকারীরা মামলা-মোকদ্দমা করলে প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। স্থানীয় বাসিন্দারা তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তাঁরা সেখানে চিকিৎসাধীন রয়েছেন। এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, “আহত ব্যবসায়ীর পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ (এজাহার) পেয়েছি। ঘটনার তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। ইতোমধ্যে ১নং আসামিকে গ্রেফতার করা হয়েছে এবং বাকিদের ধরতেও অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ব্রাহ্মণবাড়িয়ায় ২ জনকে কুপিয়ে জখম, টাকা লুট; প্রধান আসামি গ্রেফতার

আপডেট সময় : ১০:০৪:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬