ঢাকা ০৫:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কবি জয়দুল হোসেনের ‘পাখপাখালির মিলনমেলা’ গ্রন্থের প্রকাশনা উৎসব চুরির দায়ে সুলতানপুরের বোরহান উদ্দিন গ্রেপ্তার, কারাগারে প্রেরণ সরাইলে সাংবাদিক মাসুদের বিরুদ্ধে মিথ্যা মামলার তীব্র নিন্দা: দ্রুত প্রত্যাহারের দাবি ঢেউ’র আহবায়ক সোহেল সদস্য সচিব আইফাত ডায়াবেটিক সমিতির ভূমি অধিগ্রহণের টাকা আত্মসাৎ অভিযোগে গ্রেফতারী পরোয়ানা জারী। তিতাস নদী ও বিলে অবৈধ জালবিরোধী অভিযান: নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস দাতা ওয়ারিশদের পাশ কাটিয়ে শ্রী শ্রী দক্ষিণ কালীবাড়ি মন্দিরের কমিটি গঠনে প্রতিবাদ সভা ব্রাহ্মণবাড়িয়ায় প্রবর্তকের আয়োজনে রবীন্দ্র নজরুল জন্মজয়ন্তী উদযাপিত চিকিৎসাসেবা শিকেয় তুলে স্বাস্থ্যকর্মীদের বিদায় সংবর্ধনা ও আনন্দ ভ্রমণ: চরম ভোগান্তিতে রোগীরা ধর্ষণ মামলা থেকে বাঁচতে জাল কাবিন তৈরি: ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষানবিশ আইনজীবী কারাগারে

সরাইল মহিলা কলেজের তৃতীয় ব্যাচের পাঠদান উদ্বোধন শিক্ষার্থী ও অতিথিদের ফুলেল শুভেচ্ছা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২০:৪০ অপরাহ্ন, বুধবার, ২ মার্চ ২০২২ ৪৬৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দীর্ঘ ৩ বছর পর উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থীদের উপসি’তে পরিপূর্ণ হয়েছিল সরাইল মহিলা কলেজ। অনাঢ়ম্বর এক অনুষ্ঠানের মাধ্যমে আজ বুধবার উদ্বোধন করা হয়েছে তৃতীয় ব্যাচের পাঠদান। ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়েছে সদ্য ভর্তিকৃত একাদশ শ্রেণির শিক্ষার্থী ও অতিথিরা। এ কলেজ থেকে প্রথম অংশ গ্রহনকারী শিক্ষার্থীদের শতভাগ পাশের আনন্দে ভাসছিলেন সকলেই। গৌরবোজ্জ্বল ঐতিহাসিক ফলাফলের প্রশংসা করে অভিনন্দন জানিয়েছেন প্রতিষ্ঠাতা, ব্যবস্থাপনা পরিষদ ও প্রভাষকদের। নারী শিক্ষার সম্প্রসারণের লক্ষে সরাইলের সকলকে একমাত্র মহিলা কলেজটির পাশে দাঁড়ানোর আহবান জানিয়েছেন বক্তারা। দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মঞ্জিলার কোরআন তেলাওয়াত ও সাংবাদিক দীপক কুসার দেবনাথের গীতা পাঠের মাধ্যমে শুরূ হয় অনুষ্ঠান। ব্যবস্থাপনা পরিষদের সভাপতি মো. আইয়ুব খানের সভাপতিত্বে ও প্রভাষক মোহাম্মদ মাহবুব খানের সঞ্চালনায় উদ্বোধন পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুল হক মৃদুল। স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ মোহাম্মদ বদর উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান (প্যানেল চেয়ারম্যান) রোকেয়া বেগম, ভাইস চেয়ারম্যান মো. আবু হানিফ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো. নোমান মিয়া, সরাইল থানার অফিসার ইনচার্জ মো. আসলাম হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহিদ খালিদ জামিল খান, বাংলাদেশ আইন সমিতির সাবেক সভাপতি ও সরাইল প্রেসক্লাবের আজীবন সদস্য এডভোকেট মো. কামরূজ্জামান আনসারী, অরূয়াইল ইউপি চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া, আ’লীগ নেতা মো. আমজাদ হোসেন, প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক চেয়ারম্যান মো. হুমায়ুন কবির, সাবেক চেয়ারম্যান মো. আব্দুল জব্বার, শিক্ষানুরোগী মো. বাবুল মিয়া, কৃষকলীগের সভাপতি ও সাংবাদিক মো. শফিকুর রহমান, উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক মো. মাহফুজ আলী, প্রেসক্লাবের সহসভাপতি মো. জুলকার নাঈন, প্রেসক্লাবের আজীবন সদস্য ফয়সাল আহমেদ মৃধা, রূহুল আমীন রূবেল, মো. শফিকুর রহমান প্রমূখ। নারী শিক্ষার্থীদের উদ্যেশ্যে বক্তারা বলেন, দেশে এখন আর নারীরা পিছিয়ে নেই। দিনদিন শুধু এগিয়েই যাচ্ছে। শিক্ষায় কঠোর অধ্যাবসায় দ্বারা স্বাবলম্বি ও উজ্জ্বল নক্ষত্র হয়ে দেশ জাতীর সেবা করা সম্ভব। মহিলা কলেজের শিক্ষক ও শিক্ষার মানের প্রশংসা করে নিয়মিত পাঠ গ্রহন ও পড়ালেখায় মনযোগি হওয়ার আহবান জানান। স্থানীয় জনপ্রতিনিধিসহ সকল শ্রেণি পেশার মানুষকে এই শিক্ষা প্রতিষ্ঠানটিকে ঠিকিয়ে রাখার সংগ্রামে অংশ গ্রহন করার অনুরোধ করেছেন। প্রসঙ্গত: ২০২১ খ্রিষ্টাব্দের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মহিলা কলেজের পাসের হার শতভাগ। ২১-২২ শিক্ষা বর্ষে মানবিক বিভাগের দেড়শত আসনের সবকটিই ফিলআপ হয়ে গেছে। আর ব্যবসা শিক্ষা শাখায় ভর্তি হয়েছে প্রায় ৩০ জন।

মাহবুব খান বাবুল

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সরাইল মহিলা কলেজের তৃতীয় ব্যাচের পাঠদান উদ্বোধন শিক্ষার্থী ও অতিথিদের ফুলেল শুভেচ্ছা

আপডেট সময় : ১০:২০:৪০ অপরাহ্ন, বুধবার, ২ মার্চ ২০২২