ঢাকা ০৮:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চিকিৎসাসেবা শিকেয় তুলে স্বাস্থ্যকর্মীদের বিদায় সংবর্ধনা ও আনন্দ ভ্রমণ: চরম ভোগান্তিতে রোগীরা ধর্ষণ মামলা থেকে বাঁচতে জাল কাবিন তৈরি: ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষানবিশ আইনজীবী কারাগারে স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজনের হামলায় সৌদি প্রবাসী নিহতের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়া মডেল গার্লস হাই স্কুলে চালু হলো ডিজিটাল স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষার্থীদের পতাকা মিছিল সাবেক প্রতিমন্ত্রী মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের শোক সরাইলে ইউপি সদস্য গ্রেপ্তার বিতর্কিত মামলায় ছাত্র দল নেতা গ্রেফতার; ওসির অপসারণের দাবিতে মানববন্ধন বিজয়নগরে গৃহবধূকে ধর্ষণ চেষ্টা মামলায় সাবেক ছাত্রদল নেতা মিলন গ্রেপ্তার নারীদের ভূমি অধিকার ও আইনি সচেতনতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সরাইলে ৫ মাদক ব্যবসায়ি গ্রেপ্তারঃ ১৭০ পিস ইয়াবা ও ১৬৪০০ টাকা উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪৬:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৪ মার্চ ২০২২ ৪৬২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সরাইলে পৃথক অভিযানে ৫ মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করেছে ১৭০ পিস ইয়াবা ট্যাবলেট, ৫০০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির ১৬৪০০ টাকা। তাদের বিরূদ্ধে দায়ের করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা। আজ শুক্রবার তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। পুলিশ, মামলা ও স্থানীয় সূত্র জানায়, সম্প্রতি সরাইলে মাদক ব্যবসায়ি ও সেবনকারীর সংখ্যা উল্লেযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। মাদকের বিস্তৃতিরোধে নিয়মিত অভিযান করছে সরাইল থানা পুলিশ। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়ক থেকে কুট্রাপাড়া জ্বীনহাটিগামী সড়কের ব্রীজ এলাকায় অভিযান চালায় এস আই মো. সাইফুল ইসলাম ও মো. হোসনে মোবারকের নেতৃত্বে একদল পুলিশ। অভিযাকালে পুলিশ ৩ মাদক কারবারিকে হাতেনাতে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলো- ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার খাটিহাতা গ্রামের আ: গফুরের ছেলে আবুচান (৬০), গোলাপ মিয়ার ছেলে মো. জুয়েল মিয়া (২৬) ও সরাইল সদরের কুট্রাপাড়া গ্রামের মৌলভী পাড়া এলাকার মাহমুদুল হাসানের ছেলে খালেদ সাইফুল্লাহ (৩৪)। এদের দেহ তল্লাশি করে ৯০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১৬৪০০ টাকা উদ্ধার করা হয়েছে। ওদিকে একই তারিখ রাত ৭টা ৫০ মিনিটের দিকে এস আই মো. সাইফুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ দক্ষিণ আরিফাইল এলাকায় অভিযান চালায়। অভিযানকালে তারা নতুন হাবলি এলাকায় একটি চারতলা ভবনের চতুর্থতলা ভাড়া বাসা থেকেই রমজান খা’র ছেলে মাদক ব্যবসায়ি জুম্মন খাঁ কে (৩৩) ও দক্ষিণ আরিফাইলের জারূ মিয়ার ছেলে জান মিয়াকে (২৭)কে গ্রেপ্তার করেন। এদের কাছ থেকে ৮০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার এদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। সরাইল থানার অফিসার ইনচার্জ মো. আসলাম হোসেন বলেন, সরাইলের কোথাও মাদক থাকবে না। আমাদের অভিযান অব্যাহত থাকবে। মাদকমুক্ত সমাজ গড়তে আমি এখানকার সকল শ্রেণি পেশার মানুষের সহযোগিতা চাই। প্রসঙ্গত: অতিসম্প্রতি সরাইল থানা পুলিশ উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ২ জন মাদক সম্রাটসহ ১১ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছেন। উদ্ধার করেছেন ৭৫-৮০ লিটার চোলাই মদ, ৮ শতাধিক ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ টাকা।

মাহবুব খান বাবুল

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সরাইলে ৫ মাদক ব্যবসায়ি গ্রেপ্তারঃ ১৭০ পিস ইয়াবা ও ১৬৪০০ টাকা উদ্ধার

আপডেট সময় : ০৫:৪৬:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৪ মার্চ ২০২২