ঢাকা ০২:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দু’বছর পর ব্রাহ্মণবাড়িয়ায় আয়োজন হচ্ছে নৌকাবাইচ সীমান্তে বিজিবির অভিযানে ২৫ লাখ টাকার ভারতীয় পণ্য ও মাদক জব্দ ৬০ বিজিবির অভিযান: ৩০ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ এক কর্মকর্তা দুই পদে, মাঠপর্যায়ে স্বাস্থ্যসেবায় ব্যাঘাতের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় ‘বিজ্ঞান ক্লাব টেকসইকরণ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযান: ৪০ লাখ টাকার অবৈধ ভারতীয় পণ্য জব্দ নবীনগরের শিবপুর ইউপি’র চেয়ারম্যানর বিরুদ্ধে ৯জন ইউপির সদস্য আনীত অভিযোগ প্রত্যাহার। সদর উপজেলা পরিষদের সিও দীঘি পরিদর্শনকালে এমপি শ্যামল ভূমি জটিলতা নিরসনে গণশুনানি অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়ায় রেস্তোরাঁ ও মন্দিরের জায়গা দখলের চেষ্টা, প্রাণনাশের হুমকিতে জিডি

সরাইলে লায়লা নিগারসহ ৪ নারী পেলেন শ্রেষ্ঠ জয়িতা পুরস্কার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০৯:১১ অপরাহ্ন, শনিবার, ৯ ডিসেম্বর ২০২৩ ৩২১ বার পড়া হয়েছে

সরাইলে লায়লা নিগারসহ ৪ নারী পেলেন শ্রেষ্ঠ জয়িতা পুরস্কার

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহবুব খান বাবুলঃ সরাইল থেকেঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে লায়লা নিগারসহ ৪ নারী পেলেন শ্রেষ্ঠ জয়িতার পুরস্কার। আজ শনিবার উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে আয়োজিত ‘বেগম রোকেয়া দিবস’ উদযাপন অনুষ্ঠানে জয়িতাদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সরওয়ার উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর। স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাত সুলতানা। এছাড়া বক্তব্য রাখেন- মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম, সরাইল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরানুল ইসলাম, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা, সরাইল প্রেসক্লাবের সভাপতি মো. আইয়ুব খান, সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুব খান, উপজেলা টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি মো. শফিকুর রহমান, ইউপি চেয়ারম্যান মনসুর আহমেদ, আ’লীগ নেতা মো. মাহফুজ আলী, এনজিও প্রতিনিধি মো. শরীফ উদ্দিন। পরে ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ শীর্ষক বিশেষ কার্যক্রমের আওতায় শিক্ষা ও চাকরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারীর ক্যাটাগরিতে সরাইল সদর ইউনিয়নের বড়দেওয়ান পাড়ার লায়লা নিগার, অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনের ক্যাটাগরিতে পানিশ্বর ইউনিয়নের শোলাবাড়ির তাহমিনা আক্তার, সফল জননী নারী হিসাবে নোয়াগাঁও ইউনিয়নের বাড়িউড়া গ্রামের হাসেনা হেনা ও সমাজ উন্নয়নে অসামান্য অবদানের জন্য কুট্রাপাড়া গ্রামের রৌশন আক্তার বেগমের হাতে শ্রেষ্ঠ জয়িতার পুরস্কার ও সনদপত্র তুলে দিয়েছেন অতিথিরা। সবশেষে অনুভূতি ব্যক্ত করে নিজের জীবনের অধ্যবসায় তুলে ধরে বক্তব্য রাখেন শিক্ষক লায়লা নিগার।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সরাইলে লায়লা নিগারসহ ৪ নারী পেলেন শ্রেষ্ঠ জয়িতা পুরস্কার

আপডেট সময় : ০৯:০৯:১১ অপরাহ্ন, শনিবার, ৯ ডিসেম্বর ২০২৩