ঢাকা ০৯:০৯ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কবি জয়দুল হোসেনের ‘পাখপাখালির মিলনমেলা’ গ্রন্থের প্রকাশনা উৎসব চুরির দায়ে সুলতানপুরের বোরহান উদ্দিন গ্রেপ্তার, কারাগারে প্রেরণ সরাইলে সাংবাদিক মাসুদের বিরুদ্ধে মিথ্যা মামলার তীব্র নিন্দা: দ্রুত প্রত্যাহারের দাবি ঢেউ’র আহবায়ক সোহেল সদস্য সচিব আইফাত ডায়াবেটিক সমিতির ভূমি অধিগ্রহণের টাকা আত্মসাৎ অভিযোগে গ্রেফতারী পরোয়ানা জারী। তিতাস নদী ও বিলে অবৈধ জালবিরোধী অভিযান: নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস দাতা ওয়ারিশদের পাশ কাটিয়ে শ্রী শ্রী দক্ষিণ কালীবাড়ি মন্দিরের কমিটি গঠনে প্রতিবাদ সভা ব্রাহ্মণবাড়িয়ায় প্রবর্তকের আয়োজনে রবীন্দ্র নজরুল জন্মজয়ন্তী উদযাপিত চিকিৎসাসেবা শিকেয় তুলে স্বাস্থ্যকর্মীদের বিদায় সংবর্ধনা ও আনন্দ ভ্রমণ: চরম ভোগান্তিতে রোগীরা ধর্ষণ মামলা থেকে বাঁচতে জাল কাবিন তৈরি: ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষানবিশ আইনজীবী কারাগারে

সরাইলে ‘মিঠুন মিয়া’ হত্যা মামলার প্রধান আসামি পলাতক ঘাতক ভাই গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪৯:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬ ৫৮৯ বার পড়া হয়েছে

সরাইলে ‘মিঠুন মিয়া’ হত্যা মামলার প্রধান আসামি পলাতক ঘাতক ভাই গ্রেফতার

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ‘মিঠুন মিয়া’ হত্যা মামলার প্রধান আসামি ঘাতক ভাইকে গ্রেফতার করেছে র‌্যাব-৯। ঘটনার বিবরণে জানা যায় যে, ভিকটিম মিঠুন মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার পাকশিমুল এলাকার বাসিন্দা। বিবাদীরা সম্পর্কে ভিকটিমের ভাই ও ভাবী হয়। তাদের বাড়ির প্রবেশ মুখে কিছুদিন পূর্বে ভিকটিম, তার ভাই ইমরান ও প্রবাসী ভাই রাসেল মিয়ার যৌথ অর্থায়নে ১নং বিবাদী ইমরানের সার্বিক তত্ত্বাবধানে একটি স্টীলের গেইট তৈরি করা হয়। গেইটটি তৈরির পর কিছুটা ছোট হওয়ার কারণে ভিকটিম আপত্তি জানায়। এই নিয়ে গত ৪ জানুয়ারি ভিকটিম ও তার ভাই ইমরানের মধ্যে কথা কাটাকাটি হয়। ঘটনার দিন গত ৫ জানুয়ারি আনুমানিক রাত ২২.০০ ঘটিকায় গেইট তৈরির ব্যয়ের হিসাব নিয়ে ভিকটিমের ভাই ইমরান তাদের মাতাকে ভিকটিমের বসত ঘরে পাঠায়। তাদের মাতা ভিকটিমের ঘরে প্রবেশের সাথে সাথে ভিকটিমের ভাই ও ভাবী বিভিন্ন কটুক্তি মূলক কথাবার্তা বলতে থাকে। তখন ভিকটিম তার ভাই ও ভাবীকে গালমন্দ করতে নিষেধ করলে তারা আরও ক্ষীপ্ত হয়ে ভিকটিমের বসতঘরের বারান্দায় প্রবেশ করে ভিকটিমকে এলোপাতাড়ি কিল, ঘুষি, লাথি ও বুকের বাম পাশে পাজরের নিচে উপর্যপুরি আঘাত করে গুরুতর জখম করে। তখন ভিকটিমের স্ত্রীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে বিবাদীরা চলে যায়। অতঃপর ভিকটিমকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে গত ৬ জানুয়ারি আনুমানিক রাত ১.০০ ঘটিকায় ভিকটিমকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ভিকটিমের স্ত্রী বাদী হয়ে সরাইল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরই প্রেক্ষিতে আসামিদের আইনের আওতায় আনতে র‌্যাব-৯ এই ঘটনার ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল শুক্রবার ৯ জানুয়ারী আনুমানিক রাত ১.০৫ ঘটিকায় সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের অরুয়াইল বাজার এলাকায় অভিযান পরিচালনা করে সরাইল থানার মামলা নং-০৫, পেনাল কোড ১৮৬০; এর মূলে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ‘মিঠুন মিয়া’ হত্যা মামলার এজাহারনামীয় ১নং পলাতক আসামি ঘাতক ভাইকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামি হলেন – মোঃ ইমরান (৩২), পিতা- মৃত আঙ্গুর মিয়া, পাকশিমুল, সরাইল, ব্রাহ্মণবাড়িয়া। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিকে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সরাইলে ‘মিঠুন মিয়া’ হত্যা মামলার প্রধান আসামি পলাতক ঘাতক ভাই গ্রেফতার

আপডেট সময় : ০৮:৪৯:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬