ঢাকা ১২:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় তরী বাংলাদেশের উদ্যোগে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ। কবি জয়দুল হোসেনের ‘পাখপাখালির মিলনমেলা’ গ্রন্থের প্রকাশনা উৎসব চুরির দায়ে সুলতানপুরের বোরহান উদ্দিন গ্রেপ্তার, কারাগারে প্রেরণ সরাইলে সাংবাদিক মাসুদের বিরুদ্ধে মিথ্যা মামলার তীব্র নিন্দা: দ্রুত প্রত্যাহারের দাবি ঢেউ’র আহবায়ক সোহেল সদস্য সচিব আইফাত ডায়াবেটিক সমিতির ভূমি অধিগ্রহণের টাকা আত্মসাৎ অভিযোগে গ্রেফতারী পরোয়ানা জারী। তিতাস নদী ও বিলে অবৈধ জালবিরোধী অভিযান: নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস দাতা ওয়ারিশদের পাশ কাটিয়ে শ্রী শ্রী দক্ষিণ কালীবাড়ি মন্দিরের কমিটি গঠনে প্রতিবাদ সভা ব্রাহ্মণবাড়িয়ায় প্রবর্তকের আয়োজনে রবীন্দ্র নজরুল জন্মজয়ন্তী উদযাপিত চিকিৎসাসেবা শিকেয় তুলে স্বাস্থ্যকর্মীদের বিদায় সংবর্ধনা ও আনন্দ ভ্রমণ: চরম ভোগান্তিতে রোগীরা

সরাইলে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ইটভাটার শ্রমিকের মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৫৬:৫১ অপরাহ্ন, শনিবার, ৪ নভেম্বর ২০২৩ ২৭৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহবুব খান বাবুলঃ সরাইল থেকেঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে হাফিজুর রহমান (৪৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের দৌলতপাড়া বাড়িঘর সংলগ্ন গড়ে ওঠা সফল নামের ইটভাটায় গতকাল শুক্রবার দিবাগত রাত ৪টার দিকে এ ঘটনাটি ঘটেছে। নিহতের লাশ নিয়ে নানা তালবাহানা ও স্বজনদের কাছে মৃত্যুর খবর বিলম্বে পৌঁছার অভিযোগ ওঠেছে। আজ শনিবার সকালে নিহতের স্বজন ও এলাকার লোকজন ওই ইটভাটায় হামলা চালানোর চেষ্টা করে। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন সরাইল থানা পুলিশ।
পুলিশ ও স্থানীয় একাধিক সূত্র জানায়, দৌলতপাড়ার আবুল কাশেমের ছেলে হাফিজুর রহমান সফল ব্রীক মিলে কাজ করতো। গতকাল শুক্রবার রাত আনুমানিক ৩-৪ টার দিকে ইটভাটার কাজে নিয়োজিত ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান হাফিজুর। ট্রাক্টরের চালকের নাম জালাল। রাতে নিহতের পরিবার বা স্বজনদের খবর দেননি কর্তৃপক্ষ। আজ শনিবার সকালে হাফিজুরের মৃত্যুর সংবাদ পেয়ে ওই ইটভাটায় হামলার চেষ্টা করেন স্থানীয় লোকজন। এ বিষয়ে ইটভাটার সাইট ম্যানেজার জুমেল মিয়া হাফিজুর ওই মিলের শ্রমিক এই কথা স্বীকার করে বলেন, কিভাবে মৃত্যু হয়েছে আমি জানি না। আপনার মিলের একজন শ্রমিকের মৃত্যুর কারণ আপনি জানেন না? এই প্রশ্নের কোন উত্তর না দিয়েই তিনি লাইন কেটে দেন। সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। উনারা বুঝেশুনে ব্যবস্থা গ্রহন করবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সরাইলে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ইটভাটার শ্রমিকের মৃত্যু

আপডেট সময় : ০১:৫৬:৫১ অপরাহ্ন, শনিবার, ৪ নভেম্বর ২০২৩