ঢাকা ০৪:১৬ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কবি জয়দুল হোসেনের ‘পাখপাখালির মিলনমেলা’ গ্রন্থের প্রকাশনা উৎসব চুরির দায়ে সুলতানপুরের বোরহান উদ্দিন গ্রেপ্তার, কারাগারে প্রেরণ সরাইলে সাংবাদিক মাসুদের বিরুদ্ধে মিথ্যা মামলার তীব্র নিন্দা: দ্রুত প্রত্যাহারের দাবি ঢেউ’র আহবায়ক সোহেল সদস্য সচিব আইফাত ডায়াবেটিক সমিতির ভূমি অধিগ্রহণের টাকা আত্মসাৎ অভিযোগে গ্রেফতারী পরোয়ানা জারী। তিতাস নদী ও বিলে অবৈধ জালবিরোধী অভিযান: নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস দাতা ওয়ারিশদের পাশ কাটিয়ে শ্রী শ্রী দক্ষিণ কালীবাড়ি মন্দিরের কমিটি গঠনে প্রতিবাদ সভা ব্রাহ্মণবাড়িয়ায় প্রবর্তকের আয়োজনে রবীন্দ্র নজরুল জন্মজয়ন্তী উদযাপিত চিকিৎসাসেবা শিকেয় তুলে স্বাস্থ্যকর্মীদের বিদায় সংবর্ধনা ও আনন্দ ভ্রমণ: চরম ভোগান্তিতে রোগীরা ধর্ষণ মামলা থেকে বাঁচতে জাল কাবিন তৈরি: ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষানবিশ আইনজীবী কারাগারে

সরাইলে জুসনে জুলুসের মিছিলে নেতৃত্ব দান কালে মাও. সাইদুর রহমানের মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩৯:০২ অপরাহ্ন, শনিবার, ৮ অক্টোবর ২০২২ ৩৩৯ বার পড়া হয়েছে

মাও. সাইদুর রহমান

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহবুব খান বাবুলঃ সরাইল থেকেঃ

ঈদ-এ মিলাদুন্নবী (স:) উপলক্ষ্যে জুসনে জুলুসের মিছিলে নেতৃত্ব দান কালে অসুস্থ্য হয়ে আকস্মিক ভাবে মৃত্যুবরণ করেছেন ইসলামী ফ্রন্টের সভাপতি মাওলানা এ জেড এম সাইদুর রহমান (৭০)। আজ শনিবার সকালে উপজেলা সদরের স্বল্প নোয়াগাঁও গ্রামে থেকে মিছিল নিয়ে আসার পর্থে মর্মান্তিক এই ঘটনাটি ঘটে। স্থানীয় ভাবে তিনি সকলের কাছে মিল্লাত মাওলানা নামেই পরিচিত ছিলেন। তিনি ছিলেন সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারি শিক্ষক। দলীয় ও পারিবারিক সূত্র জানায়, আজ সকালে স্বল্পনোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে জুসনে জুলুসের একটি মিছিল উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনারের দিকে আসছিল। অন্যান্যদের সাথে নেতৃত্বে ছিলেন সাইদুর রহমানও। মিছিলটি কিছু দূর আসার পরই হঠাৎ করে মাটিতে পড়ে যান নেতৃত্বে থাকা মাওলানা সাইদুর। দলীয় লোকজন সঙ্ঘাহীন অবস্থায় তাকে দ্রূত নিয়ে যান সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। প্রাথমিক পরীক্ষা নিরীক্ষা ও ইসিজির রিপোর্ট দেখে দায়িত্বে নিয়োজিত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তাঁর আকস্মিক মৃত্যুর খবরে ভেঙ্গে পড়েন পরিবার ও দলীয় নেতা কর্মীরা। আর মাত্র পাঁচ মাস পরই শিক্ষকতা পেশা থেকে অবসরে যাওয়ার কথা ছিল উনার। মৃত্যুকালে তিনি স্ত্রী ৩ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুকে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এক লিখিত শোক বার্তায় তারা প্রয়াতের জান্নাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। শোক প্রকাশ করেছেন সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন। গতকাল বাদ আছর কুট্রাপাড়া খেলার মাঠে জানাযা শেষে তাঁর লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সরাইলে জুসনে জুলুসের মিছিলে নেতৃত্ব দান কালে মাও. সাইদুর রহমানের মৃত্যু

আপডেট সময় : ০৮:৩৯:০২ অপরাহ্ন, শনিবার, ৮ অক্টোবর ২০২২