ঢাকা ০১:১১ পূর্বাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রুমিন ফারহানার গলায় টাকার মালা পরিয়ে দেন এক ভক্ত ব্রাদার্স ইউনিয়ন ক্লাব কর্তৃপক্ষের তীব্র নিন্দা ও প্রতিবাদ ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন মুশফিকুর রহমান ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজা ও ১টি অটোরিক্সাসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ব্রাহ্মণবাড়িয়ায় শীতার্ত মানুষের মাঝে প্রতিবেশী ঐক্য ফোরামের কম্বল বিতরণ ব্রাহ্মণবাড়িয়ায় আলেমওলামাদের সমাবেশে ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল আশুগঞ্জ উপজেলা কল্যাণ সমিতির উপদেষ্টা পরিষদের বরণ ও কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত এখন সকাল-বিকাল দল থেকে ফোন আসে মন্ত্রীত্ব দিবে, আসনটি ছেড়ে দেবার জন্য – রুমিন ফারহানা ব্যারিস্টার রুমিন ফারহানার সমাবেশে ছবি তোলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ নবীনগরে দূরপাল্লার বাসের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

সরাইলে জাতীয় শোক দিবস পালিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩৬:২০ পূর্বাহ্ন, সোমবার, ১৫ অগাস্ট ২০২২ ৩০৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সরাইলে যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে উপজেলা প্রশাসন নানা কর্মসূচি পালন করেছে। দিনের শুরূতেই সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠান সমূহে অর্ধনমিত করে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ৯টায় উপজেলা পরিষদ চত্বরে জাতির পিতার প্রতিকৃতির সামনে দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করেন পুলিশ প্রশাসন। পরে প্রতিকৃতিতে পুষ্ফস্তবক অর্পণ করেন সংরক্ষিত আসনের (৩১২) মহিলা এমপি ও আ’লীগ নেতারা, উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, আ’লীগের অঙ্গসংগঠন সমূহ, সরাইল সরকারি কলেজ, মহিলা কলেজ, শহীদ বুদ্ধিজীবীর সন্তান এড. সৈয়দ তানবির হোসেন কাউছার, সরাইল প্রেসক্লাব, উপজেলা সদরের সরকারি অন্নদা ও পাইলট বালিকা বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সাংস্কৃতিক সংগঠন। মুক্তিযোদ্ধা ও উপজেলা চেয়ারম্যানের নেতৃত্বে একটি শোক র‌্যালি বের হয়। সাড়ে ৯টায় স্থানীয় সৈয়দ সিরাজুল ইসলাম অডিটরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়। মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও উপজেলা চেয়ারম্যানের আয়োজনে কাঙ্গালী ভোজের আয়োজন করে ডাকবাংলো ও ইউনিয়ন পরিষদের সামনে। আর উপজেলা আ’লীগের আয়োজনে কাঙ্গালী ভোজ অনুষ্ঠিত হয় অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে। দিবসটি উপলক্ষ্যে উপজেলার সকল মসজিদ, মন্দির, গীর্জা ও ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ মোনাজাত করা হয়।

মাহবুব খান বাবুল

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সরাইলে জাতীয় শোক দিবস পালিত

আপডেট সময় : ১১:৩৬:২০ পূর্বাহ্ন, সোমবার, ১৫ অগাস্ট ২০২২