ঢাকা ০৪:৪১ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় ‘সেরা পূজা মণ্ডপ’ শারদ সম্মাননা পেল দক্ষিণ কালীবাড়ি সীমান্তে বিজিবির অভিযানে ২০ লক্ষ টাকার চোরাচালান পণ্য জব্দ ব্রাহ্মণবাড়িয়ায় লায়ন্স ক্লাবের ফ্রি ডায়াবেটিস ও ব্লাড প্রেসার ক্যাম্প অনুষ্ঠিত। আখাউড়ায় ট্রেনের নিচে ঝাঁপিয়ে শাহীন নামের পথচারীর আত্মহত্যা ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্র-গুলি-ইয়াবাসহ গ্রেপ্তার ৪, কারাগারে ২১; আটক ৯ কিশোর ৬০ বিজিবির অভিযানে ২৫ লক্ষাধিক টাকার ভারতীয় পণ্য ও বিয়ার জব্দ ভাষা সৈনিক অলি আহাদ’র ১৪তম মৃত্যুবার্ষিকী আজ মিলাদ ও দোয়া মাহফিল বিজয়নগরে জেলা পরিষদের উন্নয়ন প্রকল্পের প্রথম কিস্তির চেক হস্তান্তর। বাবার বিরুদ্ধে মামলা ষড়যন্ত্রমূলক: ফেসবুকে মেয়ের প্রতিবাদ, উল্টো হুমকির অভিযোগ মূলগ্রাম কলেজে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ

সরাইলে ইউএনও’র বাজার মনিটরিং ৩ ব্যবসায়িকে ১৫ হাজার টাকা জরিমানা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১৩:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৪ জানুয়ারী ২০২৪ ৩৪০ বার পড়া হয়েছে

সরাইলে ইউএনও’র বাজার মনিটরিং ৩ ব্যবসায়িকে ১৫ হাজার টাকা জরিমানা

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহবুব খান বাবুলঃ সরাইল থেকেঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বাজার মনিটরিং করেছেন নির্বাহী কর্মকর্তা মো. মেজবাউল আলম ভূঁইয়া। আজ বুধবার দুপুরের দিকে সরাইল সদরের বিকাল বাজারে তিনি বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে মনিটিরিং করে অনিয়মের কারণে ৩ ব্যবসায়িকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন। ইউএনও’র দফতর সূত্র জানায়, সিন্ডিকেট ও ইচ্ছাকৃত ভাবে মালামাল আটকে সংকট সৃষ্টি করে দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ কল্পে বাজার মনিটরিং-এর অংশ হিসেবে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা আজ দুপুরের দিকে সরাইল বিকাল বাজারে মনিটরিং-এ নামেন। এ সময় তিনি বাজারের বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান মনিটরিং করেন। মনিটরিং কালে মূল্য তালিকা না থাকা ও মালামাল ক্রয়ের ভাউচার সংরক্ষণ করেননি জাহিদুল ইসলাম, মীর শওকত আলী ও বিনয় দেব নামের ৩ ব্যবসায়ি। ফলে ভোক্তা অধিকার আইনে (২০০৯) তারা তিন জনের বিরূদ্ধে মামলা হয়। ভ্রাম্যমান আদালত তিন জনের প্রত্যেকের ৫ হাজার করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করেছেন। মনিটরিং কালে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো. নুর আলী ও সরাইল থানার কয়েকজন পুলিশ সদস্য ইউএনও’র সাথে ছিলেন। নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মেজবাউল আলম ভূঁইয়া বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে এ ধরণের মনিটরিং, মামলা ও ভ্রাম্যমান আদালতের জরিমানা অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সরাইলে ইউএনও’র বাজার মনিটরিং ৩ ব্যবসায়িকে ১৫ হাজার টাকা জরিমানা

আপডেট সময় : ০৮:১৩:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৪ জানুয়ারী ২০২৪