সংবাদ শিরোনাম ::
সরাইলে অবৈধভাবে মাটি কাটার দায়ে ইটভাটায় জরিমানা
মোঃনিয়ামুল ইসলাম আকঞ্জি
- আপডেট সময় : ০৬:৩৪:৪২ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬ ৯৭ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নে অবৈধভাবে মাটি কাটার অপরাধে মায়ের দোয়া ব্রিকস নামে একটি ইটভাটায় ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুবকর সরকার নির্দেশে রবিবার (১১ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার শাহবাজপুর এলাকায় এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শারমিন বেগম। এসময় অভিযানে সরাইল থানা পুলিশের একটি টিম এবং আনসার সদস্যরা সার্বিক সহযোগিতা করে। এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন বেগম বলেন, “কৃষিজমি রক্ষায় অবৈধভাবে মাটি কাটা বন্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।”



















