ঢাকা ১১:৫২ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কৃষি ব্যাংক, নুরপুর বাজার শাখার ঋণ খেলাপী আবদুল কাদির গ্রেফতার কাটা চুল ও রক্তাক্ত দেহ নিয়ে থানায় গৃহবধূ: যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতন বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় পরিদর্শক সমিতি ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটি গঠন ব্রাহ্মণবাড়িয়ার সোহাগ ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটিতে জায়গা পেলেন ব্রাহ্মণবাড়িয়ার সোহেল ব্রাহ্মণবাড়ীয়ার দুলাল আহমেদ ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সভাপতি মনোনীত আন্তর্জাতিক শ্রমিক দিবসে প্রবর্তকের আবৃত্তি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত শহীদ বুদ্ধিজীবী অধ্যাপক লুৎফুর রহমান স্মারকগ্রন্থের প্রকাশনা উৎসব আয়োজন সরাইলে বিকল ট্রাক মেরামতের সময় কাভার্ডভ্যানের ধাক্কায় হেলপার নিহত কালবৈশাখীর তাণ্ডব: ফসল ও ঘরবাড়ির ক্ষতি, ভেঙ্গে পড়েছে মোবাইল টাওয়ার

রুমিন ফারহানার নামে সম্পদ ৫ কাঠা জমি ও ৫টি ফ্ল্যাট নগদ ৩২ লাখ ১৪ হাজার টাকা

মোঃনিয়ামুল ইসলাম আকঞ্জি
  • আপডেট সময় : ০৯:২৮:১৭ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬ ৩২৮ বার পড়া হয়েছে

রুমিন ফারহানার নামে সম্পদ ৫ কাঠা জমি ও ৫টি ফ্ল্যাট নগদ ৩২ লাখ ১৪ হাজার টাকা

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসন থেকে নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন রুমিন ফারহানা। বিএনপি থেকে দলীয় মনোনয়ন না পেলেও নির্বাচনে অংশ নিতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। মনোনয়নপত্রের সঙ্গে দাখিল করা হলফনামায় তাঁর সম্পদের বিস্তারিত বিবরণ উঠে এসেছে। হলফনামায় উল্লেখ করা তথ্যানুযায়ী রুমিন ফারহানার নামে রাজধানীর ধানমন্ডিতে ৫ কাঠা জমি ও ৫টি ফ্ল্যাট রয়েছে। এ ছাড়া তার হাতে রয়েছে নগদ ৩২ লাখ ১৪ হাজার ১৭৩ টাকা। ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে গত ২৯ ডিসেম্বর সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. আবু বকর সরকারের কাছে মনোনয়নপত্র জমা দেন রুমিন ফারহানা। এর আগে ২৪ ডিসেম্বর তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন সাবেক যুবদল নেতা মো. আলী হোসেন।

দাখিল করা হলফনামায় দেখা যায়, ধানমন্ডির ল্যাবরেটরি রোডে মায়ের কাছ থেকে হেবা যার মূল্য অজানা বলে উল্লেখ করেছেন। তবে ঢাকার লালমাটিয়ায় অবস্থিত ৫ কাঠা জমি ও ৫টি ফ্ল্যাট তিনি বাবার কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পেয়েছেন, যার জন্য কোনো মূল্য পরিশোধ করা হয়নি। এ ছাড়া পুরানা পল্টনে ১ হাজার ২৫৮ দশমিক ৮৮৪ বর্গফুটের একটি স্পেস রয়েছে, যার মূল্য উল্লেখ করা হয়েছে ৬৫ লাখ টাকা। হলফনামায় তিনি পেশা হিসেবে বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট উল্লেখ করেছেন। তার নামে কোনো ব্যাংক জমা, বিদেশি মুদ্রা, শেয়ার, বন্ড বা স্টক এক্সচেঞ্জে বিনিয়োগ নেই। নিজের নামে কোনো যানবাহনও নেই। তবে তার কাছে ১০ ভরি স্বর্ণালংকার রয়েছে। তিনি কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহণ করেননি বলেও উল্লেখ করেছেন। অপরদিকে রুমিন ফারহানা তার নির্বাচনী ব্যয় নির্বাহের জন্য অর্থ প্রাপ্তির উৎস হিসেবে নিজের আইন পেশা হতে আয় হওয়া ২০ লাখ টাকা খরচ করবেন এবং প্রবাসী খালাতো ভাই গালিব মেহেদী তার নির্বাচনের জন্য স্বেচ্ছায় ৫ লাখ টাকা দান করবেন বলে তিনি উল্লেখ করেছেন। হলফনামা অনুযায়ী, ২০২৫-২০২৬ অর্থবছরের আয়কর রিটার্নে তার বার্ষিক আয় দেখানো হয়েছে ৯৭ লাখ ১৪ হাজার ১৭৩ টাকা। রুমিন ফারহানার বিরুদ্ধে ২০১৮ সালের ৩টি ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট আইনে ও ২০২৩ সালে ১টি ফৌজদারী মামলা ছিল। যা ২০২৫ সালে এই ৪টি মামলাই নিষ্পত্তি হয়েছে। এছাড়াও তিনি হলফনামায় ২০১৯ সালে সংরক্ষিত মহিলা সংসদ সদস্য নির্বাচিত হওয়ার আগে ভোটারদের কাছে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করার বেশ কিছু বিষয় উল্লেখ করেছেনতার মধ্যে ৭০ শতাংশ রাস্তাঘাট উন্নয়ন, ৬৫ শতাংশ শিক্ষা প্রতিষ্ঠান উন্নয়ন, ৮০ শতাংশ মাদক নিয়ন্ত্রণ ও ৫০ শতাংশ বেকারত্ব দূরীকরণ অর্জন করেছেন উল্লেখ্য, জোটগত সমঝোতার অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনটি জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি জুনায়েদ আল হাবিবকে ছেড়ে দেয় বিএনপি। স্বতন্ত্র প্রার্থী হওয়ায় গত ৩০ ডিসেম্বর ব্যারিস্টার রুমিন ফারহানাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রুমিন ফারহানার নামে সম্পদ ৫ কাঠা জমি ও ৫টি ফ্ল্যাট নগদ ৩২ লাখ ১৪ হাজার টাকা

আপডেট সময় : ০৯:২৮:১৭ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬