ঢাকা ১১:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাংবাদিক ফরহাদুল ইসলাম পারভেজ এর চাচা ব্যাংকার লিয়াকত আলীর ইন্তেকাল জানাযা ও দাফন সম্পন্ন স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে হলে বাড়ির আঙ্গিনাসহ চারপাশ নিজ দায়িত্বে পরিচ্ছন্ন রাখতে হবে জেলা পরিষদ প্রশাসকের উদ্যোগে চাকরি ফিরে পেলেন প্রতিবন্ধী পাপন কনিকাড়া কেন্দ্রীয় কবরস্থানের উন্নয়ন ও সৌন্দর্যবর্ধনে পরামর্শ সভা অনুষ্ঠিত জেলা পরিষদ প্রশাসককে নোঙর বাংলাদেশের ফুলেল শুভেচ্ছা তরী বাংলাদেশের সবুজ অভিযাত্রা: শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ নোঙর বাংলাদেশের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার আহ্বান এমপি শ্যামলের চেক জালিয়াতি মামলায় ব্যবসায়ীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ”লাউ গেল, কদু এল– বদলালো কী? মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে নবীনগরে বৃক্ষরোপণ ও সচেতনতামূলক সমাবেশ

মেঘনা নদীতে ডুব দিয়ে নিখোঁজ এক যুবকের মরদেহ দুইদিন পর উদ্ধার

মোঃনিয়ামুল ইসলাম আকঞ্জি
  • আপডেট সময় : ০৮:১৬:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪ ৮৩৬ বার পড়া হয়েছে

মেঘনা নদীতে ডুব দিয়ে নিখোঁজ এক যুবকের মরদেহ দুইদিন পর উদ্ধার

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মেঘনা নদীতে ডুব দিয়ে নিখোঁজ হাবিব মিয়া (৩০) নামে এক যুবকের মরদেহ দুইদিন পর উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে উপজেলার অরুয়াইল এলাকায় মরদেহটি উদ্ধার করে ফায়ার সার্ভিস। নিহত হাবিব অরুয়াইল ইউনিয়নের বারপাইকা গ্রামের মো. শামছু মিয়ার ছেলে।

সরাইল ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ রিয়াজ মোহাম্মদ জানান, হাবিব মিয়া তিতাস নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন। শনিবার বিকেলে মেঘনা নদীতে বেপারী এন্টারপ্রাইজ নামে একটি বাল্কহেডের পাখায় কারেন্ট জাল লেগে বন্ধ হয়ে যায়। জালটি খুলতে বাল্কহেডের লোকজন হাবিবের সঙ্গে ৫ হাজার টাকায় চুক্তি করেন। হাবিব ১০ ফুট পানির নিচে নৌকার পাখা থেকে জালটি খুলতে ডুব দিলে আর ওঠেননি।

স্বজনেরা অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে বিষয়টি পুলিশ ও ফায়ার সার্ভিসকে জানায়। পরে সরাইল ফায়ার সার্ভিস চেষ্টা করে ব্যর্থ হলে ভৈরব থেকে ডুবুরি দল আনা হয়। তারাও অনেক চেষ্টা করে ব্যর্থ হয়ে চলে যায়। অবশেষে মঙ্গলবার সকালে ঘটনাস্থল থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে মরদেহটি ভেসে ওঠে৷

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মেঘনা নদীতে ডুব দিয়ে নিখোঁজ এক যুবকের মরদেহ দুইদিন পর উদ্ধার

আপডেট সময় : ০৮:১৬:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪