ঢাকা ১২:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রুমিন ফারহানার গলায় টাকার মালা পরিয়ে দেন এক ভক্ত ব্রাদার্স ইউনিয়ন ক্লাব কর্তৃপক্ষের তীব্র নিন্দা ও প্রতিবাদ ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন মুশফিকুর রহমান ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজা ও ১টি অটোরিক্সাসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ব্রাহ্মণবাড়িয়ায় শীতার্ত মানুষের মাঝে প্রতিবেশী ঐক্য ফোরামের কম্বল বিতরণ ব্রাহ্মণবাড়িয়ায় আলেমওলামাদের সমাবেশে ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল আশুগঞ্জ উপজেলা কল্যাণ সমিতির উপদেষ্টা পরিষদের বরণ ও কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত এখন সকাল-বিকাল দল থেকে ফোন আসে মন্ত্রীত্ব দিবে, আসনটি ছেড়ে দেবার জন্য – রুমিন ফারহানা ব্যারিস্টার রুমিন ফারহানার সমাবেশে ছবি তোলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ নবীনগরে দূরপাল্লার বাসের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

ব্রাহ্মণবাড়িয়ায় যুবলীগ নেতার বিরুদ্ধে মজসিদের অর্থ আত্মসাতের মামলা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৪:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী ২০২২ ১৫২৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সোহেল রানা মুন্সির বিরুদ্ধে মসজিদের অর্থ আত্মসাতের অভিযোগে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের চিলোকূট গ্রামের মুন্সিবাড়ি শাহী জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মো. ইকবাল বাদী হয়ে মামলাটি দায়ের করেন। বিচারক আফরিন আহমেদ হ্যাপী মামলাটি ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশকে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন। মামলার এজাহার সূত্রে জানা গেছে, চিলোকূট গ্রামের বাসিন্দা ইসমাইল মুন্সি চিলোকূট মুন্সিবাড়ি শাহী জামে মসজিদ কমিটির কোষাধ্যক্ষ ছিলেন। তার বার্ধক্য ও অসুস্থতাজনিত কারণে ২০১৯ সালের জুন মাসে তার ছেলে যুবলীগ নেতা সোহেল রানা মুন্সিকে কোষাধ্যক্ষর দায়িত্ব দেওয়া হয়। এরপর মসজিদ ফান্ডের ৭ লাখ ৯ হাজার টাকা নিজের কাছে নিয়ে নেন সোহেল। এজহারে আরও বলা হয়, মসজিদের পুননির্মাণ কাজ শুরু হলে কমিটির লোকজন সোহেলের কাছে ফান্ডের টাকা দিতে বলেন। কিন্তু টাকা না দিয়ে ঘুরাতে থাকেন তিনি। সর্বশেষ গত মঙ্গলবার (২৬ জানুয়ারি) কমিটির লোকজন টাকা ফেরত দিতে বললে মসজিদের পাওনা অস্বীকার করেন সোহেল। এ নিয়ে বাগবিতণ্ডার একপর্যায়ে সোহেল কমিটির সাধারণ সম্পাদক ইকবালসহ কয়েকজনকে মারধর করেন। মামলার বাদীপক্ষের আইনজীবী গোলাম মহিউদ্দিন স্বপন জানান, বিচারক মামলাটি আমলে নিয়ে সদর মডেল থানা পুলিশকে তদন্ত করে প্রতিবেদন জমা দিতে বলেছেন।

মোঃনিয়ামুল ইসলাম আকন্ঞ্জি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ব্রাহ্মণবাড়িয়ায় যুবলীগ নেতার বিরুদ্ধে মজসিদের অর্থ আত্মসাতের মামলা

আপডেট সময় : ০৯:৩৪:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী ২০২২