ঢাকা ০৩:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিক্ষা, স্বাস্থ্য, ভূমি ও পরিবেশ সেবার মানোন্নয়নে জেলা পরিষদ ও সনাকের মতবিনিময় সভা সাংবাদিক ফরহাদুল ইসলাম পারভেজ এর চাচা ব্যাংকার লিয়াকত আলীর ইন্তেকাল জানাযা ও দাফন সম্পন্ন স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে হলে বাড়ির আঙ্গিনাসহ চারপাশ নিজ দায়িত্বে পরিচ্ছন্ন রাখতে হবে জেলা পরিষদ প্রশাসকের উদ্যোগে চাকরি ফিরে পেলেন প্রতিবন্ধী পাপন কনিকাড়া কেন্দ্রীয় কবরস্থানের উন্নয়ন ও সৌন্দর্যবর্ধনে পরামর্শ সভা অনুষ্ঠিত জেলা পরিষদ প্রশাসককে নোঙর বাংলাদেশের ফুলেল শুভেচ্ছা তরী বাংলাদেশের সবুজ অভিযাত্রা: শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ নোঙর বাংলাদেশের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার আহ্বান এমপি শ্যামলের চেক জালিয়াতি মামলায় ব্যবসায়ীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ”লাউ গেল, কদু এল– বদলালো কী?

ব্রাহ্মণবাড়িয়া বাতিঘরের বর্তমান কমিটি বিলুপ্ত, শিগগিরই আহ্বায়ক কমিটি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪৮:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫ ৬০১ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়া বাতিঘরের বর্তমান কমিটি বিলুপ্ত, শিগগিরই আহ্বায়ক কমিটি

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়া জেলার বেওয়ারিশ লাশ দাফনকাজের একমাত্র সংগঠন ‘ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর’-এর বর্তমান কমিটি আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। সোমবার (২৫ আগস্ট) বিকালে সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. আজহার উদ্দিন সংগঠনের প্যাডে স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ ঘোষণা দেন। উল্লেখ্য, গত ২৫ আগস্ট ২০২৪ তারিখে মাওলানা রাকিবুল ইসলামকে সভাপতি ও কাজী আরমান আদনানকে সাধারণ সম্পাদক করে ৭৯ সদস্য বিশিষ্ট আংশিক পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়। কমিটির মেয়াদ ছিল এক বছর। সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আজহার উদ্দিন জানান, আগামী বছর (২০২৬) নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হবে। তবে সেই কমিটিতে স্থান পাবেন কেবল তারাই, যারা ২৫ আগস্ট ২০২৫ থেকে নিয়মিতভাবে বেওয়ারিশ লাশ দাফন কার্যক্রমে সরাসরি মাঠে অংশগ্রহণ করবেন। ইঞ্জিনিয়ার আজহার উদ্দিন স্পষ্ট করে বলেন, “অলস, নিষ্ক্রিয়, নামধারী বা বাহাদুরি দেখানোর জন্য যারা আসবেন, তাদের জন্য বাতিঘরে কোনো স্থান নেই। সদস্যপদ কেবল কাজের মাধ্যমে প্রমাণিত যোগ্যতার ভিত্তিতে দেওয়া হবে; কোনো সুপারিশ বা প্রভাব নয়।”

তিনি আরও জানান, সংগঠনের নীতি ভঙ্গ বা ভাবমূর্তি ক্ষুণ্ণ করলে সংশ্লিষ্ট সদস্যকে অবিলম্বে বহিষ্কার করা হবে। এমনকি সংগঠনের বাইরে কেউ ‘ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর’ নাম ব্যবহার করলে সেটিও শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে। কোভিড-১৯ মহামারীর শুরু থেকে যারা বেওয়ারিশ লাশ দাফন, অজ্ঞাত রোগীদের সেবা, অক্সিজেন সেবা, বিনামূল্যে রক্তদান ও অন্যান্য মানবিক কর্মকাণ্ডে অবদান রেখেছেন, নতুন আহ্বায়ক কমিটিতে তাদের যথাযথ মূল্যায়ন ও অগ্রাধিকার দেওয়া হবে বলেও উল্লেখ করেন তিনি।

ইঞ্জিনিয়ার আজহার উদ্দিন আরও বলেন, “ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর অরাজনৈতিক সংগঠন। বাতিঘর কোনো রাজনৈতিক দলের তোষামোদ, ব্যক্তিগত স্বার্থ বা প্রচারের স্থান নয়। সংগঠনটি নিজস্ব অর্থায়নে, সততা ও মানবিকতার ভিত্তিতে কাজ করে আসছে। নেতৃত্ব ও সম্মান তাদেরই প্রাপ্য, যারা নিরলসভাবে মাঠে থেকে বেওয়ারিশ লাশ দাফন ও অজ্ঞাত রোগীদের সেবায় যুক্ত থাকেন।”প্রায় পাঁচ বছর ধরে ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর জেলার বিভিন্ন থানা থেকে প্রেরিত ২২০টি অজ্ঞাত ও বেওয়ারিশ লাশ দাফন এবং ৫ শতাধিক অজ্ঞাত রোগীর চিকিৎসা সেবা প্রদান করে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ব্রাহ্মণবাড়িয়া বাতিঘরের বর্তমান কমিটি বিলুপ্ত, শিগগিরই আহ্বায়ক কমিটি

আপডেট সময় : ০৪:৪৮:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫