ঢাকা ০৪:০৩ পূর্বাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জেলা পরিষদ প্রশাসককে নোঙর বাংলাদেশের ফুলেল শুভেচ্ছা তরী বাংলাদেশের সবুজ অভিযাত্রা: শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ নোঙর বাংলাদেশের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার আহ্বান এমপি শ্যামলের চেক জালিয়াতি মামলায় ব্যবসায়ীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ”লাউ গেল, কদু এল– বদলালো কী? মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে নবীনগরে বৃক্ষরোপণ ও সচেতনতামূলক সমাবেশ ‘তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিস্ট হাসিনাকে বিদায় করেছি: এমপি শ্যামল ব্রাহ্মণবাড়িয়া পাসপোর্ট অফিসে ‘চ্যানেল’ সিন্ডিকেট: হয়রানিতে সাধারণ গ্রাহক। শিক্ষাসেবার মানোন্নয়নে অভিভাবকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত দু’বছর পর ব্রাহ্মণবাড়িয়ায় আয়োজন হচ্ছে নৌকাবাইচ

ব্রাহ্মণবাড়িয়া জেলা রোভার আয়োজনে ৫ম গ্রুপ সভাপতি ওয়ার্কশপ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১৯:৩৮ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫ ৮২০ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়া জেলা রোভার আয়োজনে ৫ম গ্রুপ সভাপতি ওয়ার্কশপ

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনুষ্ঠিত। বাংলাদেশ স্কাউটস ব্রাহ্মণবাড়িয়া জেলা রোভার আয়োজনে আজ ২০ আগস্ট ২০২৫, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ শিক্ষক পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়ে গেল সকল কলেজ/সমমান পর্যায়ের অধ্যক্ষ স্যারদের নিয়ে ৫ম গ্রুপ সভাপতি ওয়ার্কশপ-২০২৫ । উক্ত ওয়ার্কশপে উদ্বোধনী অনুষ্ঠানে কোর্স পরিচালক প্রফেসর মোজাহিদ হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ব্রাহ্মণবাড়িয়া জেলার সর্বোচ্চ বিদ্যাপীঠ ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ এর অধ্যক্ষ প্রফেসর এজেডএম আরিফ হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজ এর অধ্যক্ষ প্রফেসর মো:আব্দুল হান্নান খন্দকার, প্রধান স্কাউট ব্যক্তিত্ব হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা রোভার কমিশনার অধ্যক্ষ হাফেজ মো শফিকুর রহমান।উক্ত ওয়ার্কশপে আরো উপস্থিত ছিলেন নবীনগর সরকারি কলেজ এর অধ্যক্ষ, সহ জেলার সকল সরকারি,বেসরকারি কলেজ,ট্যাকনিক্যাল,কারিগরি,আলিম,ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মহোদয়গণ।

প্রধান অতিথির বক্তব্যে সরকারি কলেজ অধ্যক্ষ বলেন,আজ খুব ভাল লাগছে এজন্য যে আজ জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান অধ্যক্ষ সহ সকল গ্রুপের সভাপতিদের এই ওয়ার্কশপ একটি মিলনমেলায় পরিনত হয়েছে। আমি নিজেকে গর্বিত মনে করছি এজন্য যে আমাদের কলেজে আপনাদের উপস্থিতিতে।আমি সকলকে স্বাগতম জানাচ্ছি আশা করছি এরকম একটি ওয়ার্কশপ প্রতি বছর যেন হয় আর আমরা যেন সবাই একত্রে মিলিত হয়ে স্ব স্ব রোভার স্কাউট গ্রুপ কে আরো বেশি গতিশীল করে ব্রাহ্মণবাড়িয়া জেলা রোভার কে এগিয়ে নিয়ে যেতে পারব এবং নিজেদের মধ্যে ওয়ার্কশপের আলোচনা ও কার্যক্রমের মাধ্যমে আমাদের নিজেদেরকেও আরো বেশি স্কাউটিং মনা করতে সক্ষম হব।এত সুন্দর একটি আয়োজনে আমি মুগ্ধ ও অভিভূত। জেলা প্রশাসন এর সম্মানিত জেলা প্রশাসক মহোদয় এর প্রতিও কৃতজ্ঞতা এই কোর্সের ভেণ্যু হিসেবে মনোনিত করায় এবং সার্বিক সহযোগিতা করায়।

বিশেষ অতিথির বক্তব্যে সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ বলেন,এত সুন্দর একটি মিলনমেলায় নিজে উপস্থিত থাকতে পেরে আমি ধন্য মনে করছি। নিজ জেলার সকল অধ্যক্ষদের এভাবে একসাথে করার সুযোগ করে দিয়েছে জেলা রোভার স্কাউট। ওদের এই আয়োজনে আমি মুগ্ধ, ভবিষ্যতেও একরম শিক্ষণীয় ওয়ার্কশপে আমরা বেশি বেশি একত্রিত হতে চাই। প্রধান স্কাউট ব্যাক্তিত্ব বক্তব্যে জেলা রোভার এর এর পক্ষে সকলের কষ্ট করে অংশগ্রহন করায় কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান জেলা রোভার কমিশনার হাফেজ মো শফিকুর রহমান। ওয়ার্কশপের পরিচালক প্রফেসর মোজাহিদ হোসাইন এল.টি বলেন,আপনাদের নিয়ে এই আয়োজন খুবই জরুরি দরকার ছিল ব্রাহ্মণবাড়িয়া জেলা রোভার এর জন্য। আজ তা পূর্ণতা পেল। আশা করছি আপনারা এই ওয়ার্কশপ শেষে স্কাউটিং কে ভালবেসে পাশে থাকবেন।

ওয়ার্কশপতে আরো প্রশিক্ষক হিসেবে ছিলেন প্রফেসর আবু তাহের এল.টি,মোহাম্মদ শরীফ জসিম এ.এল টি। উদ্বোধনী অনুষ্ঠান উপস্থাপনা সহ পুরো কোর্সটিতে সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করেন অলি আহাদ রতন,সম্পাদক,ব্রাহ্মণবাড়িয়া জেলা রোভার।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ব্রাহ্মণবাড়িয়া জেলা রোভার আয়োজনে ৫ম গ্রুপ সভাপতি ওয়ার্কশপ

আপডেট সময় : ১০:১৯:৩৮ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫