ঢাকা ০৬:০৪ অপরাহ্ন, রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বেগম জিয়ার সুস্থতা কামনায় ব্রাহ্মণবাড়িয়া জিয়া পরিষদের দোয়া ও মিলাদ মাহফিল আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষকাল ২০২৫ আওয়ামী লীগ আসন ও টাকার অফার করেছিল, আপোষ করিনি: নবীনগরে নুরুল হক নূর ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দিবস ২০২৫ পালিত গান গাওয়া বন্ধ করে দেওয়া সেই অন্ধ হেলালের পরিবারের পাশে ‘ভাব বৈঠকী’ মানবাধিকার ও উন্নয়ন সংস্থা এআরডি- ব্রাহ্মণবাড়িয়া’র উদ্যোগে মানববন্ধন ও র‌্যালি অনুষ্ঠিত আখাউড়ায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ইউনিভার্সেল মেডিকেলের উদ্যোগে Top Ten Genius সম্মাননা প্রদান অনুষ্ঠিত কনিকাড়া ‌উচ্চ বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য আহসানুজ্জামান গেন্দু চৌধুরীর ‌ইন্তেকাল ব্রাহ্মণবাড়িয়ায় ডিপিএফ’র মাসিক সভা অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রার্থী নূরে আলম ছিদ্দিকী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫৭:২০ অপরাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪ ৪৫১ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রার্থী নূরে আলম ছিদ্দিকী

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আলহাজ্ব নূরে আলক ছিদ্দিকী বলেছেন, আমার নেত্রী দেশরত্ন বেগম খালেদা জিয়াকে অনেক ষড়যন্ত্র করে দেশত্যাগ করতে বাধ্য করেছিলো৷ কিন্তু তিনি ১৮ কোটি মানুষের দিকে তাকিয়ে দেশ ত্যাগ করেননি৷ এমনকি তিনি যে বাসভবনে থাকতেন সেখানে থেকে উনাকে টেনে হিচছে বের করে নিয়ে গিয়েছিলেন৷ উনার আসবাপত্র কোথায় নিয়ে গিয়েছিলেন তারাই একমাত্র জানতো৷ পরবর্তীতে উনার বাড়ি ভেঙে চুরমার করে রুলার দিয়ে সমান করে দিয়েছে৷ তিনি শনিবার (১৪ ডিসেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ায় শালগাঁও কালিসীমা ইলাভেন বয়েজ ক্লাব আয়োজিত ফুটবল টুর্নামেন্ট ২৪ সিজন ৬ এর ফাইনাল খেলা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন৷

এসময় তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া ৬টি আসনে দল থেকে যাদের মনোনয়ন দিবে আমরা তাদের পক্ষে কাজ করবো৷ এসময় তিনি আগামী ২৮ ডিসেম্বর জেলা বিএনপির নির্বাচনে সাধারণ সম্পাদক হিসেবে প্রার্থী হবারও ঘোষণা দেন৷ এসময় নূরে আলম ছিদ্দিকীর বিশাল সমর্থক গাড়ি বহর ও মোটরসাইকেল শোডাউনের মাধ্যমে স্লোগানে স্লোগানে ফাইনাল খেলা অনুষ্ঠানে উপস্থিত হয়৷

জেলা জজ কোর্টের এডভোকেট মোঃ বশির আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক শিল্প ও বাণিজ্য সম্পাদক মোঃ শাহ আলম ভুইয়া, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সদস্য হাজী মোঃ আজীম, জেলা তাতিদলের সভাপতি প্রফেসর মোশাররফ হোসেন, জেলা জাসাসের সদস্য সচিব বায়জিদ আহমেদ হেলাল, জেলা ছাত্রদলের আহবায়ক শাহিনুর রহমান শাহিন, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সজিবুর রহমান সজিব প্রমুখ৷

ফাইনাল খেলায় দুটি দল অংশগ্রহণ করে৷ সাদেকপুর ফুটবল একাদশ ও গোকর্ণঘাট ফুটবল একাদশ৷ খেলায় ১-০ গোলে সাদেকপুর কে হারিয়ে বিজয়ী হয় গোকর্ণঘাট ফুটবল একাদশ৷ পরে অনুষ্ঠানে উপস্থিত অতিথিদেরকে ক্রেস্ট প্রদান করে৷ এছাড়াও বিএনপি সহ অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মী ও অত্র কালিসীমার সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন৷ খেলা শেষে বিজয়ী দলের হাতে ফ্রিজ ও রানার্সআপ দলের হাতে টিভি সহ পুরুষ্কার তুলে দেয়া হয়৷

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রার্থী নূরে আলম ছিদ্দিকী

আপডেট সময় : ০৮:৫৭:২০ অপরাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪