ঢাকা ০১:১৬ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আখাউড়ায় জামায়াত প্রার্থীর গাড়িতে হামলা অভিযোগ ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় ধানের শীষের পোলিং এজেন্টদের প্রশিক্ষণ কর্মশালা পৃথক অভিযানে ১০০২টি গুলিসহ ৫টি এয়ারগান উদ্ধার ব্রাহ্মণবাড়িয়া-২ আসন নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাতীয় পাটি মনোনীত প্রার্থী সুষ্ঠু নির্বাচন করতে সব প্রস্তুতি সম্পন্ন করেছি – জেলা প্রশাসক নবীনগরে জরুরি প্রয়োজন ছাড়া সকল দোকান বন্ধের নির্দেশ পৌর কতৃপক্ষের! নবীনগরে সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত সাংবাদিক। নবীনগরে গণসংযোগ, ও লিফলেট বিতরণ বিএনপি থেকে নবীনগরের সাবেক উপজেলা চেয়ারম্যান-মেয়রসহ বহিষ্কার ৮ বিজয়নগরে কায়রা বিল থেকে অজ্ঞাত নারীর পঁচা-গলিত লাশ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ায় মা-বাবাকে মারধর, ছেলে-নাতি গ্রেপ্তার

ডেক্স
  • আপডেট সময় : ০৯:২০:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪ ৪০৯ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ায় মা-বাবাকে মারধর, ছেলে-নাতি গ্রেপ্তার

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় জায়গা-সম্পতির লোভে বৃদ্ধা মা-বাবাকে মারধরের কারনে ছেলে ও নাতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২ ডিসেম্বর) দিবাগত রাতে উলচাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। আটকরা হলেন- উপজেলার রামরাইল ইউনিয়নের উলচাপাড়া গ্রামের উত্তর পাড়া এলাকার মকবুল হোসেনের ছেলে আক্তার মিয়া (৪২) এবং তার ছেলে সাব্বির (২২)। হাসপাতাল ও ঘটনাসূত্রে জানা যায়, গত ১২ বছর যাবত মকবুল হোসেন ও রোকেয়া বেগমকে জায়গা-সম্পত্তির জন্য প্রায়ই মারধোর করতো। ছোটখাটো বিষয় নিয়ে মা-বাবার সাথে ঝগড়া করতো। গতকাল একই কারনে আক্তার, তার স্ত্রী রাবিয়া ও ছেলে সব্বির মা-বাবাকে মারতে মারতে দুই হাত ভেঙে ফেলি এবং মাথা ফাটিয়ে ফেলে৷ তারা গুরুত্বর আহত অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি হয়৷ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাফফর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গত সোমবার সকালে মকবুল হোসেন ও রোকেয়া বেগমকে তার নিজ ছেলে আক্তার, নাতী সাব্বির ও পুত্রবধূ রাবিয়া বেগম বেধরক মারধোর করে দু’জনের হাত ভেঙ্গে ফেলে৷ পরে হাসপাতালে গিয়ে গুরুত্বর আহত অবস্থায় বৃদ্ধা মা-বাবাকে দেখে আসি৷ রাতেই সাড়াশি অভিযান চালিয়ে অভিযুক্ত পিতা-পূত্রকে গ্রেফতার করি। ওসি আরও জানান, তারা পিতা-পূত্র ও পুতের বউ দীর্ঘদিন যাবত বাবা-মাকে জায়গা-সম্পত্তি লিখে দিতে অন্যায়-অত্যাচার করতো। এই বিষয়টি দু:খময় ছিল। তাদের বিরুদ্ধে পিতা-মাতাকে মারধোরের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ব্রাহ্মণবাড়িয়ায় মা-বাবাকে মারধর, ছেলে-নাতি গ্রেপ্তার

আপডেট সময় : ০৯:২০:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪