ঢাকা ০২:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দু’বছর পর ব্রাহ্মণবাড়িয়ায় আয়োজন হচ্ছে নৌকাবাইচ সীমান্তে বিজিবির অভিযানে ২৫ লাখ টাকার ভারতীয় পণ্য ও মাদক জব্দ ৬০ বিজিবির অভিযান: ৩০ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ এক কর্মকর্তা দুই পদে, মাঠপর্যায়ে স্বাস্থ্যসেবায় ব্যাঘাতের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় ‘বিজ্ঞান ক্লাব টেকসইকরণ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযান: ৪০ লাখ টাকার অবৈধ ভারতীয় পণ্য জব্দ নবীনগরের শিবপুর ইউপি’র চেয়ারম্যানর বিরুদ্ধে ৯জন ইউপির সদস্য আনীত অভিযোগ প্রত্যাহার। সদর উপজেলা পরিষদের সিও দীঘি পরিদর্শনকালে এমপি শ্যামল ভূমি জটিলতা নিরসনে গণশুনানি অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়ায় রেস্তোরাঁ ও মন্দিরের জায়গা দখলের চেষ্টা, প্রাণনাশের হুমকিতে জিডি

ব্রাহ্মণবাড়িয়ায় পেছানো হলো জেলা বিএনপির সম্মেলন

মোঃনিয়ামুল ইসলাম আকঞ্জি
  • আপডেট সময় : ০৭:৩৩:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪ ৩১২ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ায় পেছানো হলো জেলা বিএনপির সম্মেলন

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি অবস্থানের কারণে সম্মেলনের তারিখ পিছিয়ে ১৮ জানুয়ারি করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি’র সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ২৮ ডিসেম্বর। ১২ বছর পর সেই সম্মেলনকে ঘিরে প্রস্তুতি নিচ্ছিল বর্তমান আহ্বায়ক কমিটি। অপরদিকে এর বিরোধিতা করে আসছিল জেলা বিএনপি সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি ও সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক খোকনসহ একাংশের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব সিরাজুল ইসলাম সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে উল্লেখ করা হয়, বিএনপির ব্রাহ্মণবাড়িয়া জেলার দ্বিবার্ষিক সম্মেলনের ভোটারদের অনুরোধে অধিকতর প্রস্তুতির লক্ষ্যে ২৮ ডিসেম্বরের পরিবর্তে ১৮ জানুয়ারি হবে। ২৮ ডিসেম্বর সম্মেলনের তারিখ ঘোষণার পর এর প্রস্তুতি নিয়ে তৎপর ছিল বর্তমান আহ্বায়ক কমিটির নেতাকর্মীরা। এই সম্মেলনে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখার কথা ছিল, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। সম্মেলনের ভেন্যু হিসেবে নির্ধারণ করা হয় বাংলাদেশ গ্যাস ফিল্ড স্কুল মাঠকে। সফল করতে ৮টি উপ-কমিটি করা হয়। পাশাপাশি প্রচারণা শুরু করেন সম্ভাব্য প্রার্থীরা।

এদিকে, বৃহস্পতিবার দুপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা বিএনপির একাংশের উদ্যোগে সমাবেশে নেতারা এই সম্মেলন বাতিলের দাবি জানান।

এসময় নির্যাতিত ও ত্যাগীদের বাদ দিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির চলমান রাজনীতি নিয়ে ক্ষোভ ঝেড়ে বক্তারা বলেন, প্রত্যেক উপজেলায় ত্যাগীদের বঞ্চিত করে নিজস্ব পকেটের লোক দিয়ে সম্মেলনে চিত্র বার বার কেন্দ্রীয় বিএনপির মহাসচিব, যুগ্ম মহাসচিব ও সাংগঠনিক সম্পাদককে জানানো হয়েছে। দলের ৯০ ভাগ ত্যাগী নির্যাতিত নেতাকর্মীদের বাদ দিয়ে সম্মেলন কখনো স্বচ্ছ হবে না।

এসময় জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট শফিকুল ইসলাম, সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট গোলাম সারোয়ার ভূঁইয়া খোকন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এ.বি.এম. মমিনুল হক, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনিসুর রহমান মঞ্জু, সাবেক কোষাধ্যক্ষ জসিম উদ্দিন রিপন প্রমুখ বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ব্রাহ্মণবাড়িয়ায় পেছানো হলো জেলা বিএনপির সম্মেলন

আপডেট সময় : ০৭:৩৩:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪