ঢাকা ০৬:০৯ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কবি জয়দুল হোসেনের ‘পাখপাখালির মিলনমেলা’ গ্রন্থের প্রকাশনা উৎসব চুরির দায়ে সুলতানপুরের বোরহান উদ্দিন গ্রেপ্তার, কারাগারে প্রেরণ সরাইলে সাংবাদিক মাসুদের বিরুদ্ধে মিথ্যা মামলার তীব্র নিন্দা: দ্রুত প্রত্যাহারের দাবি ঢেউ’র আহবায়ক সোহেল সদস্য সচিব আইফাত ডায়াবেটিক সমিতির ভূমি অধিগ্রহণের টাকা আত্মসাৎ অভিযোগে গ্রেফতারী পরোয়ানা জারী। তিতাস নদী ও বিলে অবৈধ জালবিরোধী অভিযান: নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস দাতা ওয়ারিশদের পাশ কাটিয়ে শ্রী শ্রী দক্ষিণ কালীবাড়ি মন্দিরের কমিটি গঠনে প্রতিবাদ সভা ব্রাহ্মণবাড়িয়ায় প্রবর্তকের আয়োজনে রবীন্দ্র নজরুল জন্মজয়ন্তী উদযাপিত চিকিৎসাসেবা শিকেয় তুলে স্বাস্থ্যকর্মীদের বিদায় সংবর্ধনা ও আনন্দ ভ্রমণ: চরম ভোগান্তিতে রোগীরা ধর্ষণ মামলা থেকে বাঁচতে জাল কাবিন তৈরি: ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষানবিশ আইনজীবী কারাগারে

ব্রাহ্মণবাড়িয়ায় কোটি টাকা মূল্যের বিপুল পরিমানে ভারতীয় চোরাচালানী মালামাল আটক

মোঃনিয়ামুল ইসলাম আকঞ্জি
  • আপডেট সময় : ০৮:৩৪:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪ ৫৯৩ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ায় কোটি টাকা মূল্যের বিপুল পরিমানে ভারতীয় চোরাচালানী মালামাল আটক

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়া সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) কোটি টাকা মূল্যের বিপুল পরিমানে ভারতীয় চোরাচালানী মালামাল আটক করেন। মঙ্গলবার (১০ ডিসেম্বর) আনুমানিক ৪.৩০ ঘটিকায় সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর ব্রাহ্মণবাড়িয়া ট্রানজিট ক্যাম্পের বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ২০০১/এমপি হতে আনুমানিক ৫ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চান্দুরা বাইপাস নামক এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে ভারতীয় উন্নতমানের বিভিন্ন প্রকার চশমা ৬,৮৮০ পিছ, ভারতীয় উন্নতমানের বিভিন্ন প্রকার শাড়ী ১৩৭ পিছ, ভারতীয় বিভিন্ন প্রকার প্রসাধনী সামগ্রী ৯৩৬ পিছ, ভারতীয় Kaveri মেহেদী ৪,৩২০ পিছ, ভারতীয় Mond সিগারেট ৯,৬০০ পিছ এবং American Cau Chocolate ১,৪৮০ পিস আটক করতে সক্ষম হয়।

আটককৃত ভারতীয় বিভিন্ন প্রকার চোরাচালানী মালামালের সিজার মূল্য ১,০৩,৫৪,৮০০ টাকা। আটককৃত ভারতীয় বিভিন্ন প্রকার চোরাচালানী মালামাল আখাউড়া কাষ্টমস্ অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত দিয়ে যাতে ভারত হতে যে কোন প্রকার চোরাচালানী মালামাল বাংলাদেশে প্রবেশ করতে না পারে সে ব্যাপারে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) বদ্ধ পরিকর এবং অবৈধ চোরাচালানী মালামাল আটকে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অভিযান চলমান থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ব্রাহ্মণবাড়িয়ায় কোটি টাকা মূল্যের বিপুল পরিমানে ভারতীয় চোরাচালানী মালামাল আটক

আপডেট সময় : ০৮:৩৪:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪